ডাই : ক্লে দিয়ে তৈরি ওয়াল হ্যাংগিং।✅

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 17.8.24

IMG-20240808-WA0061.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে তৈরি ওয়াল হ্যাংগিং। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে তৈরি ওয়াল হ্যাংগিং ভালো লাগবে।

ক্লে ব্যবহার করে কোনো কিছু তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আমি ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য চেষ্টা করি প্রতিনিয়ত। আর যখনই সময় পাই তখনই বসে যাই বিভিন্ন জিনিস তৈরি করার জন্য। ক্লে দিয়ে সুন্দর সুন্দর ওয়াল হ্যাংগিং গুলো তৈরি করা হলে দেখতে অনেক ভালো লাগে। আমি এখানে অনেক কিছুই তৈরি করেছি ওয়াল হ্যাংগিং এর মধ্যে। রংধনু, মৌমাছি, ফুল, মাশরুম সবকিছু অনেক সুন্দর লাগছিল তৈরি করার পর। আর এটা আমি তৈরি করার পরে দেয়ালে লাগিয়েছি, যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লেগেছে। ক্লে দিয়ে এগুলো তৈরি করা অনেক সহজ মনে হলেও কিন্তু এগুলো অনেক সূক্ষ্ম এবং কঠিন একটা কাজ। যা তৈরি করতে অনেক সময় লাগে। তবে সময় লাগলেও সুন্দরভাবে সময় নিয়ে তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। আমি তো চেষ্টা করেছি উপস্থাপনার মাধ্যমে এটা সবার মাঝে তুলে ধরার জন্য। চাইলে এটা যে কেউ তৈরি করে নিতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করার পদ্ধতি।

IMG-20240806-WA0010.jpg

উপকরণ

ক্লে
গাম
কাঁচি ✂️

IMG20240619134157.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি এক কালারের ক্লে দিয়ে লম্বা করে নিলাম।

IMG_20240808_201929.jpg

ধাপ 2️⃣

এভাবে বিভিন্ন কালারের ক্লে নিয়ে লম্বা লম্বা করে একটু বাঁকা করে নিয়ে নিচের অংশগুলো কিছুটা কেটে রংধনুর মত তৈরি করে নিলাম।

IMG_20240808_201950.jpg

ধাপ 3️⃣

এরপর সাদা ক্লে নিলাম আর গোল গোল করে নিয়ে রংধনুর দুইপাশে মেঘ এর মত তৈরি করে নিলাম।

IMG_20240808_202018.jpg

ধাপ 4️⃣

এরপর রংধনু টা একটা কালো রঙিন কাগজ গোল করে কেটে তার উপরে বসিয়ে নিলাম। তারপর সবুজ কালার নিয়ে রংধনুর উপরে গাছের মতো করে বসিয়ে নিলাম।

IMG_20240808_202034.jpg

ধাপ 5️⃣

তারপর সাদা ক্লে নিয়ে রংধনুর উপরের অংশে বসিয়ে আরেক কালারের ক্লে নিয়ে মাশরুম তৈরি করে নিলাম।

IMG_20240808_202053.jpg

ধাপ 6️⃣

তারপর ভিন্ন ভিন্ন কালারের কয়েকটা ফুল তৈরি করে নিলাম ক্লে ব্যবহার করে।

IMG_20240808_202133.jpg

ধাপ 7️⃣

এরপর ফুলগুলো একটা একটা করে লাগিয়ে নিলাম গাছের মধ্যে।

IMG_20240808_202149.jpg

ধাপ 8️⃣

এরপর একেবারে নিচের অংশে সবুজ কালার দিয়ে কিছু ঘাস তৈরি করে নিলাম। আর তার উপরে দুইটা মৌমাছি তৈরি করে বসিয়ে নিলাম।

IMG_20240808_202216.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240806-WA0007.jpg

