গজল কভার : তুমি প্রিয় হাবিব সাল্লে আলা
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে একটি গজল পোস্ট নিয়ে হাজির হলাম। এই প্রথম আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গজল পরিবেশন করেছে। আসলে আমার কন্ঠ একেবারেই খারাপ, এজন্য কখনো গান বা কবিতা গজল ইত্যাদি পরিবেশন করিনি। হঠাৎ করেই চিন্তা করলাম আজ একটা গজল পরিবেশন করব। আপনাদের সবার যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে অবশ্যই পরিবেশন করব। জীবনে প্রথম গাওয়া গজল আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
গজল শুনার জন্য ক্লিক করুন
তুমি প্রিয় হাবিব সাল্লে আলা
তুমি প্রিয় হাবিব কামলিওয়ালা
কি নামে ডাকিবো প্রিয় নবী তোমায়
ডেকেছেন না খোদায় তোমায়
ভালোবাসায়
তুমি প্রিয় হাবিব সাল্লে আলা।
ইয়াসিন ও তোহা তোমারি শান
আল্লাহর পাশে থাকে তোমার নাম
তোমার হাতে সব সোফিয়ে দিলেন
আল্লাহতালা
তুমি প্রিয় হাবিব সাল্লে আলা।
তোমার প্রেমে জীবন গড়ি
তোমার প্রেমে বাঁচি মরি
সবজাহানে তুমি প্রিয় হাবিব
রহমতওয়ালা
তুমি প্রিয় হাবিব সাল্লে আলা।
তুমি প্রিয় হাবিব সাল্লে আলা
তুমি প্রিয় হাবিব কামলিওয়ালা
কি নামে ডাকিবো প্রিয় নবী তোমায়
ডেকেছেন না খোদায় তোমায়
ভালোবাসায়
তুমি প্রিয় হাবিব সাল্লে আলা।
চ্যানেল সাবস্ক্রাইব করুন
পোস্ট বিবরণ
| শ্রেণী | ভিডিওগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | স্মার্টফোন |
| এডিট | inshot |
| মিউজিক | নাই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/NARocky4/status/1640965247342374913?t=v44QyfFmWnbS2E2Q9akfrA&s=19
ভাইয়া আপনার করা গজল অনেক সুন্দর হয়েছে। এর আগে কখনো আপনার কন্ঠে কিছু শোনা হয়নি। আজকে প্রথমবারের মতো শুনতে পেরে ভালো লেগেছে ভাইয়া। এভাবেই মাঝে মাঝে গজল গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করবেন এই প্রত্যাশাই করি। শুভকামনা রইল আপনার জন্য।
আসলে কন্ঠ সুন্দর নাই এজন্য করিনা। কিন্তু রমজান মাসে চারটি গজল গাওয়ার চিন্তা রয়েছে। আপনার কাছ থেকে প্রশংসা শুনে ভালো লাগলো ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি গজল শেয়ার করেছেন। আপনার গজল এর রিলিক্স গুলো আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। আপনি প্রথমবার গজল পরিবেশন না করলেও আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই। আশা করি এখন থেকে প্রত্যেক সপ্তাহে একটি করে আমাদের মাঝে গজল পরিবেশন করবেন আপনি।
ভাই আজ আমি দুষ্টামি করে গজলটি রেকর্ড করেছিলাম। নিজের কানে শুনতে একটু খারাপ লেগেছে। দেখা যাক সময় পেলে করব। ধন্যবাদ
আপনার কন্ঠে এই গজলটি শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। গজল শুনতে আমার কাছে এমনিতে ভালো লাগে। আপনার কন্ঠে প্রথমবারের মতো গজল শুনে ভালো লেগেছে । আশা করি সামনের দিকে আপনার কাছ থেকে এরকম গজল আরো শুনতে পাবো। শুভকামনা রইল আপনার জন্য।
আমি এই প্রথম গজল পরিবেশন করছি। ঈদের পর থেকে গান গাওয়ার চেষ্টা করব। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
দারুন একটা ইসলামিক সংগীত কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার কন্ঠে যে ইসলামিক সংগীত এতটা ভালো লাগে তা আমার জানা ছিল না। এই প্রথমবার আমি আপনার কন্ঠে কোন ইসলামিক সংগীত শুনতে পেলাম।
ভাই আপনার মন্তব্য পড়ে তো দারুন লাগলো। অনেক বেশি উৎসাহিত হলাম। ধন্যবাদ
খুব সুন্দর একটি নাতে রাসুল শুনিয়েছেন আপনি আমাদেরকে ।নাতে রাসূল আমার কাছে অনেক ভালো লাগে। আর রমজান মাসে আপনি অনেক সুন্দর আছেন উপহার দিয়েছেন। নাতে রাসুল কি খুবই সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে ভালোভাবে এডিট করতে পারলে আরো ভালো লাগতে শুনতে। কিন্তু এডিটের ভালো সফটওয়্যার পাই নাই। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
এই গজলটা আমি এর আগেও কয়েকবার শুনেছিলাম। আজকে আপনার কন্ঠে গজলটা শুনতেও বেশ ভালো লাগলো ভাই। আপনি প্রথম বারের মতো গজল শেয়ার করেছেন জেনে খুব ভালো লাগলো। আশা করি সামনেও আরও সুন্দর সুন্দর গজল আমাদেরকে উপহার দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আজ আপনি আপনার অসাধারণ কণ্ঠে ইসলামী সংগীত পরিবেশন করেছেন আমাদের মাঝে। যা শুনে আমার খুব ভালো লেগেছে। আপনার কন্ঠ কিন্তু খুবই মনোমুগ্ধকর। আশা করি এভাবে মাঝেমধ্যে আমাদের মাঝে ইসলামের পরিবেশন করে থাকবেন।