অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 27-5-24 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240519-WA0243.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগ্যামি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে শিয়ালের মুখের অরিগ্যামি ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে কোন কিছু তৈরি করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আর অরিগ্যামি তৈরি করার জন্য অনেক বেশি ধৈর্য, দক্ষতা এবং সময়ের প্রয়োজন হয়। অরিগ্যামি মানেই হচ্ছে কাগজের ভাঁজের খেলা। কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তারপর এই ধরনের অরিগ্যামিগুলো তৈরি করা লাগে। অরিগ্যামি গুলো সুন্দরভাবে তৈরি করলেও উপস্থাপনার মাধ্যমে এগুলোর বর্ণনা করা একটু কষ্টকর হয়ে পড়ে। কারণ কিভাবে ভাঁজ করা হয়েছে এটা বলে বোঝানো অনেক বেশি মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। তবুও আমি চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরার জন্য। আমি যখন শিয়ালের মুখের এই অরিগ্যামিটা তৈরি করেছিলাম, তখন তো আমার নিজের কাছেই এটা দেখতে খুব ভালো লেগেছিল। খুব কিউট দেখতে লাগছিল এটাকে দেখতে। এগুলো তৈরি করার পর আমি আমার মেয়েকে দিয়েছিলাম খেলা করার জন্য। সে তো এগুলো পেয়ে খুব খুশি হয়েছিল। অনেকক্ষণ পর্যন্ত খেলা করেছিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক, এই অরিগ্যামি গুলো তৈরি করার পদ্ধতি।

IMG-20240519-WA0225.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে তার নিচের অংশ থেকে একটা ভাঁজ করে নিলাম। তারপর মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।

IMG_20240522_193239.jpg

ধাপ 2️⃣

এরপর এই কাগজ টার অর্ধেক অংশ অনেক সুন্দর করে কেটে নিলাম তারপর গাম লাগিয়ে দিলাম।

IMG_20240522_193254.jpg

ধাপ 3️⃣

এরপর কাটা কাগজটার উপরে মার্কার কলম দিয়ে শিয়ালের মুখের অংশটা অনেক সুন্দর করে এঁকে নিলাম।

IMG_20240522_193309.jpg

ধাপ 4️⃣

তারপর মুখের পাশের অংশগুলো অনেক সুন্দর করে কাছে দিয়ে কেটে নিলাম।

IMG_20240522_193324.jpg

ধাপ 5️⃣

এরপর বাকি থাকা কাগজগুলো চিকন চিকন করে অনেক সুন্দর করে ভাঁজ করে নিলাম।

IMG_20240522_193345.jpg

ধাপ 6️⃣

ভাঁজ করার পরে মাঝখান বরাবর গাম দিয়ে, এটা অনেক সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240522_193420.jpg

ধাপ 7️⃣

তারপর বিভিন্ন কালারের ক্লে নিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম।

IMG_20240522_193437.jpg

ধাপ 8️⃣

এরপর কাগজটার উপরে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে দুইটা অরিগ্যামি তৈরি করে নিলাম। এভাবেই আমি আমার অরিগ্যামি তৈরি শেষ করলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে।

IMG_20240522_193447.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240519-WA0225.jpg

IMG-20240519-WA0243.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের দারুন অরিগামি তৈরি করে আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন। আপনার সুন্দর এ দক্ষতা দেখে আমার অনেক ভালো লেগেছে। বেশ দারুণভাবে আপনি এই চিত্র তৈরি করেছেন। এ জাতীয় ডাই পোস্টগুলো আমার খুবই ভালো লাগে।

 2 years ago 

দক্ষতা সাথে এটি করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

শিয়ালের মুখের অরিগ্যামি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে ভাই। বিভিন্ন ধরণের ক্লে দেওয়ার জন্য আরো চমৎকার ফুটে উঠেছে। ইউনিক ছিলো আজকের আয়োজন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই ইউনিকভাবে করার জন্য। আপনার মন্তব্যটি আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

অরিগ্যামি পোস্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। এই ধরনের কাজ গুলো সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে। অরিগ্যামি তৈরি করার জন্য অনেক বেশি ধৈর্য, দক্ষতা এবং সময়ের প্রয়োজন হয়। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছেন দেখে মুগ্ধ হলাম ভাই। প্রতিটি ধাপ সমূহ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক বেশি ভালো লাগলো ভাই। কাজগুলো করতে আমার যেমন ভালো লাগে তেমনি আপনাদের মন্তব্য গুলো। ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি শিয়ালের মুখের অরিগামি বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলেই এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি দক্ষতার প্রয়োজন। কারণ এগুলো অনেক ভাঁজ করে তারপর করতে হয়। তবে শিয়াল কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দের। দুই কালারের দুইটা শিয়াল দেখে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে বিভিন্ন কালারের ক্লে দিয়ে ফোঁটা গুলো দাওয়াতে বেশি আকর্ষণীয় হয়েছে।

 2 years ago 

মোটামুটি দক্ষতা না থাকলে এই কাজগুলো করা একভাবে যায় না। শিয়াল আমার খুবই পছন্দের । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে যেমন সময় প্রয়োজন হয় তেমনি দক্ষতা লাগে। বিশেষ করে অরিগামীগুলো দক্ষতা না থাকলে বানানো যায় না। আজকের শিয়ালের মুখের অরিগামী খুব সুন্দর হয়েছে। অনেক নিখুঁতভাবে এটি বানিয়েছেন তার জন্য ভালো লাগছে।

 2 years ago 

এটি একদমই ঠিক আপু। আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে তৈরি করার জন্য। অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগ্যামি।অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে। আসলেই ভাইয়া এমন অরিগ্যামি কাগজ দিয়ে তৈরি করতে অনেক কষ্টের।আপনি অনেক দক্ষতার সঙ্গে এই সুন্দর অরিগ্যামি শিয়ালটি তৈরি করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু। কষ্ট করলেও বানানোর পর অনেক বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগ্যামি খুবই সুন্দর হয়েছে। সাথে ক্লের ব্যবহার করেছেন সেটাও অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। শিয়ালের মুখটা অনেক সুন্দর হয়েছে। এমন একটি অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মন্তব্যটি আমার অনেক বেশি ভালো লেগেছে। উৎসাহিত হলাম

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে শিয়ালের মুখের অরিগ্যামি তৈরি করেছেন দেখতে সুন্দর লাগছে ভাই। কাগজ কেটে কাগজের ভাঁজে কীভাবে এমন চমৎকার অরিগ্যামি তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60016.31
ETH 1576.59
USDT 1.00
SBD 0.42