ফটোগ্রাফি: সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

এবিবি ২০.০৫.২৩

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1684345175647.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

বন্যফুল

IMG20221026092510.jpg

বন্য ফুলের সাথে আমরা সবাই অনেক পরিচিত। আসলে বন্য ফুল অনেক রকমের হয়। এই জন্য ফুল টা একটু বেশি ভিন্ন রকমের। এই ফুলটির মধ্যে বেশ কয়েক রকমের কালার থাকার কারণে আমার কাছে এই ফুল টা একটু বেশি সুন্দর লেগেছিল দেখতে। আসলে আমি যে কোন রকমের ফুল পছন্দ করি। আর এরকম বন্যফুল গুলো দেখতে ও ভীষণ ভালো লাগে। তাই বেশিরভাগ সময় চেষ্টা করি এরকম ভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো করার জন্য। ফুল টা যখন দেখি তখন আমি সাথে সাথে কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম এবং চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক এই ফুলের ফটোগ্রাফি‌, যেহেতু ফটোগ্রাফি করে ফেলেছি।

ঘাস

IMG20221003105815.jpg

ঘাসের সাথে তো আমরা সবাই পরিচিত। ঘাস চেনে না এরকম মানুষ রয়েছে বলেই আমি মনে করি না। আমি বেশিরভাগ সময় বিকেল বেলায় বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করতে ভীষণ পছন্দ করি। আসলে হাঁটাহাঁটি করলে নিজের শরীরের জন্যই অনেক ভালো হয়। আমি সব সময় আমাদের ঘরের পেছনের জায়গাটিতে একটু বেশি ঘোরাঘুরি করে থাকি। জায়গাটা আমার খুবই পছন্দের। অনেক রকমের ঘাস রয়েছে সেখানে। আমি ঘাসের মধ্যে বসে থাকি বেশিরভাগ সময়। খুবই ভালো মুহূর্ত কাটাই। আমি ঘাসের মধ্যে বসে থাকা অবস্থায় ভাবলাম ঘাসের ফটোগ্রাফি করা যাক। যেই ভাবনা সেই কাজ কয়েকটা ভিন্ন রকমের ফটোগ্রাফি করে ফেললাম ঘাসের।

আঙ্গুর ফল

IMG20230511125837.jpg

আঙ্গুর ফল খেতে তো আমরা সবাই পছন্দ করি। আমাদের সবারই খুবই পছন্দের এবং পরিচিত একটি ফল হচ্ছে আঙ্গুর ফল। ছোটবেলা থেকে আমি আঙ্গুর ফল খেতে সব থেকে বেশি ভালোবাসি। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই ডাক্তার রাও বলে থাকে বেশিরভাগ সময় ফল খাওয়ার জন্য। ফলের মধ্যে অনেক এনার্জি রয়েছে যা নিজেদের শক্তি বৃদ্ধির করে। আসলে আমি কয়েকদিন আগে আঙ্গুর ফল কেনার জন্য বাজারে গিয়েছিলাম এবং সেখান থেকেই এই আঙ্গুর ফলের ফটোগ্রাফি করেছি। এই আঙ্গুর ফলের ফটোগ্রাফি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে।

গাছ

IMG20230512105613.jpg

এটি হচ্ছে খুবই সুন্দর একটা গাছের ফটোগ্রাফি। গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ আমাদের অনেক উপকারে আসে। গাছ দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি। আমরা ঘর তৈরি করার কাজেও গাছ ব্যবহার করি। আমি ঘোরাঘুরি করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। আমি যে কোন জায়গায় গেলে গাছপালার ফটোগ্রাফি একটু বেশি করে থাকি। আমি এই গাছটির ফটোগ্রাফি নিচ থেকে করেছিলাম যার কারণে একটু বেশি সুন্দর লাগছিল এটি দেখতে। গাছটির উপরের অংশটা দেখতে ভীষণ ভালো লাগছিল যার কারণে ফটোগ্রাফি করার পরে খুবই সুন্দর দেখতে লাগছিল। এই ফটোগ্রাফিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে।

সাগর

IMG20220921065541.jpg

আমি বেশিরভাগ সময় চেষ্টা সাগরে ঘুরতে যাওয়ার। সাগর পাড়ে ঘোরার মুহূর্ত এবং অনুভূতি সত্যি একেবারে অন্যরকম হয়। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বিভিন্ন রকমের ফটোগ্রাফি করার এলোমেলোভাবে। আমি যখন সাগরে ঘুরতে যাই তখন এলোমেলোভাবে বেশিরভাগ সময় সাগরের ফটোগ্রাফি করি আসলেই সাগরে ঘুরাঘুরি করতে সবাই পছন্দ করে। কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম সাগরে ঘুরাঘুরি করার জন্য। সেখান থেকে আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম। আমার মনে হয় আপনাদের কাছে এই সাগরের ফটোগ্রাফি টা দেখতে ভালো লাগবে।।

গাঁদা

IMG20221214092017.jpg

আমাদের সবার অনেক পছন্দের এবং পরিচিত একটি ফুল হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন কালার। আর প্রত্যেকটা গাঁদা ফুলের সৌন্দর্যতা একেবারে ভিন্ন রকমের হয় যা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে বলে আমার মনে হয়। প্রত্যেক রকমের ফুল এর থেকে আমি গাঁদা ফুল একটু বেশি পছন্দ করি। কয়েকদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম। সেখান থেকে আমি এই গাঁদা ফুলটির ফটোগ্রাফি করেছিলাম এলোমেলোভাবে। আমার কাছে গাঁদা ফুলের এই ফটোগ্রাফি টা ভালো লেগেছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করার চিন্তা করি।

