ইলেকট্রিক সেলাই মেশিনের কিস্তি দেওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20230212125128.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। কিস্তি দেওয়ার মুহূর্তটা শেয়ার করলাম। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

IMG20230212125136.jpg

গত মাসে ১৯ তারিখ আমি এবং আমার পরিবারসহ দুইটা সেলাই মেশিন ক্রয় করেছিলাম। আমাদের জন্য একটা এবং বড় আপুর জন্য আরেকটা ইলেকট্রিক সেলাই মেশিন ক্রয় করেছিলাম। কিন্তু তখন সেলাই মেশিন ক্রয় করেছিলাম কিস্তিতে। তখন আমরা ১২০০০ টাকা পেমেন্ট দিয়েছিলাম। বাকি টাকা গুলো কিস্তিতে দিব। প্রায় একমাস হয়ে যাচ্ছে এজন্য প্রথম কিস্তি দিয়ে দিলাম। আমাদের কিস্তি ছিল সাড়ে সাত হাজার টাকা কিন্তু এই মাসে ১০ হাজার টাকা কিস্তি দিয়েছে। যেন পরের মাসে আমার উপরে চাপ খুবই কম থাকে।

IMG20230212125145.jpg

এর আগেও আমি কিস্তিতে একটি ফ্রিজ ক্রয় করেছিলাম। তা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। ফ্রিজের কিস্তি শেষ হওয়ার পর এখন সেলাই মেশিন ক্রয় করেছি। অনেকদিন যাবত ইলেকট্রিক সেলাই মেশিন কিনার প্রয়োজন ছিল। অনেকদিনের ইচ্ছা ছিল আমাদের। কিন্তু বড় আপুর জন্য সেলাই মেশিন কিনার কথা ছিল। হঠাৎ করেই আমরা ডিসিশন নিলাম আমাদের জন্য একটি কিনব।

IMG20230212125157.jpg

সোনিয়া বলতেছে হঠাৎ করে যে আমরা একটি কিনব। প্রথমে চিন্তা করেছি কিনবো না পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করলাম। অবশেষে কিনে ছিলাম। কিন্তু আমাদের হাতের নগদ টাকা না থাকার কারণে আমরা কিস্তিতে কিনেছিলাম। তখন এক কিছু টাকা পেমেন্ট করেছিলাম। বিশেষ করে তাদের সাথে আমার পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল। এজন্য খুব সহজেই কিস্তি নিতে সুবিধা হয়েছে।

IMG20230212125206.jpg

আমি এর আগেও অনেকবার সিঙ্গারের শোরুম থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম। সিঙ্গার এর পূর্ণ গুলো আসলে খুব ভালো করে থাকে। আমাদের দেশে এর সুনাম রয়েছে অনেক। ইলেকট্রিক সেলাই মেশিন টাও তাদের শো রুমেই বিক্রি করা হয়। আমাদের এলাকায় অন্য কোন দোকানেই এই মেশিনটা বিক্রি করা হয় না। এজন্য আমরা সেখান থেকেই ক্রয় করেছি।

IMG20230212125205.jpg

এছাড়াও সেলাই মেশিনের এক বছরের ওয়ারেন্টি রয়েছে। যদি মেশিন এবং মোটর নষ্ট হয়ে যায় তাহলে তারা ঠিক করে দিবে কোম্পানির পক্ষ থেকে। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছিল। এজন্য সেখান থেকে কিনেছিলাম। কিন্তু বড় আপুর জন্য প্রথমে চিন্তা করেছিলাম ঢাকা থেকে মেশিন কিনে আনব। কিন্তু সেখান থেকে আনলে নষ্ট হলে আবার নিতে খুবই কষ্ট হয়। তারা অনেক সুযোগ সুবিধা দিবে বলেছিল।

কিস্তিতে নিলে একটু ঝামেলা রয়েছে যে কোন পণ্য। যদি প্রতিমাসে টাকা দিয়ে দেওয়া যায় তাহলেই খুব ভালো। তা না হলে অনেক বেশি প্রবলেমে পড়তে হয়। বিশেষ করে সুদের পরিমাণ অনেক বেশি বাড়ে। ধরুন আমি ছেলে মেশিন ২৭০০০ প্লাস টাকা দিয়ে কিনেছিলাম। কিন্তু সময় অনুযায়ী কিস্তি দিতে না পারলে প্রায় ৩০ হাজার টাকার উপরে ফুটবে। তাহলে অনেক টাকায় লাভ দিতে হয় তাদেরকে। এজন্য প্রতিমাসে দিয়ে দিতে পারলেই খুব ভালো।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

হুম সোনিয়া আপুর পোস্টে দেখেছিলাম একটা ইলেক্ট্রনিক সেলাই মেশিন কিনেছে।আসলে কিস্তি কিনলে সুবিধা অসুবিধা দুইটাই রয়েছে। সুবিধা হলো আস্তে আস্তে দেওয়া যায়,আর অসুবিধা হলো দাম একটু বেশি হয়।ভালোই হয়েছে এই মাসে বেশি করে দিয়ে দিয়েছেন।সামনে মাসে সুবিধা হবে।ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু। কিন্তু একসাথে থাকা না থাকলে কিস্তিতে নিলেই ভালো। কিন্তু মাসে মাসে টাকা না দিলেই অসুবিধা।

 3 years ago 

আসলে ঠিক বলেছ, প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিলে সমস্যা হয় না। মাসে টাকা মাসে দিয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি কিস্তি শেষ হয়ে যায়। যারা দেরি করে ফেলে অথবা নিয়মিত কিস্তি দেয় না তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। অনেক মোটা অংকের লাভ দিতে হয় তাদেরকে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি ইলেকট্রিক সেলাই মেশিনের টাকা পরিশোধ করতে পারব।

 3 years ago 

অবশ্যই আমরা প্রতিনিয়ত টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে সবার সম্ভব হয়না একসঙ্গে টাকা জমিয়ে বড় ধরনের কিছু করার। আমি নিজেও আপনার মত ছোটখাট কিস্তি নিয়ে কোন কিছু করার চেষ্টা করেছি।আমরা ধরে মাসিক বেতনে চাকরি করি সেখান থেকে অল পরিমান টাকা কেটে নিলে তেমন একটা সমস্যায় পড়া লাগেনা। এই ব্যবস্থাটা মাসিক বেতন যারা চাকরি করে তাদের জন্য খুবই ভালো। আপনার জন্য শুভকামনা রইল খুব দ্রুতযেন আপনি কিস্তি দিয়ে দিতে পারেন।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই এত সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য। অনেক সময় দিয়ে মন্তব্য করেছেন আপনি।

 3 years ago 

ইলেকট্রিক সেলাই মেশিন গুলো অনেক সুন্দর ছিল যখন নিয়েছিল তখন দেখছিলাম।আমি মনে করি বর্তমান সময়ে অনেক বেশি সুবিধা কিস্তিতে জানিস নিতে পারাটা।অবশেষে তাদেরকে কিছু লাভ দিতে হয় তাতে সমস্যা না অল্প লাভ তো দিতে হয়।ঠিক বলছেন সময়ের কিস্তি যদি সময় মত পরিশোধ করা হয় তাহলে পরবর্তীতে লোড হয়ে যায় না।আপনার জেনারেল রাইটিং গুলো অনেক ভাল হয় খুব সুন্দর লিখেছেন অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39