"এসো নিজে করি" মোবাইলের কভারের উপরে টিউলিপ ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 31.3.23 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240312-WA0107.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইলের কভারের উপরে টিউলিপ ফুলের পেইন্টিং । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে মোবাইলের কভারের উপরে টিউলিপ ফুলের পেইন্টিং ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে একটা পেইন্টিং পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছে। আমার কাছে পেইন্টিং করতে খুব ভালো লাগে। তবে এখন খুব একটা পেইন্টিং করা হয় না। কিন্তু মাঝে মাঝেই বসি পেইন্টিং করার জন্য। আমি গত কালকে হঠাৎ করেই ভাবলাম যে আজকে একটা পেইন্টিং করব। কিন্তু কিসের পেইন্টিং করবো এটা বুঝতে পারছিলাম না। তখন হঠাৎ করে একটা মোবাইলের কাভার দেখলাম। মোবাইলের কভারটা পুরনো ছিল। আর টেবিলের উপর এমনিতেই পড়েছিল। তো এটা দেখে আমি চিন্তা করলাম যে এটা যেহেতু এক কালারের কভার, তাই এটার উপর একটা পেইন্টিং তো করাই যায়। সেই ভাবনা অনুযায়ী আমি দেখতে থাকলাম কিরকম একটা পেইন্টিং করব। তো এরকম একটা পেইন্টিং দেখলাম। তাই সাথে সাথে অ্যাক্রেলিক কালার নিয়ে বসে পড়লাম। চেষ্টা করেছি সুন্দর করে টিউলিপ ফুলের পেইন্টিং করার জন্য। এই পেইন্টিংটা করতে আমার সময় লেগে গিয়েছিল অনেক বেশি। বিশেষ করে ফুলগুলোর কালার সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আমি কিভাবে এই পেইন্টিংটা করেছি, চলুন তাহলে উপস্থাপনার মাধ্যমে এটা দেখে নেওয়া যাক।

IMG-20240312-WA0106.jpg

উপকরণ

মোবাইলের কভার
অ্যাক্রেলিক কালার
পেইন্টিং ব্রাশ

IMG20240311132936.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি কভারের উপরে হালকা গোলাপী কালার দিয়ে টিউলিপ ফুল আঁকতে লাগলাম।

IMG20240311133205.jpg

IMG20240311133408.jpg

ধাপ 2️⃣

প্রথমে দুইটা এঁকেছিলাম তারপর তার নিচে আরো দুইটা এঁকে নিলাম।

IMG20240311133603.jpg

ধাপ 3️⃣

এরপর গারো গোলাপি কালার দিয়ে ফুল গুলোর উপরে আরো আঁকতে লাগলাম।

IMG20240311133642.jpg

ধাপ 4️⃣

এভাবে সবগুলোর উপরে গারো গোলাপি কালার করে নিলাম।

IMG20240311134004.jpg

ধাপ 5️⃣

এরপর নিচের অংশ থেকে সবুজ কালার দিয়ে পাতা আঁকতে লাগলাম।

IMG20240311134246.jpg

ধাপ 6️⃣

এভাবে অনেক সুন্দর করে সবুজ কালার দিয়ে পাতা এঁকে নিয়েছি।

IMG20240311134651.jpg

ধাপ 7️⃣

তারপর উপরের অংশে সাদা এবং গোলাপী কালার দিয়ে ডিজাইন করে নিলাম ফোঁটা ফোঁটা করে। এভাবেই পুরো পেইন্টিংটা করা শেষ করলাম। আশা করছি এটা আপনাদের কাছে ভালো লাগবে।

IMG20240311134834.jpg

IMG20240311135006.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240312-WA0107.jpg

IMG-20240312-WA0096.jpg

IMG-20240312-WA0108.jpg

IMG-20240312-WA0106.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

মোবাইলের কাভারের উপর চমৎকার ভাবে টিউলিপ ফুলের আর্ট করেছেন যেটা দেখতে অসাধারন লাগছে। বিশেষ করে কাভারটা মোবাইলে লাগানোর পর দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আপনার এধরনের ইউনিক আইডিয়া গুলো সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

