আর্ট : একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

ABB 3.6.25 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 05-15-2025 21.42.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

আর্ট করতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে সবথেকে বেশি ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো করার জন্য অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য আর দক্ষতার সাথে ম্যান্ডেলা আর্ট গুলো করলে অনেক বেশি সুন্দর লাগে। সাদা-কালো ম্যান্ডেলা আর্ট গুলো অনেক বেশি সুন্দর লাগে। ম্যান্ডেলা আর্ট করতে আমরা অনেক আগ থেকেই ভালোবাসি । আর এই জন্য আমি যখনই সময় পাই, তখনই ম্যান্ডেলা আর্ট করার জন্য চেষ্টা করি। গতকাল রাতে হাতে সময় পাওয়ায় আমি এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম। সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা চাইলে সহজেই এই আর্টটি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধাপ গুলো।

CamScanner 05-15-2025 21.42.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

1000023005.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি কম্পাস এবং কালো কলম ব্যবহার করে অর্ধ বৃত্ত এঁকে নিলাম। এরপর একটি প্রদীপ আঁকতে শুরু করলাম।

IMG_20250516_210349.jpg

ধাপ 2️⃣

এভাবে সুন্দর করে একটা প্রদীপ এঁকে নিলাম।

IMG20250515205354.jpg

ধাপ 3️⃣

এরপর প্রদীপের ভেতরে কয়েকটা বৃত্ত এঁকে নিয়ে বিভিন্ন রকম ডিজাইন আঁকা শুরু করলাম।

IMG20250515212114.jpg

ধাপ 4️⃣

একটা ঘরের মধ্যে ডিজাইন আঁকা শেষ করে আরেকটা ঘরের মধ্যে ডিজাইন আঁকা শুরু করে দিলাম।

IMG20250515212413.jpg

ধাপ 5️⃣

এরপর এটার মধ্যে সুন্দর করে সম্পন্ন করলাম ডিজাইনটা। তারপর আরো ডিজাইন আঁকা শুরু করলাম আরেকটা ঘরের মধ্যে।

IMG20250515212639.jpg

ধাপ 6️⃣

এরপর এগুলোর ভেতরে কিছু ডিজাইন এঁকে আরেকটা ঘরের মধ্যে বাঁকা বাঁকা করে দাগ দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG20250515213251.jpg

ধাপ 7️⃣

এরপর এগুলার ভেতরে ফুলের মত করে ডিজাইন এঁকে নিলাম। আর এরকম ভাবে আজকের আর্ট সম্পূর্ণ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG20250515214145.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 05-15-2025 21.42.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

1000296322.jpg

 last year 

এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।

 last year 

আমার কাছে অনেক ভালো লাগে এরকম আর্টগুলো করতে।

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলো করতে এবং আমার কাছে দেখতে বেশ ভালই লাগে। সুন্দর একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট করেছে। দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। ভালো লাগলো আজকে আপনার আর্ট দেখে ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার কাছেও ম্যান্ডেলা আর্ট করতে আর দেখতে ভালো লাগে শুনে খুশি হলাম।

 last year 

1000296304.jpg

 last year 

1000296307.jpg

 last year 

আপনার ম্যান্ডেলা আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এত সূক্ষ্মতা, ধৈর্য এবং শিল্পীর গভীর মনোযোগে এভাবে কাজ করা সহজ নয়। প্রতিটি লাইন ও ডিজাইনে যে সততা এবং সৌন্দর্য ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। আপনার আর্টের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা স্পষ্ট, যা থেকে অনুপ্রেরণা নেওয়া যায়। ভবিষ্যতে আরও অসাধারণ আর্টশিল্পী হিসেবে আপনাকে দেখতে আশা করছি। এমন সুন্দর আর্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year (edited)

এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আর্ট করার জন্য আরো উৎসাহিত হলাম আপনার মন্তব্য পেয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62532.10
ETH 1755.90
USDT 1.00
SBD 0.39