ফটোগ্রাফি: চমৎকার রেনডম ফটোগ্রাফি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 15 নভেম্বর 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000182837.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

কবুতর

20231029_152920.jpg

  • আমাদের সবারই খুব পরিচিত এবং জনপ্রিয় একটি প্রাণীর নাম হলো কবুতর। শান্তির প্রতীক হিসেবে আমরা এই কবুতরকে বলে থাকে। কবুতর আমারও খুব পছন্দের একটি প্রাণী। ছোটবেলা থেকে আমি এই প্রাণীটা অনেক বেশি পছন্দ করি। আসলে আমাদের দেশে কবুতরের জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে। বর্তমানে বাজারে গেলে দেখা যায় অনেক দামী দামী কবুতর। বাজারের মধ্যে লক্ষ টাকার পরিমাণ এর কবুতর দেখা যায়। অনলাইনে আমি এমন কবুতর অনেকই গুলো দেখেছি। কয়েকদিন আগে আমি একটি বাড়িতে গিয়েছিলাম। ঘরের পাশেই একটি কবুতরের বাসা দেখলাম। তখন আমি ফটোগ্রাফি করেছি।

কাশফুল

20241007_111943.jpg

  • শরৎকালের খুবই জনপ্রিয় একটি ফুলের নাম হল কাশফুল। কাশফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। যখন শরৎকাল আসে তখন সবাই কাশফুলের সাথে ছবি তুলতে ভিডিও করতে চলে যায়। কয়েকদিন আগে আমি আমাদের কমিউনিটির একটি প্রতিযোগিতায় জয়েন করার জন্য এই কাশফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম। এই অ্যালবাম থেকে কয়েকটি ছবি সেখানে ব্যবহার করেছে। আজ ভিন্ন আরেকটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। কাশফুলের ছোট ছোট ফুলগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করে। যখন হাতে নিয়ে বাতাসের মধ্যে নাড়াচাড়া দেওয়া হয় তখন ছোট ছোট ফুলগুলো ঝরে পড়ে। দেখতে অনেক বেশি ভালো লাগে।

গাঁদা ফুল

20240708_161446.jpg

  • আমাদের খুব পরিচিত আরো একটি ফুলের নাম হল গাঁদা ফুল। গাঁদা ফুলের জনপ্রিয়তা আমাদের দেশে অনেক বেশি রয়েছে। যার কারনে শীতের সময় বিভিন্ন জায়গার মধ্যে গাঁদা ফুল অনেক বেশি দেখা যায়। বিশেষ করে নার্সারি গুলোর মধ্যে এই ফুল অনেক বেশি দেখা যায়। আর অল্প কয়েকদিন পরেই হাইব্রিড জাতের গাঁদা ফুল গুলো অনেক বেশি দেখা যাবে। হাইব্রিড জাতের গাঁদা ফুল গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর হয়। কিন্তু সব সময় সাধারণত এ ফুল গুলো দেখা যায়। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

অলকানন্দা

20240708_160011.jpg

  • আজ আমি অলকানন্দা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে এ ফুলটি ১২ মাসেই দেখা যায়। একটা সময় আমি এই ফুলটিকে মাইক ফুল বলে থাকতাম। কারণ মাইকের মতো দেখতে এই ফুলটি আমার কাছে খুব চমৎকার লাগতো। যার কারণে সব সময় যেকোনো জায়গায় গেলে যখন আমি এই ফুলটি দেখি ফটোগ্রাফি করার চেষ্টা করি। কয়েকদিন আগে পৌরসভায় গিয়েছিলাম একটি কাজে। তখন আমি এই ফুলটি দেখেছি। দেখে সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি টা আমার কাছে বেশ দারুন লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

স্ট্যাটিলিয়া ম্যাকুলতা

20240626_085503.jpg

  • ঘাসফড়িং এর মতো দেখতে আরো একটি ছোট প্রাণী স্ট্যাটিলিয়া ম্যাকুলতা। আসলে এই প্রাণীর নাম আমার জানা ছিল না। গুগল থেকে আমি এই প্রাণীটির নামটি নিয়েছি। আসলে কিছুদিন আগে ঘরের মধ্য থেকে আমি এই ছোট প্রাণীটির ফটোগ্রাফি করেছিলাম। প্রথমে দেখে মনে করেছিলাম এটাই ঘাস ফড়িং। গাছ ফড়িং এর মতো দেখতে হলেও এর নাম হলো স্ট্যাটিলিয়া ম্যাকুলতা। মাঝে মাঝে হঠাৎ করে ঘরের মধ্যে অনেক কিছু চলে আসে। তখন ফটোগ্রাফি করলে যদি ভালো লাগে সেগুলো শেয়ার করে। আমি আশা করি আজকের এই পানিতেই আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।

