লাইফ স্টাইল :- শীতের জামা কিনার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ABB ৬ ডিসেম্বর ২০২৩ বুধবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20231126192018.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। অনেকদিন পর শীতের জামা কিনার জন্য ইচ্ছা প্রকাশ করলাম। আসলে ব্যস্ততার জন্য আজ দীর্ঘদিন যাবত মার্কেটে যেতে পারতেছি না। আসলে ভালো একটি শীতের জামা নিতে হলে ভালো দোকানে যেতে হয়। কিন্তু মোটা মানুষ হওয়ার কারণে সব জায়গায় নিজের গায়ের শীতের জামা।

IMG20231126194910.jpg

আসলে গ্রামে প্রচুর শীত নামে খুব তাড়াতাড়ি। বিশেষ করে বাইক চালানোর সময় অনেক বেশি ঠান্ডা লাগে গায়ে। এজন্য চিন্তা করলাম শীতের জামা কেনার কথা। কিন্তু ব্যস্ততার জন্য কিনা হচ্ছে না। আমার আগের শীতের জামাটা নষ্ট হয়ে গিয়েছে গত বছর। এরপর চিন্তা করলাম আগামী বছর কিনা কথা।

IMG20231126192002.jpg

কিন্তু আজ কয়েকদিন যাবত ব্যস্ততার জন্য শহরে যাব যাব ভাবতেছি কিন্তু যেতে পারতেছি না। গত কয়েকদিন আগে হঠাৎ করে একজন বড় ভাইকে নিয়ে যাওয়ার কথা চিন্তা করি। কিন্তু বড় ভাই প্রচুর ব্যস্ত থাকার কারণে, আর যেতে পারে নাই এজন্য একা একা চলে গেলাম। ফেনীতে আরো একজন বড় ভাই ছিল। তার সাথে যাব আশা করি।

IMG20231126192005.jpg

এরপর ফেনীতে গিয়ে তাকে ফোন দিয়ে আসতে বললাম। আসলে সে অনেক বেশি ব্যস্ত থাকে বিভিন্ন কাজ নিয়ে। তাকে পাব প্রথমে আশা করি নাই। কিন্তু আমি যখন ভাইয়াকে কল দিয়ে বললাম একটু আসার জন্য, সে এক কথায় রাজি হয়ে গেল। চিন্তা করলাম বিভিন্ন শপিং মলের মধ্যে একটু ঘুরবো । কিন্তু বড় ভাই আসতে একটু দেরি করে ফেলেছে এজন্য বড় শপিং আমলগুলোতে যেতে পারি নাই।

IMG20231126192007.jpg

এরপরেও আমি এবং বড় ভাই সহ কয়েকটি শপিংমল ঘুরে দেখেছি কিন্তু কোন শীতের জামা পছন্দ হয় না। বিশেষ করে আমার গায়ের ভালো শীতের জামা পেতে অনেক কষ্ট। কারণ আমি খুবই মোটা মানুষ। এজন্য জামাটি পেতে একটু কষ্ট হয়েছিল। এরপর একটি দোকানের সন্ধান পেলাম যেখানে আমার থেকে অনেক গুন বড় বড় লোকের জামা কাপড় রয়েছে।

IMG20231126192009.jpg

সে দোকানটির সন্ধান পেয়ে ভীষণ ভালো লেগেছিল। আসলে বর্তমানে মোটা মানুষ হলে যেমন চলাফেরা করতে কষ্ট কেমনে জামা কাপড় পেতে ও কষ্ট 😂😂😂😂। কিন্তু যখন দোকানের সন্ধান পেলাম সঙ্গে সঙ্গে সেই শপিং মলের মধ্যে চলে গেলাম। দোকানটির সাথে পরিচিত হয়ে ভীষণ ভালো লাগলো কারণ পরবর্তীতে আমার জন্য জামা কাপড় ওইখান থেকে নিব চিন্তা করি।

IMG20231126194914.jpg

গেলাম একটি শীতের জামা কেনার জন্য কিন্তু আমার দুইটি শীতের জামা পছন্দ হয়ে যায়। পরে চিন্তা করলাম দুটি জামাই নিয়েনি। এজন্য অবশেষে দুইটা শীতের জামা কিনে ফেললাম। আসলে একটা একটু মোটা থেকে নিলাম আর একটা পাতলা কাপড়ের নিলাম। এজন্য ভীষণ ভালো লেগেছে।

