অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগlast year

ABB অরিগ্যামি 2 জুন 2025✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000024458.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি ভালো লাগবে।

আমি সব সময় পছন্দ করি রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে। বিশেষ করে সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এরকম বুকমার্ক গুলো তৈরি করলে কিন্তু অনেক বেশি কিউট লাগে আমার কাছে। এরকম বুকমার্ক গুলো কিন্তু যারা বই পড়তে অনেক বেশি ভালোবাসে, আর সব সময় বই পড়ে থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পেজ গুলোর কথা এমনিতেই মনে থাকে না। আর বুকমার্ক গুলোর সাহায্য নিলে তারা পেজগুলো ভালো ভাবেই খুঁজে নিতে পারে। আজকে আমি খরগোশের মুখের বুকমার্ক তৈরি করেছি। এটা যখন আমি বইয়ের মধ্যে রেখেছিলাম তখন দেখতে খুবই সুন্দর এবং কিউট লাগছিল। গত কালকে একটু সময় পাওয়ায় আমি এটি তৈরি করেছিলাম। আশা করছি আপনাদের কাছেও দেখতে খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যখন ধাপ গুলো।

1000024461.jpg

উপকরণ

রঙিন কাগজ
কলম

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে কোনা করে ভাঁজ করে নিলাম। এরপর একপাশ থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20250527_162033.jpg

ধাপ 2️⃣

এরপর অন্য পাশ থেকে ভাঁজ করে নিয়ে কাগজগুলো খুলে উপর থেকে একটা অংশ ভাঁজ করে নিলাম।

IMG_20250527_162058.jpg

ধাপ 3️⃣

এরপর কাগজটা দুই পাশের অংশগুলো ভেতরে ঢুকিয়ে নিলাম।

IMG_20250527_162124.jpg

ধাপ 4️⃣

এখন দুই কালারের রঙিন কাগজ কেটে নিয়ে কান তৈরি করে নিলাম আর কাগজটার সাথে লাগিয়ে নিলাম।

IMG_20250527_162155.jpg

ধাপ 5️⃣

এরপর একটা মার্কার কলমের সাহায্যে চোখ মুখ এগুলো এঁকে নিলাম। এরকম ভাবেই আমি এই বুকমার্ক তৈরি করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250527_162222.jpg

ফাইনাল আউটপুট

1000024460.jpg

1000024461.jpg

1000024458.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

আপনার হাতে তৈরি করা প্রতিটি জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি করা বুকমার্ক টি অসাধারণ হয়েছে ভাইয়া।

 last year 

আমার হাতে করা সবগুলো কাজ আপনার ভালো লাগে শুনে খুশি হলাম।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে বুকমার্ক তৈরি করেছ দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে তুমি এই বুকমার্ক তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

আমার তৈরি করা বুক মার্ক দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে ভালোই লাগে। চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন চাইলে যে কেউ খুব সহজে তা তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বুকমার্ক তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

যারা সব সময় বই পড়ে তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ।

 last year 

1000298002.jpg

 last year 

1000298014.jpg

 last year 

রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করেছেন।বুকমার্কগুলো খুব সুন্দর হয়েছে! রঙিন কাগজের কম্বিনেশন এবং ডিজাইনগুলো চোখে পড়ার মতো।হাতের কাজের প্রতি আপনার আগ্রহ এবং সৃজনশীলতা প্রশংসনীয়। আরও বিভিন্ন ডিজাইন শেয়ার করলে আমরা উপকৃত হব।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59995.77
ETH 1609.13
USDT 1.00
SBD 0.38