স্বরচিত কবিতা: নিঃস্বার্থ ভালোবাসাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

০৬-০৬-২৩ মঙ্গলবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে আমার প্রিয় মানুষটিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লেখার চেষ্টা করেছি। সব সময় কবিতা লেখার অনেক বেশি চেষ্টা করি। আজকের কবিতার নাম দিয়েছি নিঃস্বার্থ ও ভালোবাসা। আসলে ভালোবাসার মধ্যে কোনদিনও স্বার্থ থাকে না। স্বার্থ বিহীন ভালোবাসা বহু যুগ পর্যন্ত টিকে থাকে। আজ কবিতার মাধ্যমে আমি আমার প্রিয় মানুষটিকে নিয়ে পরীদের দেশেও গিয়েছি। এবং সেখানে আমাদের খুবই যত্নে রেখেছে পরীরা। এবং আমি এবং আমার প্রিয় মানুষ সেখানে রাজা রানীর মতোই ছিলাম। আসলে প্রত্যেকটা ভালোবাসার মানুষকে নিয়েই মানুষ এমন স্বপ্ন দেখে।


2023-02-19-22-29-14-726.jpg

স্বরচিত কবিতা: নিঃস্বার্থ ভালোবাসা


নিঃস্বার্থ ভালোবাসার মাঝে
খুঁজে পাই শুধু তোমায়,
তুমি আছো হৃদয় মাঝে
ভালোবেসে বসত করি দুইজনে।

অন্তরালে থাকি যখন
পাশাপাশি দুইজনে
সুখের সমুদ্রে বাসি তখন
হারিয়ে যাই সমুদ্র তলে।

সমুদ্র তলে পরীরা করে
আমাদের আলিঙ্গন
রাজা রানী হয়ে থাকি
আমরা দুইজন।।

সুখের দেশে আছি মোরা
নেই কোন দুখ,
স্বপ্ন দেখার আগেই মোদের
হয়ে যায় স্বপ্ন পূরণ।

ভালোবাসার মাঝে আছে
হাজার সুখের মেলা,
দূরে গেলে বুঝা যায়
কেন করেছি অবহেলা।

যদি না করতাম অবহেলা
থাকতো আমার কাছে,
স্বপ্নের মাঝে খুঁজে বেড়াই
এখনো মাঝ রাতে।

নিঃস্বার্থ আছে ভালোবাসা
আমার হৃদয় মাঝে,
কখনো হারাতে দিব না
আমার হৃদয় থেকে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

নিঃস্বার্থ ভালোবাসাটা সবাই পেতে চায় কিন্তু এই ভালোবাসার ছোঁয়া সবার ভাগ্যে জোটে না। যেটা আপনার ভাগ্যে জুটেছে অনেক সুন্দর লিখেছেন কবিতাটি। অনেক অনুভূতি প্রকাশ করেছেন ভালো লাগলো।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই নিঃস্বার্থ ভালোবাসা আমাদের সবারই প্রয়োজন জীবনে। আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অনুভূতি দিয়ে খুব সুন্দর একটা কবিতা শেয়ার করেছেন ভাইয়া।খুব ভালো লেগেছে। তবে সমুদ্রে না ডুবে সমুদ্রের কিনারে থাকবেন দুজন আমরা যেনো দেখতে পাই।🫣
ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সমুদ্রে ডুবে তো আমরা পরীদের দেশে রাজত্ব করতে গিয়েছি। সেখানে রাজা রানীর বেসেছিলাম। আপনারাও সেখানে আসতে পারেন অসুবিধা নাই।

 3 years ago 

আসলে সবাই চায় নিঃস্বার্থভাবে ভালোবাসতে। ঠিকই বলেছ ভালোবাসার মধ্যে কোনদিনও স্বার্থ থাকে না। আর স্বার্থ ছাড়া ভালোবাসা অনেক দিন পর্যন্ত টিকে থাকে এবং সেই ভালোবাসা খুবই সুন্দর হয়। আজকের নিঃস্বার্থ ভালোবাসার কবিতার মধ্যে মানুষটাকে নিয়ে খুবই সুন্দর একটা কবিতা লিখেছ তুমি । তোমার কবিতাটি মনটা একেবারে ছুঁয়ে গিয়েছে। প্রত্যেকটা লাইন মনের গভীর থেকে লেখা হয়েছে বুঝতে পারছি। এরকম কবিতা গুলো আমার অনেক বেশি পছন্দের। যাই হোক ভালো লাগলো আজকের কবিতাটা।