IMG20231126195620.jpg

দুইটা শীতের জামাই আমার খুব পছন্দ হয়। এবং যখন শীতের জামা কিনে বাসায় আসি এবং সবাইকে দেখাই সবার কাছেও অনেক বেশি পছন্দ হয়। এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে খুব সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি মুহূর্তটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে।

IMG20231126194628.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

হ্যাঁ ভাই শুনেছি যে আপনাদের দিকে প্রচুর শীত পরেছে। আর বাইক চালানোর সময় তো শীতের তীব্রতা দ্বিগুণ হয়ে যায়। বড় সাইজের জামাকাপড় পাওয়া একটু কষ্টকর ই বটে। যাইহোক অবশেষে ভালো একটা দোকান খুঁজে পেলেন, যেখান থেকে আপনি বড় সাইজের জামাকাপড় কিনতে পারবেন। পাতলা এবং মোটা সাইজের দুটি শীতের পোশাক কিনেছেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই বাইক চালানোর সময় শীতের তীব্রতা বেড়ে যায়। কষ্টকর তো বটেই, তবে শেষ পর্যন্ত পেয়েছিলাম।

 3 years ago 

আপনি একদম ঠিক বলছেন আসলে শীতের দিনে গ্রামের মধ্যে অনেক বেশি শীত। তো শীতের দিনে আপনি শীতের জামা কিনতে গেলেন। আসলে বর্তমান সময়ে এখন সব জিনিসের দাম বাড়তি। আপনি শীতের জামা কিনার বিষয় আমাদের সাথে শেয়ার করলেন। জামা কেনার অনুভূতিটা অসাধারণ ভালো লেগেছে।

 3 years ago 

আপু অনেক বেশি বাড়তি সব জিনিসের দাম। শীতের জামা কেনার অনুভূতি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

আসলে গ্রামের দিকে একটু বেশি তাড়াতাড়ি শীত চলে আসে। আর শীতের তীব্রতা অনেক বেশি হয়ে থাকে। যাই হোক একটু খোঁজাখুঁজির পর আপনার সাইজের শীতের পোশাকের দোকানের খোঁজ পেলেন জেনে ভালো লাগলো। আসলে একটু মোটা হয়ে গেলে বা একটু বেশি পাতলা হলে ঠিকমতো জামা কাপড় পাওয়া যায় না। যারা এগুলো তৈরি করে তাদের একটু এদিকে নজর দেয়া উচিত। আসলে আমি স্যান্ডেল কিনতে গেলে এটা খুব ভালোভাবে ফিল করি। যাইহোক শেষের দিকে আপনি দুইটা শীতের পোশাক কিনে নিলেন এবং সেগুলো আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই দুইটা শীতের পোশাক কিনে নিয়েছে। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছিল। আর আমার পরিবারের সবারও পছন্দ হয়েছিল।

 3 years ago 

শীতের জামা কিনার মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন দেখে ভীষণ খুশি হলাম। শীতের জামা এখনো কেনা হয়নি ভাইয়া। আপনি যেটা গাঁয়ে দিয়ে ছবি তুলেছেন আপনার সাথে ভালো মানিয়েছে। শীতের জামা গুলো দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের সবার মাঝে ভাগাভাগি করার চেষ্টা করেছি সুন্দর করে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বর্তমানে প্রচন্ড শীত পড়ছে আর এই শীতের সময় শীতের কাপড় পরিধান করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। যদিওগ্রামে প্রচন্ড শীত পড়েছে আর শীতের মধ্যে বাইক চালানোটা সত্যি অনেক বেশি কষ্টকর যার কারণে শরীরে শীতের পোশাক থাকতেই হবে। মোটা মানুষের আসলে এই এক সমস্যা কোথাও কোন কিছু কিনতে গেলে মাপ মত পাওয়া যায় না হাহাহা। যাইহোক শীতের জামা কাপড় কেনার মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি কিন্তু কথাটা ঠিক বলেছেন ভাই। আসলে খুঁজতে খুঁজতেও পাওয়া যায় না আমার মাপের জামা।

 3 years ago 

নিজেকে যতোটা মোটা মোটা বলছেন আপনি কিন্তুু ততটাও মোটা নয় ভাইয়া।খুব সুন্দর হয়েছে আপনার শীতের পোষাক গুলো।সত্যি গ্রামে অনেক শীত পরেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর শীতের পোষাক কেনাকাটার মুহুর্তের ফটোগ্রাফি ও অনুভুতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63975.13
ETH 1803.18
USDT 1.00
SBD 0.38