আর্ট : ময়ূরের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

এবিবি ২১.০৫.২৩

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ময়ূরের ম্যান্ডেলা আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে ময়ূরের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছি। শুধু ময়ূরের আর্ট গুলো করতে আমার খুবই ভালো লাগে। এজন্য আমি সবসময়ই বেশিরভাগ ময়ূরের আর্ট করতে পছন্দ করি। তবে বিভিন্ন ডিজাইনের আর্ট করতেই বেশি ভালো লাগে। কারণ ময়ূরের আর্ট গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লাগে এজন্য। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো দিতে বেশি সময় লাগে। এরপরেও আমি প্রতি সপ্তাহে একটি ম্যান্ডেলা আর্ট করে থাকে। আপনাদের সবার সাপোর্টও পাচ্ছি অনেক বেশি। আগামীতে আরও সুন্দর ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।

CamScanner 05-08-2023 22.30.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি আঁকার জন্য একটি আর্ট খাতা নিলাম। এরপর কালো কলম দিয়ে একটি ময়ূর এঁকে নিলাম এবং পেন্সিল দিয়ে ময়ূরের একপাশে অর্ধবৃত্ত এঁকে নিলাম কয়েকটি।

IMG20230508210421.jpg

ধাপ 2️⃣

তারপরে ময়ূরের মাথার অংশে খুবই সুন্দর ভাবে নিখুঁত কয়েকটি ডিজাইন এঁকে নিলাম।

IMG20230508211257.jpg

ধাপ 3️⃣

এরপর পালকের ভেতরের অংশে খুবই সুন্দর ভাবে চিকন চিকন দাগের মাধ্যমে ডিজাইন এঁকে নিলাম।

IMG20230508212255.jpg

ধাপ 4️⃣

এরপর অর্ধবৃত্ত গুলোর ভেতরে খুবই সুন্দর ভাবে ডিজাইন আঁকতে লাগলাম।

IMG20230508214154.jpg

ধাপ 5️⃣

এরপর আরেকটি অর্থবিত্তের ভেতরে লাভ চিহ্ন এবং গোল চিহ্ন এঁকে চারপাল কালো করে নিলাম।

IMG20230508221900.jpg

ধাপ 6️⃣

এরপর আরেকটি অর্থবৃত্তির ভেতরের অংশে খুবই সুন্দর ভাবে ছোট ছোট কয়েকটি ডিজাইন এঁকে নিলাম।

IMG20230508222543.jpg

ধাপ 7️⃣

তারপরে একেবারে শেষের অর্ধবৃত্ত টিতে কালো মার্কার কলম দিয়ে একটি দাগ দিয়ে দিলাম।

IMG20230508222555.jpg

IMG20230508222916.jpg

IMG20230508222946.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 05-08-2023 22.30.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

ওয়াও ভাইয়া চমৎকার একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট দেখতে পেলাম। আর্টটি দেখতে পেয়ে সত্যি অনেক ভালো লাগলো। এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় লাগে। ম্যান্ডেলা তৈরির ক্ষুদ্র ক্ষুদ্র কাজ গুলো আপনি অনেক দক্ষতা সহকারে সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আর্টটি দেখতে পেয়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। ধন্যবাদ

 3 years ago 

ওয়াও! ম্যান্ডেলা আর্ট আমারও করতে খুব ভালো লাগে কিন্তু সামনে পরীক্ষা থাকায় এখন খুব একটা সময় পাচ্ছি না, যেহেতু এটা করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। আপনার আজকের ময়ূরের ম্যান্ডেলা আর্টটি দেখতে খুব অসাধারণ হয়েছে, আপনি খুব ধৈর্য ও সময় নিয়ে এই আর্টটি আমাদের মাঝে উপহার দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর একটা মন্তব্য করেছেন ধন্যবাদ জানাই।

 3 years ago 

ওয়াও ভাইয়া দেখেই তো ফিট হয়ে গেলাম। বেশ সুন্দর করে ময়ুরের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখছি। অবশ্য ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ বেশ কষ্ট করে সম্পন্ন করতে হয়। তা যাই হোক আপনিতো দেখছি বেশ পরিশ্রম করেছেন এই ম্যান্ডেলা আর্টটি করতে। আবার এর প্রতিটি ধাপ আমাদের মাঝে বেশ সুন্দর করে উপস্থাপনও করেছেন।

 3 years ago 

আসলে ম্যান্ডেলাগুলো চেষ্টা করি একটু বেশি সময় দিয়ে সুন্দর করে করার। সুন্দর করে কোন কাজ করার চেষ্টা না করলে দেখতে ভালো লাগে না। ধন্যবাদ ‌

 3 years ago 

ময়ূরের খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই আর্ট করার ক্ষেত্রে আপনার তৈরি করা ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো মনোমুগ্ধ ছিল। এই ধরনের চিত্র অঙ্কন করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।

 3 years ago 

আসলেই অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয় এই ধরনের আর্ট করতে।

 3 years ago 

ময়ূরের ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারন লাগতেছে। এর আগেও ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছিলেন ভিন্ন রকম ভাবে। আজকের টা দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। ঠিক বলেছেন ভাইয়া এধরনের কাজ করতে হলে ধৈর্য্যের প্রয়োজন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। আশা করছি সব সময় এভাবে পাশে থেকে উৎসাহিত করবেন।

 3 years ago 

তোমার এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নিখুঁত ম্যান্ডেলা গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তুমি বেশিরভাগ সময় ভিন্ন রকমের ডিজাইনের ময়ূরের ম্যান্ডেলা আর্ট করে থাকো। আজকেও খুবই সুন্দর ভাবে এই নিখুঁত ডিজাইন টা অংকন করেছো এবং উপস্থাপনার মাধ্যমে সবার মাঝে ভাগ করে নিয়েছো। দেখে বুঝতে পারছি অনেক সময় এবং ধৈর্য দিয়ে এটি অংকন করেছ। আসলে সময় এবং ধৈর্য দিয়ে যেকোনো কাজ করলে তা শেষে খুবই সুন্দর লাগে দেখতে। অসম্ভব ভালো লেগেছে তোমার সম্পূর্ণ ময়ূরের ম্যান্ডেলাটি।

 3 years ago 

তোমার কাছে আমার আর্ট গুলো ভালো লাগে যেন অনেক খুশি হয়েছি। ধন্যবাদ উৎসাহিতমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ম্যান্ডালা আর্ট দেখতে বেশ সুন্দর লাগে। আপনার মতো আমিও চেস্টা করি প্রতি সপ্তাহে একটি ম্যান্ডালা আর্ট করতে। ম্যান্ডালা আর্টজের ক্ষেত্রে ছোট ছোট ডিজাইন একে করা হয় বলে বেশ সময় ও ধৈর্য্যের প্রয়োজন হয়। আপনি বেশ সুন্দর ভাবে আর্টটি শেষ করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনাদের মন্তব্য পেলে উৎসাহ আরো বাড়ে। উৎসাহ দিয়ে সবসময় পাশে থাকবেন আশা করছি।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে ময়ূরের ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি মেন্ডেল আর্ট দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর ভাবে মেন্ডেল আর্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ছোট্ট মন্তব্যের পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসাধারন ভাইয়া। জাষ্ট ওয়াও হয়েছে। প্রথমে আমি ময়ূরের চিত্রটি বাকা হওেয়ার কারনে বুঝতে পারি নাই। পরে ভাল ভাবে খেয়াল করে দেখলাম দারুন হয়েছে। উপরের পাখা গুলো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65642.15
ETH 1719.47
USDT 1.00
SBD 0.42