IMG-20240808-WA0061.jpg

IMG-20240806-WA0010.jpg

IMG-20240806-WA0011.jpg

IMG-20240808-WA0062.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ওয়াও ক্লে দিয়ে অসাধারণ একটি ডাই বানিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন। ক্লে দিয়ে যেকোন ডাই প্রজেক্ট আমার দেখতে ভালো লাগে। আপনারার কাজগুলো দেখেই বুঝা যায় আপনার অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। আর সেই ক্রিয়েটিভিটি দিয়ে দক্ষতার সাথে আজও আমাদের মাঝে ক্লে দিয়ে চমৎকার ডাই শেয়ার করেছেন। রং ধনুর উপরে ক্লে দিয়ে পাতা আর ফুলের মাধ্যমে আপও ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

এরকম ক্রিয়েটিভিটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি চেষ্টা করবো ক্লে দিয়ে এরকম ভাবে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য।

 2 years ago 

ক্লে ব্যবহার করে খুব সুন্দর একটা ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। বেশ ভালো লাগছে আপনার তৈরি করা ডাই প্রজেক্ট দেখতে। আর খুব কালার ফুল লাগছে এটা। ফুল, মৌমাছি, মাশরুম, রংধনু সবমিলিয়ে খুব সুন্দর ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ওয়াল হ্যাংগিং অনেক সুন্দর লাগছে শুনে খুশি হলাম।

 2 years ago 

আজকে আপনি ক্লে দিয়ে চমৎকার একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার ক্লে দিয়ে কাজ গুলো দেখলে মন জড়িয়ে যায়। প্রতিটি ধাপ সমূহ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি করা এই কাজ দেখে আপনার মন জুড়িয়ে গিয়েছে শুনে খুশি হলাম।

 2 years ago 

যে কাজ নিজে পারিনা, সেই কাজ অন্য কাউকে পারতে দেখলে ভালো লাগে। এই কমিউনিটিতে আসার আগে ক্লে সম্পর্কেও আমার ধারণা ছিলনা। এইজন্য ক্লে পোস্টগুলো মনযোগ দিয়ে দেখি।

 2 years ago 

আগে ধারণা না থাকলেও এখন ধারণা নেওয়ার চেষ্টা করবেন। আর তৈরি করার জন্য চেষ্টা করবেন।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যিই আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ভাই প্রতিনিয়ত আপনাদের হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত আমাদের হাতের কাজ দেখলে মুগ্ধ হয়ে যান এটা তো ভাবতেই ভালো লাগছে।

 2 years ago 

ক্লে দিয়ে রংধনুর সাথে আরো অনেক কিছুই তৈরি করেছেন দেখছি ভাইয়া। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার ডাই পোস্ট দেখে ‌। ক্লে ব্যবহার করে ওয়াল হ্যাংগিং তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই ওয়াল হ্যাংগিং টা দেয়ালে লাগানোর পর সুন্দর লাগছিল অনেক বেশি।

 2 years ago 

ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর এই ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনি আজকে ক্লে দিয়ে খুবই চমৎকার ওয়াল্ড হ্যাঙ্গিং তৈরি করেছেন। তৈরি ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম ওয়াল হ্যাংগিং তৈরি করার পদ্ধতি সুন্দর করে শেয়ার করার জন্য, যেন কেউ চাইলে তৈরি করতে পারে।

 2 years ago 

আসলেই এখন ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। এগুলো তৈরি করলে দেখতেও খুব ভালো লাগে। কারণ ক্লে অনেক বেশি কালারফুল হয়। আবার এগুলো দিয়ে বানানো বেশ সহজ। আপনার আজকের ক্লে দিয়ে ওয়াল হ্যাংগিংটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে রংধনুর ডিজাইন করার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

হ্যাঁ আপু ক্লে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আর আমি চেষ্টা করলাম সুন্দর একটা ওয়াল হ্যাংগিং তৈরি করার জন্য।

 2 years ago 

ভাইয়া আজ আপনি ক্লে দিয়ে খুব চমৎকার একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। বেশ ভালো লাগছে আপনার তৈরি করা ওয়াল হ্যাংগিংটি দেখতে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। কালার টাও বেশ দারুন লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াল হ্যাংগিং এর কালার টা অনেক সুন্দর লাগছে দেখতে শুনে ভালো লাগলো।

 2 years ago 

জ্বী ভাইয়া কালারটা বেশ দারুন ফুটেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37