আর্ট 🎨 : রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট
ABB ০৯ জানুয়ারি ২০২৩
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।
আমি প্রতিনিয়ত ম্যান্ডেলা আর্ট করতে খুব ভালোবাসি। আমি যখনই সময় পাই তখনই আর্ট করতে বসে পড়ি। আজ একটি কবিতা পোস্ট করার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে কবিতা লেখা হয়নি। এজন্য চিন্তা করলাম আজও একটি ম্যান্ডেলা আর্ট করি। কিছু করার নাই । পরবর্তীতে কয়েক দিনের মধ্যে আমি কবিতা পোস্ট করার চেষ্টা করব। সময় এবং পরিশ্রম করলে ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর দেখায়। রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আমি আশা করি আপনাদের সবার অনেক বেশী ভালো লাগবে।
উপকরণ
আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটি আর্ট খাতা নিলাম। এরপর খুবই সুন্দর ভাবে পেন্সিল দিয়ে একটি বড় রাজহাঁস এঁকে নিলাম।
ধাপ 2️⃣
এরপর আমি একটি কালো কলম নিলাম।তারপরে পেন্সিল দিয়ে আঁকা রাজহাঁসটি কালো কলম দিয়ে সম্পূর্ণ এঁকে নিলাম।
ধাপ 3️⃣
এরপর রাজহাঁসটির ঠোঁট খুবই সুন্দর ভাবে এঁকে নিলাম। এরপর চোখের ভেতরের অংশ এঁকে নিয়ে চারপাশ এ সুন্দর সুন্দর ফুলের ডিজাইন আঁকতে শুরু করলাম।
ধাপ 4️⃣
এরপর কালো কলম দিয়ে খুবই সুন্দরভাবে এঁকে নিলাম। যার কারনে দেখতে ভীষণ ভালো লাগছিল।
ধাপ 5️⃣
এরপর ডিজাইনগুলোর নিচের অংশে ছোট ছোট ফুল দিয়ে বিভিন্ন রকম ডিজাইন আঁকতে শুরু করলাম এভাবে অর্ধেক অংশ এঁকে নিলাম।
ধাপ 6️⃣
এরপর নিচের দাগটিতে বড় বড় দেখে খুবই সুন্দর ভাবে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ 7️⃣
এরপর ফুলগুলোর নিচের অংশে খালি জায়গাটিতে ভিন্ন রকম ডিজাইন এঁকে নিলাম। এরপর নিচের অংশে পানির মতো করে এঁকে নিলাম। এভাবেই আমি আমার সম্পূর্ণ আর্ট শেষ করি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই আর্ট।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
https://twitter.com/NARocky4/status/1623660930084253697?t=fGBenZLgqZ9yEQuRiFr8HQ&s=19
রাজ হাসেঁর ম্যান্ডেলা আর্ট টি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ সু্ন্দর করে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ম্যান্ডেলা আর্ট টি শেয়ার করার জন্য।
আমি সবসময় চেষ্টা করি খুব সুন্দর ভাবে উপস্থাপন করে পোস্ট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট সত্যি দারুন হয়েছে। ভাইয়া আপনি আর্ট করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। আসলে পছন্দের কাজগুলো বারবার করতে ভালো লাগে। আর যদি নিজের পছন্দের কাজগুলো সবার মাঝে শেয়ার করা হয় তাহলে বেশি ভালো লাগে। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনি ঠিক বলেছেন নিজের পছন্দের কাজ গুলো সবার মাঝে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি ঠিক বলছেন সময় সল্পতার কারণে আসলে কবিতা লেখা কিংবা অনেক কিছু পরিকল্পনা থাকলেও হয় না।আপনার ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় সুন্দর হয় আমার অনেক ভালো লাগে।এবারেও একটি রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অসাধারণ হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
রাজহাঁসের আর্ট যখন শেষ করেছি তখন আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারণ হয়েছে। সত্যিই ভাইয়া আপনি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ইউনিক আইডিয়া ছিলো। আপনার চমৎকার আইডিয়া গুলো সব সময়ই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।
ঠিক বলেছেন ভাই ইউনিক আইডিয়াগুলো দিয়ে আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমার সাথে থাকার জন্য। আপনাদের মন্তব্যে অনেক উৎসাহিত হয়
আর্ট দেখতে সত্যি আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব দুর্দান্ত আর্ট করেছেন। বিশেষ করে রাজহাঁসের ম্যান্ডেলা আর্টের প্রতিটি পর্ব খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এই ধরনের মেন্ডেল আর্ট করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার মেন্ডেলা আট গুলো খুবই চমৎকার হয়ে থাকে। আপনার পোস্টটি ভিজিট করে ভালো লাগলো ভাই । ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি একদম ঠিক বলেছেন ভাই এই সমস্ত আর্ট করতে সময় এবং দুর্যোগ দুইটারই প্রয়োজন। আমি অনেক সময় দিয়ে আর্ট করি। অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ভাবে রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে অনেক সময় কিছু করার চেষ্টা করলেও সময়ের কারণে করা যায় না। আজকে আপনি কবিতা পোস্ট করা চিন্তা করলেন কিন্তু সময়ের কারণে করতে পারলেন না। তবে আজকে আপনার রাজহাঁসের ম্যান্ডেলা আর্টটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি সব সময় খুব চমৎকার চমৎকার পোস্ট করে থাকেন। তবে আজকে আপনার রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। এবং অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
রাজহাঁসের ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ম্যান্ডেলা আর্ট করতে আমি খুব ভালোবাসি। এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাই আপনার মেন্ডেলা আর্ট গুলো বরাবরই অনেক ভালো লাগে ৷ আর সত্যি রাস হাসেঁর মেন্ডেলা আর্ট টি দূদান্ত হয়েছে ৷ এভাবেই নিত্য নতুন আর্ট পোষ্ট শেয়ার করবেন এমনটাই আশা প্রত্যাশা ৷ অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন ৷
এ ধরনের ম্যান্ডেলাগুলো করতে আমার ভীষণ ভালো লাগে ভাই। প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর মন্তব্য পেলে ভীষণ ভালো লাগে