সূর্যাস্ত

IMG20230120170854.jpg

আমি আপনাদের মাঝে সব সময় সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আপনাদের সূর্যাস্তের ফটোগ্রাফি অনেক পছন্দ হয় তাই আজকে ও সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করছি। আমি সবকিছুর থেকে সূর্যাস্তের ফটোগ্রাফি একটু বেশি পছন্দ করি করতে। আমার কাছে ভীষণ ভালো লাগে এলোমেলোভাবে সূর্যাস্তের ফটোগ্রাফি করতে। কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় আমি বাহিরে গিয়েছিলাম তখন আমি এই সূর্যাস্তের ফটোগ্রাফিটা করি। ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সৌন্দর্যতা। আশা করছি আজকের এই সূর্যাস্তের ফটোগ্রাফিটাও আপনারা অনেক পছন্দ করবেন।

আমি আশা করি সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

তোমার ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে দেখতে। তুমি সব সময় খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকো। আজকে খুবই সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছ দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে। প্রত্যেকটা ফটোগ্রাফি সম্পর্কে বর্ণনা খুবই সুন্দর ভাবে দিয়েছ। আসলেই তোমার সূর্যাস্তের ফটোগ্রাফি আমার অনেক পছন্দের। তুমি সবসময় সূর্যাস্তের ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করো যার কারণে দেখতে একটু বেশি ভালো লাগে প্রত্যেকটা ফটোগ্রাফি। গাঁদা ফুলের ফটোগ্রাফিও মন ছোঁয়া ছিল।

 3 years ago 

তোমার এরকম প্রশংসা মূলক মন্তব্য পেয়ে ভালো লেগেছে। আমার ফটোগ্রাফি তোমার কাছে ভালো লাগে জেনে অনেক খুশি হয়েছি। আশা করছি সব সময় এভাবেই উৎসাহিত করে পাশে থাকবে।

 3 years ago 

ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়। আজকের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আলাদা সৌন্দর্য রয়েছে। বিশেষ করে ঘাসের ফটোগ্রাফি এবং আঙ্গুরের ফটোগ্রাফি খুব সুন্দর লাগছে দেখতে। প্রতিটি ফটোগ্রাফির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত সুন্দর।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে ‌। তবে প্রতি সপ্তাহে আপনি শুক্রবার ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন এবারে কিন্তু শনিবার হয়ে গেল। যাই হোক কোন ব্যাপার না এরকম মাঝে মাঝে হতেই পারে। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর সাতটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে একটা সমস্যার কারণে শনিবারে করতে হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

কি বলবো ভাইয়া আপনার করা ফটোগ্রাফি গুলো দেখেই তো মুগ্ধ হয়ে গেলাম। জাস্ট অসাধারন ছিল প্রতিটি ফটোগ্রাফি। ফুল আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য কে আপনি আপনার ক্যামেরার মাধ্যেমে আপনি আমাদের মাঝে বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

আসলে সব সময় চেষ্টা করি ভিন্ন রকমের ফটোগ্রাফি করে সৌন্দর্য ক্যামেরায় বন্দি করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি গুলো আপনি অনেক সুন্দর নিয়েছেন। আপনি ঠিক বলছেন সবুজ প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। এছাড়া ও বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি এবং ফলের ফটোগ্রাফি গুলো দারুণ ছিল।আমার কাছে সাগরের সুন্দর উপভোগ করতে বেশ ভালো লাগে। তাছাড়া সাগরের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে।

 3 years ago 

আসলে সাগরের সৌন্দর্যতা উপভোগ করতে সবাই পছন্দ করে। আপনিও পছন্দ করেন এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

বাহ্!খুব অসাধারণ ফটোগ্রাফি করেছেন।দেখতে খুব অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি পোষ্টের মধ্যে একটা কমন জিনিস দেখলাম। আপনি সব সময় ফটোগ্রাফি পোষ্টের মধ্যে চেষ্টা করেন একটি সূর্যাস্তের এবং নদী কিংবা সমুদ্রের ফটোগ্রাফি রাখেন। আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই অসাধারণ হয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করি সূর্যাস্তের ফটোগ্রাফি এবং নদী অথবা নৌকার ফটোগ্রাফি রাখার। আপনারা পছন্দ করেন এবং উৎসাহিত করেন মন্তব্যের মাধ্যমে যার কারণে শেয়ার করতে ভালো লাগে। ধন্যবাদ।

 3 years ago 

আপনার ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল। যেটা করতে আমিও পছন্দ করি ।বিশেষ করে সূর্যাস্তের মুহূর্তের দৃশ্যটি অসম্ভব সুন্দর এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে সবাই পছন্দ করে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ছোট মন্তব্যের সাহায্যে এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি সব সময় পাশে থাকবেন।

 3 years ago 

আপনার হাতের প্রতিটি ছবি সব সময় দারুন হয়। প্রশংসা করতে করতে তো এখন আর কোন বিশেষণ নেই ভাই। আচ্ছা ভাই, ছবি গুলো কি পরে কখনো এডিট করেন? নাকি এভাবেই তোলেন? সূর্যাস্তের ছবি গুলো সব সময় আপনি অনেক সুন্দর তোলেন। তবে আজ গাছের বাকল সহ যে ছবিটা ওটাও বেশ ভালো লাগলো।

 3 years ago 

ছবি তোলার পর এডিটে আমি অনেক বেশি সময় ব্যয় করি। এডিট করার কারণে ছবিগুলো এত সুন্দর দেখায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60082.59
ETH 1576.37
USDT 1.00
SBD 0.42