এরকম ইউনিক আইডিয়াগুলো আপনার কাছে ভীষণ ভালো লাগে শুনে খুশি হয়েছি।

 2 years ago 

মোবাইলের কভারের উপরে টিউলিপ ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে। আজকে আপনি কি পেইন্টিং করবেন এটা নিয়ে ভাবতেছিলেন। এবং দেখতে পেলেন আপনার মোবাইলের কভার। আর এই পুরনো কভারটিকে আপনি সুন্দর একটি রূপ দিয়েছেন। সত্যি এই ফুলের পেইন্টিংটি করার কারণে মোবাইলে কভারটি একদম নতুন লাগছে এবং দেখেও খুবই সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পেইন্টিং করার পর কভারটাকে আসলেই নতুন লাগছিল।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে মোবাইলের কভারের উপরে টিউলিপ ফুলের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন ভাই। আপনার তৈরি হাতের কাজ দেখলে সত্যি বেশ মুগ্ধ হয়ে যায়। এখন যদি মোবাইলের কাভারটি মোবাইলে পরানো যায় সত্যি দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ইউনিক পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার হাতের কাজ দেখলে আপনি মুগ্ধ হয়ে যান শুনেই ভালো লাগলো।

 2 years ago 

মোবাইলের কভারের উপরে তুমি অনেক সুন্দর করেই একটা পেইন্টিং করেছ। টিউলিপ ফুল দেখতে অনেক সুন্দর লাগে। আর তুমি টিউলিপ ফুলের পেইন্টিং করেছ দেখে অনেক সুন্দর লাগতেছে। তুমি কিন্তু অনেক সুন্দর পেইন্টিং করতে পারো তবে সব সময় পেইন্টিং করো না। তবে ম্যান্ডেলা আর্টের পাশাপাশি মাঝেমধ্যে তোমার পেইন্টিং গুলো দেখতে ভালোই লাগে। তোমার ম্যান্ডেলা আর্টও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তুমি অনেক সুন্দর করেই এটা অঙ্কন করেছ। কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

 2 years ago 

চেষ্টা করেছি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর পেইন্টিংটা করার জন্য। তোমার কাছ থেকে উৎসাহমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

এক কথায় অসাধারণ একটি পেইন্টিং করেছেন ভাইয়া। পেইন্টিং টি আমার কাছে বেশ ভালো লাগলো। দেখে বোঝাই যাচ্ছে না মোবাইল কাভারের উপর এই পেইন্টিংটি করা। যে কেউ দেখলে ভাববে এটা কাভারের সাথে অরজিনাল চিত্র। টিউলিপ ফুলের পেইন্টিং সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

টিউলিপ ফুলের পেইন্টিং করায় কভার টাকে দেখতে অনেক সুন্দর লাগছিল।

 2 years ago 

মোবাইলের কভারে খুব সুন্দর টিউলিপুলের পেইন্টিং করেছেন ভাইয়া। ফুল গুলো দেখতে সত্যিই খুব চমৎকার লাগছে। আর মোবাইলের কাভারটাও দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেইন্টিং করার পর ফুলগুলো আসলেই চমৎকার লাগছিল।

 2 years ago 

ভাইয়া আপনার বুদ্ধি দেখে আমরা সবাই অবাক। মোবাইলের কভারের উপরে টিউলিপ ফুলের পেইন্টিং চিন্তা করা যায় না। তবে আপনি সেটাই বাস্তবে রুপ দিয়েছেন। টিউলিপকে অনেকে বৃষ্টি পদ্ম ফুলও বলে। পেইন্টিংটা অসাধারন হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

আমার বুদ্ধি দেখলে আপনারা অবাক হয়ে থাকেন শুনেই ভালো লাগতেছে। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

মোবাইলের কভারের উপরে খুবই সুন্দর একটা টিউলিপ ফুলের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। মোবাইলের কভারের উপর যদি এমন সুন্দর জিনিস অংকন করা যায় তাহলে সেটা সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ কভারের উপরে সুন্দর পেইন্টিং করলে দেখতে আরো ভালো লাগে এবং সৌন্দর্য বৃদ্ধি পায়।

 2 years ago 

ভাইরে ভাই। ক্রেয়েটিভ মাথা বলে কথা। যেখানে যাই দেখে তার মধ্যেই আকাঁ জোকা শুরু করে দেয়। আপনি তো দেখছি একজন বড় মাপের আর্টিষ্ট। বেশ সুন্দর করে আপনি আপনার পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি আগামীতে আমরা আপনার কাছ হতে আরও বেশী ক্রেয়েটিভ পোস্ট দেখতে পাবো।

 2 years ago 

বড় মাপের আর্টিস্ট কিনা ঐটা তো জানিনা। তবে নতুন নতুন আইডিয়া থেকে সব কাজ করার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38