মরিচ গাছ থেকে মরিচ ছিড়ার মুহূর্ত
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মাঝে মাঝে সুন্দর ইউনিক পোস্ট লিখতে পারলে ভীষণ ভালো লাগে
আজ আমি আপনাদের মাঝে খুবই মজার একটি বিষয় নিয়ে পোস্ট লিখতে বসলাম। বেশ কিছুদিন আগে আমি একটি গাছ ক্রয় করেছিলাম। আমাদের ঘরের ছাদের উপর গাছটি লাগিয়েছিলাম। আসলে মরিচ গাছের প্রতি আমার খুবই ভালো লাগা কাজ করে। এজন্য প্রত্যেক বছর ঘরে ছাদের উপর আমি কয়েক জাতের মরিচ গাছ লাগিয়ে থাকে। আজ অনেক বছর যাবত ঘরের ছাদের উপর বিভিন্ন ধরনের সবজি গাছ লাগাই। এর মধ্যে সবচেয়ে বেশি লাগানো হয় মরিচ গাছ এবং বেগুন গাছ। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যখন মরিচ গাছ এবং বেগুন গাছের ফল ধরে।
মরিচ গাছ থেকে মরিচ ছিড়তে আমার খুবই ভালো লাগে। কিন্তু আজ আমি যে মরিচ গাছের ছবি আপনাদের দেখিয়েছি এ ধরনের মরিচ গাছ আর কখনো লাগানো হয়নি। মরিচগুলো অনেক বড় বড় এবং অনেক মোটা হয়ে থাকে। আমার মা এই মরিচগুলোকে কলা মরিচ বলাই। অর্থাৎ কলার মত বড় দেখায় এজন্য। আমি এর আগে কখনোই এ ধরনের মরিচ দেখিনি। অনেক জাতের মরিচ গাছ আমি বাড়িতে লাগিয়েছি। কিন্তু এত বড় বড় মরিচগুলো লাগায়নি কখনো। যখন এনেছিলাম তখন বুঝতে পারি নাই যে এত সুন্দর মরিচ ধরবে।
আমার খুবই পরিচিত একটি ব্যান থেকে আমি এই মরিচ গাছ ক্রয় করেছিলাম। ভ্যান চালকের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। তিনি আমাকে বলেছিল মরিচগুলো অনেক বড় হয়। কিন্তু আমি বিশ্বাস করি নাই। এরপরেও আমি একটি মরিচ গাছ ক্রয় করেছিলাম। বিশেষ করে যখন আমি মরিচ গাছে এত বড় মরিচ দেখলাম তখনই খুব বেশি আনন্দ লেগেছিল। যেন মনে হচ্ছে মরিচ গাছে কলা ধরে আছে। আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কত বড় আকারের হয়েছিল। এজন্য চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদেরও মরিচের এর ছবিগুলো অনেক ভালো লাগবে।
আরেকটা মজার বিষয় হল, মরিচগুলো খুব সুস্বাদু হয়ে থাকে। অর্থাৎ খুব মিষ্টি হয়ে থাকে। আসলে আমার জানাই ছিল না মরিচগুলো মিষ্টি হয়। মরিচ বলতে সব সময় ঝাল বুঝায়। মরিচ আবার কিভাবে মিষ্টি হয় তা শুনেই অবাক হলাম। যখন দুপুরের সময় ভাত খেতে বসলাম তখন অল্প একটু নিয়েছিলাম। অল্প একটু খেয়ে যখন ভালো লেগেছে তখন পুরো মরিচটাই আমি খেয়েছি। ছোট বোনের সাথে আবার অনেক দুষ্টামিও করেছিলাম। কারণ ছোট বোন বলল তাকে দেওয়ার জন্য। তাকে অল্প একটু দিয়ে আমি পুরো মরিচটা খেয়ে ফেলি। এবং রাতের জন্য একটি মরিচ রাখি।
কিন্তু রাতে যখন খেতে গেলাম তখন দুঃখজনক হলেও সত্য মরিচটা পেলাম না। আমি বা খারাপ মুহূর্তের ছোট বোন মরিচ খেয়ে ফেলেছে। পরবর্তীতে গাছ থেকে পরে খাওয়ার কথা বলেছি। কারণ ছোট ছোট কিছু আরো মরিচ গাছের মধ্যে ছিল। সেগুলো পরে খাওয়ার কথা চিন্তা করলাম। মরিচ গুলো রমজানের আগে তুলেছিলাম। দীর্ঘদিন হরেও হঠাৎ করে মনে পড়লো এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার আজকের এই অনুভূতি অনেক বেশি ভালো লাগবে। আগামী দিনে আরও সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://twitter.com/NARocky4/status/1646527941969588224?t=hQmPo0h2ZlBDKVaMvCkAZA&s=19
আপনার মরিচ গাছ দেখে ভালো লাগলো। কত বড় বড় মরিচ ধরে আছে গাছে। কিন্তু একটু অবাক হলাম মরিচ ঝাল লাগার পরিবর্তে মিষ্টি লাগছে সেটা শুনে। এটা জানি যে বড় মরিচের ঝাল কম। কিন্তু আপনি বলছেন মিষ্টি লাগছে। আমাদের বাসায়ও দুই তিনটা মরিচ গাছ আছে। কিন্তু সেভাবে মরিচ ধরে না।
আমার মনে হচ্ছে গাছ দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।
মরিচ গাছ থেকে মরিচ ছিড়ার মুহূর্ত অসাধারণ ছিলো। বড় বড় মরিচ ধরেছে।শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মরিচ যদিও ঝাল হয় কিন্তু আপনার মরিচের ফটোগ্রাফি দেখে তো খেতে ইচ্ছে করতেছে অনেক লোভ লেগেছে খাওয়ার। ছাদের মধ্যে প্রচুর পরিমাণ রোদ পাওয়া যায় সেজন্য সেখানে সবজি গুলো অনেক পুষ্টিগুণে ভরা হয়। নিজের সবজির বাগান থেকে সবজি তুলার অনুভূতি অন্যরকম ভাল লাগে। সত্যি দেখতে অনেক বড় মরিচ ইচ্ছে হচ্ছে শাকের সাথে খেয়ে ফেলি অনেক ভালো লাগবে খেতে। সুন্দর অনুভূতিটা পড়ে অনেক ভালো লেগেছে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো আমার কাছে। এভাবেই মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।
দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। কৃষি কাজের মধ্যে রয়েছে অন্যরকম ভালোলাগা ও মনের প্রফুল্লতা। আমিও সময় সাপেক্ষে কৃষি কাজ করে থাকি এবং এভাবে ফসল তুলে থাকে। ভিডিওটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আশা করি এভাবে নিজেকে নিয়োজিত রাখবেন কৃষিকাজের মধ্যে।
উৎসাহিতমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।