রেসিপি: ডিমের পিঠা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ৩০ - মে ২০২৩

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমের পিঠা রেসিপি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে।

আসলে ডিমের পিঠা আমার খুবই পছন্দের একটি পিঠা। ছোটবেলা থেকে আমি এই পিঠা খুব পছন্দ করি। আসলে মাঝে মাঝে বাড়িতে তৈরি করা হয়ে থাকে। এ পিঠা তৈরি করতে অনেক পরিশ্রম হয়। আজকের এই পিঠাগুলো তৈরি করেছেন সোনিয়া। মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছে করলে তাকে বলার সঙ্গে সঙ্গে তৈরি করে থাকে। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজ আমি খুবই সুস্বাদু একটি পিঠা রেসিপি করলাম। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে ডিমের পিঠা রেসিপি ভালো লাগবে।

IMG-20230430-WA0001.jpg

উপকরণ

উপকরণপরিমাণ
ডিম৪ টা
চিনি১ কাপ
লবন১ কাপ
আটা৫ কাপ
তেলপরিমাণমতো

IMG20230202165005.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি বাটির মধ্যে কয়েকটা ডিম ভেঙ্গে নিয়ে নিলাম।

IMG20230202165148.jpg

ধাপ 2️⃣

এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্সড করে নিলাম।

IMG_20230430_153741.jpg

ধাপ 3️⃣

এরপর সেগুলোর মধ্যে আটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

IMG_20230430_153821.jpg

ধাপ 4️⃣

এরপর আটাগুলোকে নিয়ে রুটি মতো করে বেলে নিলাম।

IMG_20230430_153852.jpg

ধাপ 5️⃣

এরপর এই আটা গুলো পিস পিস করে কেটে নিলাম।

IMG_20230430_153909.jpg

ধাপ 6️⃣

এরপর আটাগুলো দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনের ফুল তৈরি করে নিলাম।

IMG20230202182340.jpg

ধাপ 7️⃣

এরপর একটি কড়াই চুলায় বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পিঠাগুলো ভেঁজে নিলাম।

IMG_20230430_153932.jpg

ধাপ 8️⃣

এরপর পিঠাগুলো ভালোভাবে ভাজার পরে নিয়ে নিলাম।

IMG_20230430_153946.jpg

ফাইনাল আউটপুট

IMG-20230430-WA0001.jpg

আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

"নিজেকে নিয়ে কিছু কথা"

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

Banner.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার ডিমের পিঠার রেসিপিটি দেখে বেশ ভালো লাগলো । এভাবে ডিম দিয়ে পিঠা কখনো খাওয়া হয়নি । আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম । বেশ ভালো লাগলো দেখে । খেতে নিশ্চয়ই বেশ মজার হয়েছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এভাবে খেতে ভীষণ ভালো লাগে আমার। একদিন বাসায় বানিয়ে খেয়ে ফেলুন দেখবেন কেমন লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ডিমের পিঠা রেসিপি খেতে ভীষণ মজা লাগে। আমাদের বাসায় এভাবে তৈরি করে আমি তো জমিয়ে খাই। ভালো লাগলো আপনার পিঠার রেসিপি দেখে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছ আমি নিজেও অনেক মজা করে খাই। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

ডিম দিয়ে যেকোনো পিঠা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। আপনি ডিম দিয়ে দারুন একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। নতুন একটি পিঠার রেসিপি শিখলাম আজকে। নতুন নতুন পিঠা খেতে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতে ভালো লাগে। অবশ্যই ট্রাই করব বাসায়।

 3 years ago 

বাসায় ট্রাই করলে অবশ্যই খেতে পারবেন। খেলে অনেক বেশি ভালো লাগবে।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে ডিমের পিঠা তৈরি করেছেন। আপনির পিঠা দেখতে খুবই চমৎকার লাগছে। খেতে খুবই মজা হয়েছে মনে হয়। এই ধরনের পিঠা এর আগে খেয়েছিলাম খেতে খুব মজা ছিল। সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন খেতে ভীষণ ভালো লেগেছে। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 3 years ago 

ডিম দিয়ে দারুন একটা পিঠা তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এর আগে আমি কোনদিন এই ধরনের পিঠা খাইনি। যার কারনে আপনার এই পিঠা তৈরি করার পদ্ধতিটা আমার কাছে সম্পূর্ণ ইউনিক পদ্ধতি বলে মনে হয়েছে।

 3 years ago 

আসলে আমাদের এখানে খুবই জনপ্রিয় একটি পিঠা। খেতে অনেক বেশি মজা হয়। ধন্যবাদ

 3 years ago 

ডিম দেয় যে কোন পিঠা তৈরি করলে খেতে বেশ মজা লাগে। আপনি ডিম দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। অবশ্য মাঝে মাঝে আমরা এভাবে ডিম দিয়ে পিঠা তৈরি করে থাকি। ডিমের পিঠাগুলো খেতে ভারি মজাও লাগে। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে এটাই খুবই সুস্বাদু এবং মচমচে একটি পিঠা। আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। ধন্যবাদ

 3 years ago 

ডিম দিয়ে এভাবে পিঠা তৈরি করলে খেতে অনেক মজা লাগে। ডিমের ফ্লেভার এবং খুব মচমচে হয় খেতে বেশ মজার একটি রেসিপি শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সোনিয়া আপুকে বলার সাথে সাথে পিঠা তৈরি করে দেয়।

 3 years ago 

অনেক বেশি ভালো লাগে যখন প্রিয় খাবার খেতে পারি। মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

বাহ!!!! ইউনিক রেসেপি দেখলাম আজ ভাই ৷ ডিমের তৈরী পিঠা এমন রেসেপি প্রথম দেখলাম৷ ভালো ছিল নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল৷ তবে একদিন নিজ বাড়িতে ট্রাই করতে হবে ৷ভালো লাগলো এমন নতুন ইউনিক রেসেপি দেখে ৷

 3 years ago 

একদিন বাড়িতে বানিয়ে দেখুন অনেক ভালো লাগবে খেতে। ধন্যবাদ

 3 years ago 

এটাই হলো ভালোবাসা ভাইয়া। কি আদর করে আপনাকে পিঠা বানিয়ে খাওয়া। যাইহোক আপনার বদলাতে খুব সুন্দর একটি রেসিপি দেখতে পেলাম। ডিমের পিঠা অনেক সুন্দর হয়েছে । আশা করি রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে পারব।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু আপনি। ভালোবাসা না থাকলে তা কোনদিনও সম্ভব না

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37