৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ প্রতিযোগিতা | আমার সেরা কবিতা :- " “ভালোবাসায় ঘেরা চতুর্থ বর্ষ” "

in আমার বাংলা ব্লগlast year

Birthday_4.png

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। কিভাবে দেখতে দেখতে চারটা বছর কেটে গেল। আমি কিন্তু সাথেই ছিলাম আর এখনও আছি। আসলে আমার ব্লগের সাথে কাটানো মুহূর্তগুলো খুবই সুন্দর, তাই জন্য আমি হয়তোবা এত তাড়াতাড়ি সময় চলে যায়। মনে হচ্ছে কিছুদিন আগে যেন আমরা তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছিলাম। আর এখন অনেক তাড়াতাড়ি চতুর্থ বর্ষ চলে আসলো।

মনের মাঝে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। আমার লাইফে আমি অনেক কিছুই করতে চেয়েছিলাম, কখনো কোন কিছুতে সফলতা অর্জন করতে পারিনি, আমার বাংলা ব্লগ আমার জীবনের সফলতার গল্প ‌। হয়তো আমার বাংলা ব্লগ না পেলে কোথায় হারিয়ে যেতাম, সেটা নিজেও জানিনা। নিজের পরিবারের মানুষগুলোকে অনেক কষ্ট করে চালানোর চেষ্টা করেছি। আর বর্তমানে অনেক ভালোভাবে দিন কাটার চেষ্টা করছি। শুরু থেকেই আমার বাংলা ব্লগ আমার জীবনের অনেক বড় একটা পাওয়া। যেটা হয়তোবা আমি কখনোই অস্বীকার করতে পারবো না।

আমরা শুধু এখান থেকে ইনকাম করতে পারি এটাও নয়, আমাদের ভালোলাগার অনেক অনুভূতি মিশে আছে আমার বাংলা ব্লগের সাথে। যেমন ইনকাম করে নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি। তেমনি নিজের ভালোলাগা, খারাপ লাগা, নিজের প্রতিভা গুলোকে এখানে শেয়ার করতে পারি। হয়তোবা এই কাজগুলো এর আগে কখনো আমি করিনি। কিন্তু এখানেই শেষ সব রকমের কাজগুলো করার অভিজ্ঞতা নিয়েছি। যেটা আমার নিজেরই ভালোলাগার কিছু মুহূর্ত। এখনো কিছু মুহূর্ত মনে করলে খুবই ভালো লাগে।

এখানে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য সুন্দর এবং আবেগপ্রবণ। আমার বাংলা ব্লগ নিয়ে লিখতে বললে, হয়তোবা পুরোটা দিয়ে লিখতে পারবো না। কারণ অনেক অনুভূতি প্রকাশ করার মতো নয়। তবে নিজেদের ভালো খারাপের সাথে সবকিছুই যেন মিশে রয়েছে। নিজের কথাগুলো যখন অন্য কোথাও শেয়ার করতে পারি না, কাউকে বলতে পারি না, তখন সে সব কথাগুলো এখানে এসে শেয়ার করতে পারি। তখন এর মাঝে অনেক ভালো লাগা তৈরি হয়। অনেকগুলো অচেনা মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে।

আর সেই সম্পর্ক গুলো এখন গভীর সম্পর্কে পরিণত হয়েছে। এটাও আমার জীবনের অনেক পাওয়া। গত কয়েকটা বছর ধরেই আমরা বেশ আনন্দের সাথে এই দিনটা পালন করি। এবারেও আমরা বেশ আনন্দের মাধ্যমে কাটাবো। আমি চাই আমাদের জীবনে এই দিনটা অনেক বছর ফিরে আসুক। আপনাদের সবাইকে জানাই আমার বাংলা ব্লগের জন্মদিনের শুভেচ্ছা। সবাই বেশ ভালোভাবে কাটাবেন।

স্বরচিত কবিতা: " “ভালোবাসায় ঘেরা চতুর্থ বর্ষ” "


হেসে খেলে কেটে গেল চারটি বছর,
শব্দে শব্দে সাজানো ভালোবাসার পরিবার।
ভালোবাসায় ঘেরা বাংলা ভাষার ডানা,
অনুভূতির সাথে উড়ে যেতে নেই তো মানা।

এটা আমার বাংলা ব্লগের পথচলা,
বাংলা বর্ণমালায় গাথা জীবনের ভেলা।
কবিদের ভাষায় কবিতার ছন্দে,
পরিবারের সবাই মেতে উঠে আনন্দে।

এ যেন মায়ের হাতে রান্না রেসিপির ঘর,
পোষ্টের মাধ্যমে তুলে ধরে খাবারের স্বাদ।
দুধ-চিনির গল্পের মত অসাধারণ সব লেখা,
এবিবি স্কুলের মাধ্যমেই সবকিছু শেখা।

রং তুলির ছোঁয়ায় রঙ ছড়ায় প্রাণে,
সুন্দর সব ছবি আঁকা দেখলে অনুভবে টানে।
ক্রাফটের মাঝে তৈরি হয় হাতের সব শিল্প,
শিল্পীর হৃদয়ে তৈরি হয় অসাধারণ সব গল্প।

লাইফস্টাইল মানে জীবনের সব গল্প,
সুখ-দুঃখ আর ব্যস্ততার মাঝে সময় কাটে অল্প অল্প।
একজনের জীবনের কাহিনী পড়তে ভালো লাগে,
মনের মাঝে স্বপ্নগুলো নতুন করে সাজে।

ভ্রমণ মানে স্থান নয়, অনুভবের ছড়াছড়ি,
সমুদ্র আর পাহাড় পূর্ণতা পায় হয় লেখালেখি।
ছবিতে সব ভেসে ওঠে সুন্দর পথ চলা,
ব্লগের মাঝে ফুটে ওঠে অনুভূতির খেলা।

আমার বাংলা ব্লগ, শুধু একটা শব্দ নয়,
নিজের ভাষার প্রকাশ করে মনটা করি জয়।
তোমার ছায়ায় আমরা লিখি, আঁকি আর গাই,
তোমার পথ চলায় আমরা সঙ্গী, নতুন করে সাজাই।

জন্মদিনের শুভেচ্ছা রইল অনেক তোমার প্রতি,
তুমি হও বাংলা ভাষার গর্ব, বড় হও অতি।
আরো চলো সামনে, পেরিয়ে শতাব্দি,
শব্দের আলোয় তুমি থাকো জীবনের শেষ অব্দি।

(সমাপ্ত)

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000163454.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

1000302650.jpg

 last year 

1000302659.jpg

 last year (edited)

খুব সুন্দর হয়েছে কবিতাটি ভাই। আপনার কবিতা আমি আগেও কয়েকবার পড়েছি। খুবই ভালো লাগে আপনার কবিতা। চার বছরের পথ চলার অনুভূতিকে মনের মাধুরী দিয়ে লিখার চেষ্টা করেছেন।

 last year 

কবিতাটি সুন্দর হয়েছে শুনে খুশি হলাম। অনুভূতিগুলো তুলে ধরতে পেরে ভালো লাগলো।

 last year 

ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে সত্যি অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি। সত্যি ভাইয়া আমরা শুধুমাত্র যে ইনকাম করি এমনটা নয়। এছাড়া আমরা একটি পরিবার পেয়েছি এবং হাসি আনন্দে সবাই সবার সাথে মিশে আছি।

 last year 

একদম ঠিক কথা বলেছেন আপু। আপনার মন্তব্যটা পেয়ে অনেক বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38