অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগlast year

ABB 25.1.25✅

IMG-20250106-WA0011.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি ভালো লাগবে।

প্রজাপতি পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুবই কম রয়েছে। আর আমি তো প্রজাপতি অনেক বেশি ভালোবাসি। প্রজাপতির সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আমি চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন কালারের বেশ কয়েকটা প্রজাপতি রঙিন কাগজ দিয়ে তৈরি করার জন্য। ভাঁজে ভাঁজে এগুলো অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে, কারণ ভাঁজ গুলো দেওয়া সহজ বিষয় নয়। এরকম অরিগ্যামি গুলো দিয়ে ছোট বাচ্চারা খেলা করতে অনেক বেশি পছন্দ করে। আমার মেয়ে তো অনেক বেশি ভালোবাসে। আমি গতকালকে একটু সময় পাওয়ার পর এই অরিগ্যামি তৈরি করেছিলাম। আর তৈরি করার পর আমার মেয়ে তো ছবি তোলার জন্য ও সময় দিচ্ছিল না নিয়ে যাওয়ার জন্য। তারপরে কিছু ছবি তাড়াতাড়ি করে তুলে নিয়ে তাকে দিয়ে দিয়েছিলাম। আশা করি আপনাদের পছন্দ হবে।

IMG-20250106-WA0012.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি কোনা থেকে রঙিন কাগজ ভাঁজ করে নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20250108_134601.jpg

ধাপ 2️⃣

তারপর দুইপাশ থেকে ভাঁজ করে নিয়ে আরো কিছু ভাঁজ করে নিলাম।

IMG_20250108_134614.jpg

ধাপ 3️⃣

এরপর নিচের অংশ থেকে কিছু ভাঁজ করে নিলাম। তারপর প্রজাপতির ডানা তৈরি করার জন্য কাগজ গুলো আরো ভাঁজ করতে লাগলাম।

IMG_20250108_134627.jpg

ধাপ 4️⃣

এরপর কাগজ আরো খুলে নিয়ে আরো কিছু ভাঁজ করে নিলাম।

IMG_20250108_134639.jpg

ধাপ 5️⃣

এরপর কাগজ গুলোতে অনেক সুন্দর করে প্রজাপতির ডানার আকৃতি দিতে লাগলাম।

IMG_20250108_134651.jpg

ধাপ 6️⃣

এভাবে অনেক সুন্দর করে কিউট একটা প্রজাপতি তৈরি করে নিলাম। এভাবে বেশ কয়েকটা কালারের রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করলাম।

IMG_20250108_134704.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250106-WA0011.jpg

IMG-20250106-WA0012.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

রঙিন কাগজ ব্যবহার করে তুমি আজকে অনেক সুন্দর এবং কিউট দেখতে প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছ। ভিন্ন কালারের দুইটা প্রজাপতি হাওয়ায় দেখতে খুব সুন্দর লাগছে। রঙিন কাগজ কোনো কিছু তৈরি করলে দেখতে দারুন লাগে। ভাঁজে ভাঁজে কোনো কিছু তৈরি করা আসলেই অনেক কষ্টকর। সত্যি খুবই ভালো লাগলো উপস্থাপনাটা।

 last year 

ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করতে অনেক সময় লাগে। সুন্দর ভাবে তৈরি করতে পেরে ভালো লেগেছে।

 last year 

1000226972.jpg

1000226974.jpg

 last year 

অরিগ্যামি দুটি দারুন হয়েছেতো। প্রজাপতি দুটি ভিন্ন ভিন্ন রঙিন কাগজের হওয়ার জন্য একটু বেশি সুন্দর দেখাচ্ছে। আজকের পোস্টটি একটু বেশি স্পেশাল লাগতেছে ,বেশ কয়েকদিন পর আপনার পোস্টে অরিগামি দেখতে পেলাম। আসলেই ভাই এরকম পেপার ভাঁজ করে অরিগামি বানানো, অতটাও সহজ নয়। সঠিকভাবে ভাঁজগুলো দিতে না পারলে দেখতে বিশ্রী দেখায়। যাই হোক আপনি নিখুঁত দক্ষতার মধ্য দিয়ে রঙিন কাগজ দিয়ে দুটি ভিন্ন কালারের প্রজাপতি তৈরি করেছেন। চমৎকার হয়েছে আপনার অরিগামিটি ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

ভিন্ন কালারের প্রজাপতির অরিগ্যামি তৈরি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে।

 last year 

আপনার অরিগ্যামি এগুলো সব সময় আমার ভালো লাগে। দারুন অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করেন। আমার কাছে মনে হয় অরিগ্যামি বানানো অনেক কঠিন। কারণ কাগজের ভাজগুলো সঠিকভাবে হলে অরিগ্যামি বানানো সহজ হয়ে যায়। আপনার দুই কালার কাগজের প্রজাপতির অরিগামি দারুন হয়েছে।

 last year 

অনেক সাবধানতা অবলম্বন করা লাগে। সাবধানতা অবলম্বন না করলে ভাঁজগুলো এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে।

 last year 

আমিও প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছিলাম। তবে সেটা একটু ভিন্ন রকম ছিল। আর আপনি খুব সুন্দর করে কিছু প্রজাপতি তৈরি করেছেন। এগুলো দেখেই ভালো লাগছে। অরগ্যামি গুলো করতে আসলে বেশ কষ্ট হয়ে থাকে। এত সুন্দর একটা প্রজেক্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন অরিগ্যামি তৈরি করতে অনেক কষ্ট হয়। সুন্দর করে ধৈর্য ধরে তৈরি করার চেষ্টা করি সব সময়।

 last year 

রঙিন কাগজ দিয়ে কিন্তু সবাই বেশ দারুন দারুন জিনিস বানিয়ে আমাদের মাঝে শেয়ার করে। আজ আপনিও রঙিন কাগজ দিয়ে দারুন একটি সুন্দর প্রজাপ্রতি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে কিন্তু দারুন লেগেছে আপনার আজকের পোস্ট।

 last year 

আমার কাছে তো এই প্রজাপতি গুলো দেখতে খুবই সুন্দর লেগেছিল তৈরি করার পর।

 last year 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। আপনার ডাই পোস্ট দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরির করবো ইনশাআল্লাহ।

 last year 

অবশ্যই তৈরি করার জন্য চেষ্টা করবেন।

 last year 

এটা সত্যি বলেছেন ভাই প্রজাপতি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপনি ভিন্ন রঙের কাগজ দিয়ে দুইটি প্রজাপতি তৈরি করেছেন দেখতে চমৎকার হয়েছে। এ ধরনের সুন্দর বাড়ি অরিগামী আমার ভীষণ পছন্দ। অনেক সুন্দর একটি পোস্ট পর্যায়ে ক্রমে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আমার তৈরি করা প্রজাপতি এতটা চমৎকার হয়েছে শুনে অনেক খুশি হলাম।

 last year 

দুই ধরনের কালার পেপার দিয়ে আপনি অনেক সুন্দর প্রজাপতি তৈরি করেছেন যেটি দেখতে আসলেই অনেক ভালো লাগছে। এগুলো করার পর দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর প্রজাপতির অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু, এগুলো তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61813.78
ETH 1654.16
USDT 1.00
SBD 0.42