অরিগ্যামি: রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করেছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে আজ আমি খুবই সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছি। আজ কয়েকদিন যাবত অরিগ্যামি তৈরি করার জন্য বসতেই পারতেছি না। আজ অনেকটা সময় দিয়ে এই ছাতা তৈরি করেছি। প্রথমে মনে করেছি খুব সহজেই এটি তৈরি করতে পারব। কিন্তু যখন তৈরি করা শুরু করে তখন দেখলাম অনেক সময় লাগতেছে। কাগজের ভাজগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় শেষ মুহূর্তে মনে করেছি এটির ফাইনাল ছবি তুলতে পারবো না। কিন্তু শেষে মোটামুটি ভাবে সাজিয়ে গুছিয়ে ছবি তুলে ফেললাম। চিন্তা করেছিলাম ছাতার ছবি খুবই সুন্দর ভাবে তুলবো। এরপরেও দেখতে খুব খারাপ লাগতেছে না। মোটামুটি ভালই লাগতেছে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ।

IMG20230509131556.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

কিভাবে তৈরি করেছি তার নিচে দেখালাম।

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটি ভাঁজ করলাম।

IMG20230509114336.jpg

তারপরে রঙিন কাগজটি আরো কয়েকটা কাজ করে নিয়ে এ পাশ ওই পাশ থেকে ভাঁজ করলাম। এরপর একপাশ থেকে একটি ভাঁজ করে নিলাম।

IMG20230509114748.jpg

এরপর আরেক পাশ থেকেও একটি ভাঁজ দিয়ে দিলাম।

IMG20230509114904.jpg

তারপরে ভাঁজটি খুলে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ করতে লাগলাম।

IMG20230509115107.jpg

এভাবে একপাশ থেকে অন্য পাশে নিয়ে দুই পাশে ভাঁজ করে নিলাম খুবই সুন্দরভাবে। এভাবে চারিপাশের কাগজ ভাঁজ করে নিলাম।

IMG20230509120557.jpg

এভাবে আরেকটি রঙিন কাগজ নিয়ে একইভাবে ভাঁজ করে নিলাম খুবই সুন্দরভাবে।

IMG20230509123829.jpg

তারপরে ভাঁজ করা একটি কাগজ কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG20230509124008.jpg

এভাবে ভাঁজ করা আরেকটি কাগজ ও কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG20230509124054.jpg

তারপরে ভাঁজ করা একটি কাগজের মাঝখানে দুইটি দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে ভাঁজ গুলো খুলে নিলাম।

IMG20230509125000.jpg

এরপর কাগজটির উপরে গাম লাগাতে লাগলাম। এভাবে সম্পূর্ণ কাগজের উপরে গাম লাগিয়ে নিলাম।

IMG20230509125950.jpg

তারপরে এই গাম লাগানো কাগজটির উপরে কেটে রাখা আরেকটি কাগজ খুলে জোড়া লাগিয়ে নিলাম।

IMG20230509130909.jpg

তারপরে একটি লাঠি তৈরি করলাম আরেকটি রঙিন কাগজ দিয়ে। তারপরে এই কাগজ গুলোর মাঝখানের অংশে লাঠিটি দিয়ে দিলাম। এভাবেই আমি আমার রঙিন কাগজের ছাতা তৈরি শেষ করি। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

IMG20230509131339.jpg

ফাইনাল আউটপুট

IMG20230509131457.jpg

IMG20230509131556.jpg

IMG20230509131621.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীDIY
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনফেনী, বাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

আপনার কাজ গুলো দেখলে সত্যি আমি মুগ্ধ হই। আপনি সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজগুলো করে থাকেন অনেক সময় ব্যবহার করে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে অনেক সময় লেগে যায়। এই ছাতাটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছিল দেখেই বোঝা যাচ্ছে। আসলে ভাঁজে ভাঁজে যে কোন জিনিস তৈরি করতে অনেক সময় লেগে যায় এভাবে রঙিন কাগজ দিয়ে। জাস্ট অসাধারণ ছিল আপনার ছাতা তৈরি।

 3 years ago 

আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো। এভাবে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ছাতা তৈরি করেছেন। লাল রঙের রঙিন কাগজ ব্যবহার করে ছাতাটি তৈরি করার কারণে দেখতে ভারী সুন্দর লাগছে। আমিও অনেক অনেক দিন আগে রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করেছিলাম। আজ আপনার রঙিন কাগজের ছাতাটি দেখে আমার তৈরি ছাতাটির কথা মনে পড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ ভাই, রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরীর প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

অনেকদিন আগে আপনি ছাতা তৈরি করেছেন জেনে অনেক বেশি খুশি হলাম। আমার ছাতাটা কেউ আপনি প্রশংসা করার জন্য ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন ছাতার বেশ ভালো লেগেছে। আসলেই কোন কিছু তৈরি করতে একটু সময় দিয়ে তৈরি করতে হয়। আপনি যেহেতু সময় পাচ্ছেন না আজকে খুব সুন্দর একটি সময় নিয়ে ছাতার অরিগ্যামি তৈরি করেছেন। দেখতে ভীষণ সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করি আপু সুন্দর কিছু তৈরি করার জন্য। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে বেশ যত্নসহকারে করতে হয়। ভাজের আর কাটার হেরফেল হলে পুরো কাজটাই নস্ট হয়ে যায়। যাইহোক আপনি রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ছাতার অরিগ্যামি তৈরি করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনি একদমই ঠিক বলেছেন একটি ভাঁজ নষ্ট হলে পুরো ডিজাইন নষ্ট হয়ে যায়। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার তৈরি করা ছাতাটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে এই ছোট্ট ছাতা তৈরি করেছেন। আসলে মাঝে মাঝে এই ছোট ছোট জিনিস গুলো তৈরি করতে অনেক ভালো লাগে। আর সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বৃষ্টির দেখা নাই এইজন্য একটু ছাতা তৈরি করেছে। আপনার মন্তব্যটি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে ছাতার অরিগামি তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে ভালো দেখা যায়। নিশ্চয়ই আপনার এটা করতে অনেক সময় লেগেছে। সুন্দর একটা ড্রাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এটি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

সামনে বর্ষাকাল আসছে তার উপযুক্ত একটা অরিগ্যামি তৈরি করেছেন ভাই। এই বর্ষায় ছাতার প্রয়োজন হবে, ভাবছি আপনার পদ্ধতি অনুযায়ী কাগজের ছাতা তৈরি করে নিয়ে বর্ষাকালে বাড়ি থেকে বের হব হিহিহি🤭🤭। ভাই এক কথায় বলবো জাস্ট অসাধারণ হয়েছে আপনার আজকের শেয়ার করা এই অরিগ্যামি টি। নতুন কিছু শিখতে পারলাম আজ আপনার কাছ।

 3 years ago 

একদম খুব জটিল ভাবে একটা তৈরি করতে পারেন ভাই। একটা রাখলে ভিজে যেতে পারেন, তাহলে দুইটা বানিয়ে রাখিয়েন।

 3 years ago 

রঙিন কাগজের ছাতা বানানো ৷ এসব ডাই প্রজেক্ট করতে বেশ ভালোই সব লাগে ৷ আপনি অনেক সুন্দর করে ছাতা বানিয়েছেন ৷ ভালো লাগলো এমন সুন্দর করে ছাতা বানানোর প্রক্রিয়া গুলো দেখে ৷

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া

 3 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ছাতার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে পারলে। আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63032.57
ETH 1660.64
USDT 1.00
SBD 0.42