 3 years ago 

যে ভালোবাসার স্বার্থ থাকে সে ভালোবাসা কখনোই ভালোবাসা হয় না। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও ভাই আপনি দেখছেন আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন।স্বরচিত কবিতা নিঃস্বার্থ ভালোবাসা। আসলে কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল। শুভকামনা রইল এত সুন্দর একটি কবিতা পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আসলে নিজের অনুভূতি থেকে কবিতা গুলো লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার লেখা নিঃস্বার্থ ভালোবাসা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। সত্যি ভাইয়া নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে রয়েছে অনাবিল আনন্দ এবং অফুরন্ত সুখ। তাই আমাদের সকলের উচিত নিঃস্বার্থভাবেই পরস্পরকে ভালোবাসা এবং পরস্পরের সাথে মধুর সম্পর্কের আবদ্ধ হওয়া।

ভালোবাসার মাঝে আছে
হাজার সুখের মেলা,
দূরে গেলে বুঝা যায়
কেন করেছি অবহেলা।

 3 years ago 

আমরা যদি প্রতিনিয়ত নি সত্য ভাবে ভালবাসতে পারি তাহলে জীবনের সুখ পাওয়া যাবে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

কবিতার অনুভূতি গুলো বেশ সুন্দর ছিল। আসলেই আপনি কথাগুলো ঠিক বলছেন যাকে ভালোবাসা যায় তার ভিতরে কোন স্বার্থ থাকে না নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় প্রিয় মানুষকে নিয়ে। অনেক সুন্দর অনুভূতি ছিল আপনার প্রিয় মানুষকে নিয়েে এক সময় দুইজনে ছিলেন পরীর দেশে সেখানে বসবাস করছেন রাজা রাণির মত।

 3 years ago 

প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

প্রতি সপ্তাহের মতো ধারাবাহিকতা বজায় রেখে এই সপ্তাহেও দারুন একটি কবিতা লিখেছেন ভাই। নিঃস্বার্থ ভালোবাসা ,কবিতাটির প্রত্যেকটা লাইন অসাধারণ সুন্দর । আসলেই সত্যিকারের ভালোবাসার মধ্যে কোন স্বার্থ থাকে না, তবে সত্যি কারের ভালোবাসা খুঁজে পাওয়াই মুশকিল।

 3 years ago 

আপনার মন্তব্যটি ভীষণ ভালো লেগেছে । মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক সুন্দর মন্তব্য করেছেন

অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। আমিও আমার প্রিয় মানুষটাকে নিয়ে প্রতিনিয়ত পরীদের দেশে হারিয়ে যাই ,স্বপ্নের রাজ্যে যেতে চাই তাকে নিয়ে। কারণ আমিও তাকে নিঃস্বার্থ ভাবে ভালবাসি ,আর আমি জানি আমার এই ভালোবাসার কারণে সে কখনো চাইলেও আমাকে ছেড়ে যেতে পারবে না। যাইহোক আপনার কবিতার প্রত্যেকটা লাইন অসাধারণ ছিল। আসলেই সত্যিকারের ভালবাসলে মানুষ তার প্রিয় মানুষটাকে নিয়ে সবসময় নতুন নতুন স্বপ্ন দেখে।

 3 years ago 

অনেক ভালো লেগেছে আপনার মন্তব্যটি। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইজান। আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা রচনা করে উপস্থাপন করেছেন। আপনার এই কবিতাটি আবৃত্তি করে আমার অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ছিল আপনার কবিতা। আশা করি এভাবে আপনি আমাদের মাঝে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে উপস্থাপন করবেন। আর পাঠক হিসাবে আমরা আবৃত্তি করব আনন্দ পাওয়ার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59662.52
ETH 1568.80
USDT 1.00
SBD 0.42