বিশেষ দিনে প্রিয় মানুষের থেকে উপহার।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম।
আজ আমার বিশেষ একটি দিন। এই দিনে আমার প্রিয় মানুষের কাছ থেকে অনেক বড় একটি গিফট পেয়েছি। আমি যখন এই উপহারটা পাই তখন ভীষণ ভালো লেগেছে। কারণ ঘড়ি আমার খুবই পছন্দের। বিশেষ দিনটি হল জন্মদিনের। অর্থাৎ আজ আমার দুনিয়াতে আসার দিন ছিল। অনেকেই আজ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের সবাইকে জানাই ওনার অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।
আমি নিজেই প্রথমে আজকের দিনের কথা ভুলে গিয়েছি। হঠাৎ করেই সোনিয়া আমাকে স্মরণ করিয়ে দে। আসলে এই দিনটি সবারে মনে থাকে । কেন জানি প্রতি বছরে এ দিনটির কথা ভুল যাই। প্রতিবছর সোনিয়া আমাকে এই দিনটির কথা মনে করিয়ে দেয়।
আজ আমি যখন উপহারটি পেয়েছিলাম তখন ভীষণ ভালো লেগেছিল। উপহারটি অনেক দামি ছিল। ১৮৫০ টাকা দিয়ে এই ঘড়িতে কিনেছিল। কিন্তু আমার কাছে এটি অমূল্য। যার কোন মূল্য দেওয়া যায় না। ভালোবেসে যদি একটি ফুল দেওয়া হয় সেটিও অমূল্য।
আমি প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পৃথিবীতে এই দিনে পাঠানোর জন্য। তার সাথে তার হাবিব সাঃ এর কদমে সালাম জানাই। এর সাথে যুগের মহান ইমাম এবং কদমে লাখো সালাম জানাই। তাদের সাথে আমার মা-বাবার কদমে সালাম ও কৃতজ্ঞতা।
আমি আরো কৃতজ্ঞতা জানাই আমার পাশে যারা রয়েছেন। আমার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন সবাই প্রতি অনেক কৃতজ্ঞ যারা সুখে-দুখে আমার পাশে রয়েছেন। বিশেষ করে আমার পরিবারের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দিনে সুন্দর ভাবে আমাকে আগামী দিনগুলোতে চলার উৎসাহ দেওয়ার জন্য।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
প্রথমে জানয় আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া শুভ জন্মদিন। আশা করি আপনার আগামীর দিনগুলো খুব ভালো কাটবে আনন্দে কাটবে এবং পুরনো দিনের সকল দুঃখ কষ্ট আপনি ভুলে যাবেন। যাইহোক ঘড়িটি কিন্তু বেশ সুন্দর। এই দিনে প্রয়োজন বেশ দামী এবং সুন্দর কিছুই উপহার দেওয়ার চেষ্টা করে। সোনিয়া আপু খুব সুন্দর এবং দামী একটি গিফট আপনাকে দিয়েছে। খুবই সুন্দর ভাইয়া।
জন্মদিন উপলক্ষে এত সুন্দর ভাবে উইচ করার জন্য , আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন। সব সময় তার উপহার অনেক দামি হয়ে থাকে।
ভাইয়া জন্মদিনের শুভেচ্ছা, উপহার পেতে সবারই ভালো লাগে আর সেটা যদি হয় পছন্দের উপহার। আসলে উপহার কে কখনো অর্থের মূল্যে মাপা যায় না, এটি এক ধরনের ভালোবাসা। সেটা যদি পছন্দের মানুষের কাছ থেকে পাওয়া যায় তার মূল্য টাকার অংকে মাপা যাবে না । অসম্ভব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে, ধন্যবাদ আপনার প্রতি শুভকামনা রইল।
একদমই ভাই উপহার ফেলে সবারই খুব ভালো লাগে। উপহার পেয়ে আমি অনেক আনন্দিত হলাম।