পাতাবিহীন গাছ

20240622_162635.jpg

  • খুবই সুন্দর একটি পাতাবিহীন গাছের ফটোগ্রাফি করেছি। আসলে আমি যখন গাছটি দেখেছি তখন ভীষণ ভালো লেগেছিল। পাতাবিহীন গাছের সাথে যখন আকাশের কালার খুব সুন্দর থাকে দুটোর কম্বিনেশন খুবই সুন্দর লাগে আমার কাছে। তাইতো আমি আজকের এই ফটোগ্রাফিটি করেছি। আসলে শরৎকালে আকাশের কালার অনেক বেশি সুন্দর হয়ে থাকে। নীল আকাশের সাথে সাদা মেঘ দেখতে সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আশা করি আজকের এই চমৎকার পাতাবেন গাছের ফটোগ্রাফিটা ও আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ দ্রঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>

1000163454.png


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনি সবসময়ই আমাদের মাঝে চোখ ধারালো সব ফটোগ্রাফি শেয়ার করেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। ঠিক আজকেও আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দুর্দান্ত। ফাস্ট ক্লাস সব ফটোগ্রাফি শেয়ার করেছেন।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো চোখ ধাঁধানো ছিল শুনে উৎসাহিত হলাম।

 2 years ago 

একেবারে দুর্দান্ত হয়েছে ভাইয়া। ফটোগ্রাফিগুলির মধ্যে এতটাই সৌন্দর্য বিদ্যমান যে দেখে চোখ সরানো কঠিন। বর্ণনাগুলি তো এক কথায় সুন্দরভাবে দিয়েছেন। সবথেকে ভালো লেগেছে আমার কাছে পাতাবিহীন গাছ কাশফুল এবং অলকানন্দা ফুলের ফটোগ্রাফি গুলো। তাছাড়াও প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। যাইহোক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি দেখছি আজকে বেশ কয়েকটি ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সব ফটোগ্ৰাফি অসাধারণ হয়েছে কোনটা ছেড়ে যে কোনটাকে ভালো বলবো সেটাই তো বুঝতে পারতেছি না এক কথায় দুর্দান্ত হয়েছে ভাই। কাশফুল আর গাদা ফুলের ফটোগ্ৰাফিটি খুব সুন্দর হয়েছে বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি সব সময় এরকম দুর্দান্ত ফটোগ্রাফি করার চেষ্টা করি।

 2 years ago 

আহা! প্রতিটা ছবি কি প্রাঞ্জল হয়েছে দাদা। ছবির সাথে বর্ণনা পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গেলাম। ছবির উজ্জ্বলতা গুলো এত সুন্দর চোখ ধাঁদিয়ে যায়। আপনার ফটোগ্রাফির হাত সত্যিই খুব সুন্দর।

 2 years ago 

ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা ও তুলে ধরার চেষ্টা করি সব সময়।

 2 years ago 

আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। সব সময় আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। অলকানন্দা ফুলটা ইদানিং খুব দেখা যায়। ভালোই লাগে দেখতে। তাছাড়া গাঁদা ফুল টাও খুব চমৎকার লেগেছে আমার কাছে। বেশি ভালো লেগেছে কাশফুলসহ আকাশের ফটোগ্রাফিটা। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

কাশফুল আকাশের ফটোগ্রাফি আমার নিজেরও অসম্ভব ভালো লেগেছিল।

 2 years ago 

আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নীল আকাশ, সাদা মেঘ,সাদা কাশফুল যেন ভরপুর এক আয়োজন।

 2 years ago 

সবকিছু সুন্দর করে তুলে ধরতে পেরে ভালো লাগছে।

 2 years ago 

তুমি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে থাকো। তোমার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। এখানে থাকা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অনেক বেশি মনোমুগ্ধকর। কোনটা রেখে কোনটা দেখবো এটাই ভেবে পাচ্ছিলাম না। দারুন ছিল সবগুলো ফটোগ্রাফি।

 2 years ago 

সব সময় আমি এরকম মুগ্ধ হওয়ার মতো ফটোগ্রাফি করে যাওয়ার চেষ্টা করে যাবো। সুন্দর একটা মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি এর তুলনা হয় না। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আসলে অলকানন্দা ফুলকে আমি মাইক ফুল মনে করতাম। এখন সবার কাছ থেকে নাম জানলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ এগুলোর নাম আগে বেশিরভাগ মানুষ জানতো না। তবে এখন কমবেশি সবাই জানে।

 2 years ago 

বেশ কয়েকটি চোখ জুড়ানোর মতো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা কাশফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 2 years ago 

কাশফুল আমার অনেক পছন্দের। তাই তো এরকম সুন্দর ফটোগ্রাফি করতে পেরে ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38