স্বরচিত কবিতা: খিচুড়িsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ১২-৮-২৩ শনিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমি খিচুড়ি নিয়ে একটি কবিতা লিখেছি। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। যখন বৃষ্টি পড়ে তখন গরম গরম খিচুড়ি যদি সামনে আসে তাহলে তো কোন কথাই নেই। এজন্য সব সময় বৃষ্টির দিনে বেশি খিচুড়ি খাওয়া হয়। এজন্য হঠাৎ করে এই কবিতাটি লিখেছি। আসলে খিচুড়ি নিয়ে কবিতাটি লিখার জন্য অনুপ্রাণিত হয়েছি অনু কবিতা থেকে। অনু কবিতায় কবিতা লিখতে আমার খুব ভালো লাগে। সেখান থেকে আইডিয়া পেয়ে কবিতা লিখতে খুব সহজ মনে হয়। বিশেষ করে আজকের এই মজার বিষয়টি আমার ভীষণ ভালো লেগেছিল। কারণ খিচুড়ি আমরা সবাই বেশি পছন্দ করি।


khichuri-6298368_1280.jpg

স্বরচিত কবিতা: খিচুড়ি


মেঘের মাঝে পাইনা খুঁজে
বৃষ্টির দিনে চাই তোমাকে
গরম যখন থাকো তুমি
খিচুড়ি খেতে ভালো লাগে।

বৃষ্টির দিনে কনকনে ঠান্ডা
লাগে যখন আমার গায়ে
খেতে তখন ইচ্ছে করে
গরম গরম খিচুড়ি তোমাকে।

আলু, ডাল, আর চাউল দিয়ে
করে যখন তোমায় ,
সবাই মিলে খেতে চায়
গরম গরম খিচুড়ি তোমায়।

ঘনকালো দিন যে থাকে
খেতে চায় তোমায় সকলে
ডিম ভাজা স্বাদ দিয়ে
গরম গরম খিচুড়ি খেতে।

বৃষ্টির দিনে না পারলে খেতে
আনন্দটাই যেন হয় মাটি,
বৃষ্টি যখন হয়ে থাকে ,
ইচ্ছে করে খিচুড়ি তোমায় খেতে।

সুস্বাদু খিচুড়ি ভুনা
খেতে লাগে অনেক ভালো
বৃষ্টির দিনে তোমায় খুজি
সব গুলো দিনে তোমায় চাই।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

প্রথমে ভেবেছিলাম রেসিপি হবে। এরপর দেখলাম খিচুড়িটাই ছিল কবিতা। যে নিয়ে অনুভূতি খিচুড়ির উপকরণ এগুলো দিয়েও যে কবিতা হয়, তা আজকে দেখলাম। দারুন একটা সৃজনশীলতা রয়েছে আপনার মধ্যে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে সব অনুভূতিকে তুলে ধরে কবিতাটা লেখার চেষ্টা করলাম কিরকম সৃজনশীলতা রয়েছে জানিনা।

 3 years ago 

ভাই এখানে আমার একটা অবজেকশন আছে। আচ্ছা আমি খিচুড়ি রেসিপি দেখব নাকি আপনার কবিতা পড়বো সেটা প্রথমে বলে দেন। তবে কবিতার মাঝে যেন বাস্তবতাকে তুলে ধরেছেন কেননা বৃষ্টির দিনেই খিচুড়ি ভাতটা বেশি মজা লাগে।

 3 years ago 

খিচুড়ি, কবিতা দুটি আপনি পরপর দেখতে পারেন তাহলে সুবিধা হবে। চেষ্টা করেছি বাস্তবতাকে তুলে ধরার।

 3 years ago 

একদম সঠিক কথা বলেছেন ভাইয়া বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া যেন চলেই না। যাই হোক খিচুড়ি নিয়ে চমৎকার একটি কবিতা রচনা করেছেন ভাইয়া। যা পড়ে খুবই ভালো লাগলো।

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

 3 years ago 

বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনার কবিতা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করে না, এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

 3 years ago 

ঠিকি বলেছেন ভাই বৃষ্টির দিন্ব সবচেয়ে জনপ্রিয় এবং লোভনীয় খাবার হচ্ছে এই খিচুরি সাথে ডিম ভাজি অথবা আলু ভরতা যুগ যুগ ধরে বাঙালির প্রিয়র তালিকায় রয়েছে দারুন একটি কবিতা উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

সুন্দর একটা মন্তব্য আপনার কাছ থেকে পেয়ে ভালো লেগেছে।

 3 years ago 

আসলে বৃষ্টির দিনে মনে হয় সবাই খিচুড়ি খেতে পছন্দ করে । আপনিও বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন আর সেই খিচুড়িকে নিয়েই কবিতা লিখে ফেললেন সত্যি ভীষণ মজার ছিল ।কবিতাটি পড়ে বেশ মজা পেলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমিও মনে করি বৃষ্টির দিনে সবাইকে খিচুড়ি খেতে পছন্দ করে। মন্তব্যটা পেয়ে ভালো লেগেছে আপু।

 3 years ago 

খিচুড়ি নিয়ে চমৎকার একটি কবিতা শেয়ার করলেন ভাইয়া খুব ভালো লাগলো। কবিতার লাইনগুলো ছন্দ মিলিয়ে লিখে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই মজা করে এই কবিতাটি লিখেছিলাম। ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনার লেখা কবিতাটির মাধ্যমে খিচুড়ির প্রতি অসাধারণ ভালোবাসা প্রকাশ পেয়েছে। এই বর্ষার সময় খিচুড়ি সত্যিই অসাধারণ লাগে। খিচুড়ি প্রেমের দৃষ্টান্ত এরকম একটি কবিতা। বৃষ্টির দিনে খিচুড়ির তুলনা অন্য কোন কিছুর সাথে চলে না।

 3 years ago 

বৃষ্টির দিনে আমারও খুব ভালো লাগে। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা।আপনি খিচুড়ি নিয়ে দারুন একটি কবিতা রচনা করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ খিচুড়ি নিয়ে দারুন একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আসলে অনেক সময় দিয়ে এই মজার কবিতাটি লিখেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42