আর্ট : গাছের উপরে বসে থাকা পাখির পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 24=3=24 রবিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240312-WA0102.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাছের উপরে বসে থাকা পাখির পেইন্টিং। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে গাছের উপরে বসে থাকা পাখির পেইন্টিং ভালো লাগবে।

আমার কাছে পেইন্টিং করতে অনেক বেশি ভালো লাগে। যদিও অনেক দিন হয়েছে তেমন একটা আগের মতো পেইন্টিং করা হয় না। কিন্তু আমি আগে অনেকগুলো পেইন্টিং করেছিলাম। আর মাঝেমধ্যেই বসি পেইন্টিং করার জন্য। যদিও এখন বেশিরভাগ সময় আমি ম্যান্ডেলা আর্ট করে থাকি। কারণ ম্যান্ডেলা আর্টও আমার কাছে ভালো লাগে। তবে হঠাৎ করে আর্ট করতে বসে ভাবলাম যে আজকে ম্যান্ডেলা আর্ট করবো না বরং আজকে আমি একটা কালারফুল পেইন্টিং করব। তো ভেবে যখন নিয়েছি পেইন্টিং করব, তাই সাথে সাথেই রং তুলে নিয়ে বসে গেলাম সুন্দর একটা পেইন্টিং করার জন্য। পেইন্টিং করতে তো বসেছি, কিন্তু কিসের পেইন্টিং করব এটাই তো আমি শুধু ভাবছিলাম। ভাবতে ভাবতেই আমার অর্ধেক সময় চলে গিয়েছিল। দেখতে লাগলাম কিসের পেইন্টিং করা যায়। তারপরে গাছের উপরে বসে থাকা একটা পাখির পেইন্টিং করার চিন্তা করি। চিন্তা অনুযায়ী কাজ করে নিলাম। এই পেইন্টিংটা করার পর আমার কাছে সত্যিই খুবই ভালো লেগেছিল। আমি যেহেতু কয়েকদিন পরে পেইন্টিং করার জন্য বসে ছিলাম তাই আমার একটু সময় লেগে গিয়েছিল। তবে তত বেশি সময়েরও প্রয়োজন হয়নি। এটা করতে আমার মিনিমাম ২০ মিনিটের মত সময় লেগেছে। আমি চেষ্টা করেছি এই পেইন্টিংটা করার পদ্ধতি সবার মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য। যেন যে কেউ চাইলেই এই পেইন্টিং করে নিতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পেইন্টিংটা করার পদ্ধতি।

IMG-20240312-WA0104.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20231226_150613.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি গোলাপি কালার সিলেক্ট করে গোলাপি কালারের সাথে হালকা একটু সাদা কালার মিশিয়ে মাঝখানের অংশটা রং করে নিলাম।

IMG20240311135821.jpg

ধাপ 2️⃣

তারপর গাড়ো গোলাপি কালার সিলেক্ট করে রং করে নিলাম।

IMG20240311135951.jpg

ধাপ 3️⃣

এরপর সবুজ কালার সিলেক্ট করে চারপাশ অনেক সুন্দর করে সবুজ কালার করে নিলাম।

IMG20240311140245.jpg

ধাপ 4️⃣

এরপর কালো কালার দিয়ে গাছের ডাল আঁকা শুরু করলাম।

IMG20240311140447.jpg

ধাপ 5️⃣

এভাবে অনেক সুন্দর করে একটা গাছের ডাল এঁকে নিলাম।

IMG20240311140657.jpg

ধাপ 6️⃣

তারপরে গাছের ডালের মধ্যে অনেক সুন্দর করে দুইটা কিউট দেখতে পাখি এঁকে নিলাম।

IMG20240311140958.jpg

ধাপ 7️⃣

তারপরে ছোট ছোট করে অনেকগুলো পাতা এঁকে নিলাম গাছের ডালের মধ্যে। এভাবেই আমি আমার আজকের পেইন্টিং করা শেষ করলাম। আশা করছি আমার এই পেইন্টিং দেখতে আপনাদের কাছে ভালো লাগবে।

IMG20240311141355.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240312-WA0103.jpg

