লাইফ স্টাইল :- খোলা আকাশের নিচে ঝালমুড়ি খাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

ABB 4 জুন 2025

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20250430_172806.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। মাঝে মাঝে আমার জীবনে খুবই সুন্দর মুহূর্ত কাটে। সেই মুহূর্তগুলো যখন আপনাদের মাঝে শেয়ার করতে পারি তখন আরো বেশি ভালো লাগে। আজকের নতুন একটি লাইফ স্টাইল নিয়ে হাজির হলাম। আমি আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরু করা যাক

20250430_172935.jpg

কয়েকদিন যাবত ভাবতে ছিলাম কোথাও ঘুরতে যাওয়ার কথা। সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে যেন নিজের জীবনটাই যেন অতিষ্ঠ হয়ে গেছে। সকাল থেকে সেই রাত পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করার পর বিকালে ইচ্ছে করে বের হওয়ার।

20250430_172949.jpg

হঠাৎ করে ভাবলাম কোথাও মোটরসাইকেল নিয়ে ঘুরে আসব। এরপর সোনিয়াকে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি। তাকে তো বলাদেরই সে যেতে দেরি নাই। দুপুরে খাওয়া দাওয়া করার পরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যার কারণে তাড়াতাড়ি খাওয়া-দাওয়াসহ সকল কাজ শেষ করে বের হব।

20250430_172952.jpg

এরপর মোটরসাইকেল নিয়ে আমরা রওনা হলাম। কোথায় যাব তার সিদ্ধান্ত নিতে পারি নাই। পরে চিন্তা করলাম মোটরসাইকেল নিয়ে ঘুরবো। বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করব। গ্রামীণ দৃশ্যগুলো আমার বেশ ভালো লাগে। যার কারণে গ্রামীন দৃশ্যগুলো দেখার সিদ্ধান্ত নিলাম।

20250430_172814.jpg

ঘুরতে ঘুরতে আমরা একদিন জায়গা পেলাম খুবই সুন্দর। জায়গাটার নাম হলো মিয়াজির ঘাট। অর্থাৎ ছোট নদীর একটি পাড়। চারিপাশে খোলা আকাশ প্রাকৃতিক দৃশ্য সবমিলিয়ে সেখানকার সময় গুলো অনেক সুন্দর। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আমার কাছে বেশ ভালো লেগেছে যার কারণে দাঁড়ালাম। এবং বসে অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দিলাম।

20250430_172347.jpg

চারিপাশে যদি সকল দিকে যখন তাকিয়ে থাকি তখন বেশ ভালো লাগে। এক পাশে ছোট নদী অন্যপাশের সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য। যে কারো হৃদয় মুগ্ধ টা এনে দিবে। এরপর আমরা হঠাৎ করে দেখলাম একজন ঝালমুড়ি বিক্রি করতেছে। তখন আমি গেলাম ঝালমুড়ি আনার জন্য। আনার পর আমাদের কাছে বেশ ভালো লেগেছে খেতে। এরপর পিছনে ফিরে দেখি সেই দোকানদার টান নেই। আমরা বসে বসে অনেকক্ষণ পর্যন্ত ঝাল মুড়ি খেলাম। চিন্তা করলাম পরবর্তীতে গেলে আবার সেই ঝাল মুড়ি দোকানদারের কাছে আবার খাব। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আজকের এই চমৎকার পোস্ট।

20250430_172105.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63110.28
ETH 1792.22
USDT 1.00
SBD 0.39