প্রথমে জানাই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, এই দিন টা বারবার ফিরে আসুক আপনার জীবনে।সত্যিই উপহার পাওয়া অনেক ভালো লাগে। আর সেই উপহার যদি প্রিয়জনের কাছ থেকে পাওয়া যায় তাহলে তো কথায় নেই। আপনি ঠিক বলেছেন ভালোবেসে যদি একটি ফুল দেওয়া হয় সেটিও অমূল্য।
এটি একদমই সত্য কথা ভাই। ভালোবেসে একদিন ফুল দিলেও তার মূল্য অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভাইয়া, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।জন্মদিনের দিনে প্রিয়জনের কাছ থেকে গিফট পেতে ভালোই লাগে।ভাবীর দেওয়া ঘড়িটি কিন্তু খুব সুন্দর হয়েছে, উপহারের কাছে মূল্য নির্ভর করে না।ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
আমার নিজের খুবই পছন্দের একটি ঘড়ি এটা। অনেকদিন যাবত এই ঘড়িটা আমার খুব ভালো লাগে। আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ
উপহারটা যে তোমার এত বেশি পছন্দ হয়েছে এটাই আমার কাছে সব থেকে বেশি মূল্যবান। বিশেষ করে পছন্দের গিফট খুজে পাওয়া মুশকিল। তারপরে যে খুঁজে পেয়েছি এটাই অনেক। তোমার জন্য শুভকামনা রইল প্রতিটি দিন এরকম কাটুক।
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তোমার জন্য সারা বছর ভালোবাসা থাকবে। কখনো দূরে যাবো না । হৃদয়ের গভীর থেকে ভালোবাসা তোমার জন্য
শুভজন্মদিন ভাইয়া। জন্মদিনে সকল দুঃখ কস্টকে ভুলে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন এই দোয়া করি। প্রিয়জনের দেয়া উপহার ঘড়িটি বেশ সুন্দর হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ। আপনার মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম
প্রথমে জানাই আপনার জন্মদিনের বাশি শুভেচ্ছা। আপনার জন্মদিনে অনেক সুন্দর একটি উপহার পেয়েছেন। জেনে ভালো লাগলো ঘড়ি আপনার অনেক পছন্দের। প্রিয় মানুষের থেকে কিছু পাওয়ার অনুভূতিটা অন্যরকম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক আগ থেকেই ঘড়ি আমি খুবই পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কে বলার জন্য। ভালোবাসা থাকবে আপনার জন্য বোন।
প্রিয় মানুষের হাতে উপহার পেতে কার না ভালো লাগে। সে যদি আবার হয় জীবন সাথী, সত্যিই ভাবির দেওয়া উপহারটি কোন কিছু দিয়ে মূল্যায়ন করা যাবে না, এটা অমূল্য একটা জিনিস। খুব সুন্দর করে আপনার অনুভূতিগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার আনন্দ অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
অবশ্যই ভাই একদমই ঠিক বলেছেন। এটা একদমই অমূল্য। এটার সাথে ভালবাসা পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
ভাইয়া আপুর চয়েজ অনেক সুন্দর। আপনার হাতে খুব সুন্দর মানিয়েছে ঘড়িটা। আপু খুব আবেগ নিয়ে আপনাকে গিফট দেওয়া ঘড়িটি নিয়ে পোষ্ট করেছে। আপনি অনেক ভাগ্যবান মানুষ। আপনি আপনার জন্মদিনের কথা ভুলে গেলেও আপু ভুলে নাই। দোয়া রইল আপনাদের জন্য ভাইয়া।
এতে কোন সন্দেহ নাই ভাই। আমি আসলেই অনেক ভাগ্যবান। আমি ভাগ্যবান তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া।
এতে কোন সন্দেহ নাই ভাই। আমি আসলেই অনেক ভাগ্যবান। আমি ভাগ্যবান তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া।