IMG-20240312-WA0105.jpg

IMG-20240312-WA0104.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ভাইয়া গাছের ডালে বসে থাকা দুটি পাখির খুব সুন্দর কালারফুল চিত্রাংকন করেছেন। খুবই সুন্দর লাগছে এই দৃশ্য টি। পিছনের ব্যাকগ্রাউন্ড টা খুব সুন্দর হয়েছে। পাখি দুটি কেউ খুব সুন্দর লাগছে। আপনাকে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কালার ফুল চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই পাখি দুটোকে খুব সুন্দর লাগছিল।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন বাংলা ব্লগে আর্ট কেন সব কিছু শেয়ার করতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর গাছের ভিতরে বসে থাকা পাখি আর্ট করেছেন।কালারটা দারুণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কালারটা চেষ্টা করেছি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

 2 years ago 

ভাইয়া আমার মনে হয় সব সময় ফাটাফাটি কিছু না করলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়। তাই আজও একটি ফাটাফাটি পোস্ট শেয়ার করলেন। আজকের আর্ট দেখে যে কেউ চোখ ফেরাতে পারবে না। বেশ সুন্দর ছিল আপনার গাছের ডালে পাখির আর্ট। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কি করবো বলেন এগুলো যদি না করি তাহলে একটুও ভালো লাগে না। তাইতো প্রতিনিয়ত ইউনিক কিছু করার চেষ্টা করি।

 2 years ago 

গাছের উপরে বসে থাকা পাখির পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অংকন করা পেইন্টিং গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। সত্য কথা বলতে আপনার পেইন্টিং দেখেই আমি পেইন্টিং করা শিখেছি।

 2 years ago 

খুব সুন্দর কালারফুল একটি পেইন্টিং করেছেন ভাইয়া।গাছের ডালের উপর বসে থাকা পাখির পেইন্টিং টা অসম্ভব সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে দেখিয়েছেন অনেক প্রতিটি ধাপ। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার পেইন্টিং আপনার কাছে দেখতে ভালো লাগে শুনে ভালো লেগেছে।

 2 years ago 

শুনে অনেক ভালো লাগলো ভাইয়া ম্যান্ডেলা আর্ট এবং পেইন্টিং দুটোই আপনার তৈরি করতে অনেক ভালো লাগে। গাছের উপরে বসে থাকা পাখির পেইন্টিং আসলে অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আমি ম্যান্ডেলা আর্ট এবং পেইন্টিং দুটোই করতে পছন্দ করি।

 2 years ago 

ওয়াও বেশ অসাধারণ এবং চমৎকার একটি পোস্ট আপনি আজকে আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি গাছের উপরে বসে থাকা পাখির পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আপনাদের হাতের কাজগুলো দেখে সত্যিই আমি বেশ অবাক হয়ে যায় মাঝে মাঝে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জোড়া পাখির পেইন্টিং। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমাদের হাতের কাজ আপনারা মাঝে মাঝে দেখলে অবাক হয়ে যান শুনে ভালো লেগেছে। আজকেও সুন্দর করে একটা পেইন্টিং করার চেষ্টা করলাম।

 2 years ago 

গাছের ডালে বসে থাকা দুটি পাখির পেইন্টিং দেখতে অসাধারণ লাগছে। এ ধরনের পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি আমাদের মাঝে উপহার দিয়েছেন। এই পেইন্টিং গুলো করতে একটু ধৈর্য সময়ের দরকার হয়। এ ধরনের পেইন্টিং বাঁধিয়ে দেয়ালে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ পেইন্টিং করার জন্য ধৈর্য হওয়ার সময় দরকার অনেক বেশি হয়।

 2 years ago 

আপনার পোষ্ট মানেই ভিন্ন কিছু ৷ বিশেষ আর্ট পেইন্টিং ম্যান্ডেলা ডিজাইন গুলো ৷ সত্যি দেখার মতো করেন ৷ ঠিক যেমন আজকের পেইন্টিং ডিজাইন টা ওয়াও জাষ্ট অসাধারণ ৷ একদম নিখুঁত ভাবে করেছেন ৷ যে কেউ দেখে মুগ্ধ হবে ৷ আপনি যে একজন ভালো আর্ট ম্যান সেটা বেশ ভালোই জানি ৷অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং আর্ট তুলে ধরার জন্য ৷ এভাবেই যেনো নিত্য নতুন আর্ট পেইন্টিং দেখতে পারি এমনটাই প্রতার্শা করি ৷

 2 years ago 

দোয়া করবেন যেন সব সময় আর্টগুলো এবং পেইন্টিং গুলো করতে পারে। ধন্যবাদ আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39