অরিগ্যামি : ( এসো নিজে করি ) রঙিন কাগজের তৈরি চিংড়ি মাছ।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 14.5.24 মঙ্গলবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240513-WA0004.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের তৈরি চিংড়ি মাছ । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজের তৈরি চিংড়ি মাছ ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আমার অনেক বেশি ভালো লাগে। যার কারণে প্রত্যেক সপ্তাহে আমি একটি অরিগামি এবং একটি ডাই তৈরি করার চেষ্টা করি । যখন অরিগামি তৈরি করার জন্য বসেছি মাথায় কোন আইডিয়া আসতেছে না কি বানাবো। সব সময় এই সমস্যাটা আমার অনেক বেশি হয়ে থাকে। রঙিন কাগজ দিয়ে কি বানাবো তা সিলেক্ট করতে করতে আমার অনেক সময় নষ্ট হয়ে যায়। কয়েকদিন আগে বন্ধুর বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। তখনই হঠাৎ করে মাথায় আসলো চিংড়ি মাছের কথা। আর সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ তৈরি করে নিলাম। আমি আশা করি এই দুইটি চিংড়ি মাছ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর মাঝ বরাবর এক কোন করে ভাঁজ করে নিলাম। এরপর আবার পিছনের দিক থেকে ভাঁজ করে দিলাম।

IMG_20240513_213146.jpg

ধাপ 2️⃣

এরপর ডিজাইন করে কাগজটি কাটতে শুরু করলাম।

IMG_20240513_213158.jpg

ধাপ 3️⃣

এরপর রঙিন কাগজটি কেটে নিলাম।

IMG_20240513_213210.jpg

ধাপ 4️⃣

এরপর চিকন চিকন করে কাটার পর গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20240513_213241.jpg

ধাপ 5️⃣

এরপর খুবই সুন্দর ভাবে চিংড়ি মাছের দুটি চোখ কেটে নিলাম। এরপর চিংড়ি মাছের উপরে গাম দিয়ে চোখ দুইটা জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20240513_213255.jpg

ধাপ 6️⃣

এরপর মাছের পালকের মতো করে চিকন চিকন করে কেটে দিলাম ।

IMG_20240513_213308.jpg

ধাপ 7️⃣

এরপর মাছের দুই পাশে দুইটি জোড়া লাগিয়ে দিলাম। জোড়া লাগানোর পর দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।

IMG_20240513_213327.jpg

ধাপ 8️⃣

এরপর দুটি চিংড়ি মাছের লেজ কেটে দিলাম। এরপর লেজ দুটি জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20240513_213339.jpg

ধাপ 9️⃣

চিকন করে কালো কাগজ কেটে, চিংড়ি মাছের উপরের অংশটি লাগিয়ে দিলাম। এভাবে আজকের রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি করে নিলাম।

IMG_20240513_213353.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240513-WA0008.jpg

IMG-20240513-WA0003.jpg

IMG-20240513-WA0007.jpg

IMG-20240513-WA0004.jpg

IMG-20240513-WA0006.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

বাহ রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর চিংড়ি মাছ তৈরি করেছেন। তবে আপনার চিংড়ি মাছ গুলো দেখে আমি হাঁ করে তাকিয়ে রইলাম। কারণ রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে চিংড়ি মাছ বানিয়েছেন। বন্ধুর বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে চমৎকার চিংড়ি মাছ বানিয়ে ফেলেছেন কাগজ দিয়ে। ধন্যবাদ এত সুন্দর করে রঙিন কাগজের চিংড়ি মাছগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ইউনিক আইডিয়া থেকে এগুলো তৈরি করতে বেশি ভালো লাগে। এমন ভাবে চিংড়ি মাছও তৈরি করা হলো।

 2 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা চিংড়ি মাছ তৈরি করছেন। আমার কাছে অরিগ্যামি পোস্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার চিংড়ি মাছ টি বেশ দারুণ হয়েছে ভাই। সব গুলো ধাপ আপনি সুন্দর ও স্পষ্ট ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটা অরিগ্যামি পোস্ট করার জন্য।

 2 years ago 

বাহ! রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি চিংড়ি মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন এটা বেশ চমৎকার একটা বিষয়। হলুদ রঙ্গের কিউট মাছটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগতেছে আর বাকিগুলো খুব সুন্দর ছিল । যাই হোক সব মিলিয়ে অনেক
দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

সব মিলিয়ে আপনার কাছে আমার এই অরিগ্যামি পোস্ট দারুণ লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই চমৎকার চিংড়ি মাছ বানিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

 2 years ago 

চমৎকার চিংড়ি মাছ বানিয়েছি শুনে ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে একদম বাস্তবের মতো চিংড়ি মাছের অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি চিংড়ি মাছ গুলো বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে। আপনি রঙ্গিন পেপার সুন্দর ভাবে কেটে কেটে অরিগামি তৈরির কাজ সম্পন্ন করেছেন।তবে, দুটি চিংড়ি দুই রঙের হওয়ায় একটু বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দরভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে চিংড়ি মাছ গুলো তৈরি করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছের যে অরিগেমি তৈরি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে আমার কাছে সেটা খুবই ভালো লাগে। চিংড়ি মাছ তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন তা বুঝতে অনেক সুবিধা হয়েছে।

 2 years ago 

চিংড়ি মাছ তৈরি করার পদ্ধতি সবার মাঝে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম।

 2 years ago 

ভাই চিংড়ি মাছগুলো তো দেখে মনে হচ্ছিল বাস্তবের এভাবে রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি করেছেন দেখে তো আমার খুব ভালো লেগেছে। প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত তৈরি করে শেয়ার করেছেন। অনেক নিকট ছিল প্রতিটি ধান চিংড়ি মাছ গুলো আমার কাছ থেকে রিয়ালি মনে হয়েছে। শুভকামনা রইল ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার কাছে চিংড়ি মাছ গুলো দেখতে রিয়েলি মনে হয়েছিল কথাটা ভাবতেই ভালো লাগতেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করার মধ্যে যেমন মজা রয়েছে তেমনি দেখতেও আমার কাছে অনেক মজা লাগে। আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত সেটা দেখতে পাই। আপনি ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর কিছু তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। আজকে রঙিন কাগজের চিংড়ি মাছ তৈরি খুবই সুন্দর ছিল। এই ধরনের চিন্তা ভাবনা মূলক কাজগুলো সবসময় দেখতে পাই ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করি সুন্দর চিন্তা ভাবনা থেকে কাজগুলো করার জন্য। তেমনি চিংড়ি মাছগুলো ও তৈরি করলাম।

 2 years ago 

প্রতি সপ্তাহে একটি অরিগ্যামিও একটি ডাই পোস্ট করেন জেনে ভালো লাগলো।আজ আপনি বরাবরের মতোই চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর দুটো চিংড়ি মাছের অরিগ্যামি বানিয়েছেন। খুব সুন্দর হয়েছে। সব থেকে সুন্দর হয়েছে চিংড়ি মাছের চোখ ও মাথাটি।চিংড়ি মাছ তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছের মাথা এবং চোখ বেশি সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38