DIY : রঙিন কাগজের তৈরি ওয়ালমেট
ABB ২৬ জানুয়ারি ২০২৩
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের তৈরি ওয়ালমেট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজের তৈরি ওয়ালমেট ভালো লাগবে।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটি এপাশ ওপাশ করে ভাঁজ করে নিলাম।
ধাপ 2️⃣
এরপর মাঝখান বরাবর ভাঁজ দিয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম ভাঁজ করা রঙিন কাগজটি।
ধাপ 3️⃣
এরপর ছোট ছোট দেখে দুটি রঙিন কাগজ নিয়ে আগের কাগজটির মতো ভাঁজ করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম এই কাগজদুটি।
ধাপ 4️⃣
এরপর ভিন্ন কালারের একটি ছোট দেখে রঙিন কাগজ। এরপর এপাশ ওপাশ করে এই কাগজটিও গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 5️⃣
এরপর বড় কাগজটির পেছনে একটি কার্ডবোর্ড লাগিয়ে নিলাম। তারপরে গোলাপি রঙের কাগজটির সাথে সুতা জোড়া লাগিয়ে কার্ডবোর্ডের সাথে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 6️⃣
এরপর অন্য দুটি কাগজের সাথে সুতা জোড়া লাগিয়ে একটি কাগজ কার্ডবোর্ডের একপাশে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 7️⃣
এভাবে অন্য কাগজ টি ও জোড়া লাগিয়ে নিলাম আরেক পাশে। এভাবেই আমি আমার আজকের রঙিন কাগজের তৈরি ওয়ালমেট এর কাজ শেষ করি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
রঙিন কাগজকে কেটে ভাঁজ করে খুব চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন।আসলে খুব চমৎকার ছিল ওয়ালমেটটি।কালার কম্বিনেশন ও যথাযথ ছিল। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর কাজগুলো শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/NARocky4/status/1618506292750069760?t=I19poju9nKiJ3p6e8_qMNA&s=19
রঙিন কাগজের তৈরি ওয়ালমেট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি তো ভাইয়া চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। এধরনের রঙিন কাগজ দিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।
আমি খুব পছন্দ করি রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে। এজন্য প্রতি সপ্তাহে কমপক্ষে একটি পোস্ট করে থাকি। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট গুলো দেখতে অনেক সুন্দর লাগে।আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অসাধারণ হয়েছে।এই ধরনের রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর হয়।
কাগজের তৈরি ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহিত হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তা দেখতে খুবই সুন্দর লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজকে কেটে ভাজ করে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরি করার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাঁজ গুলো দেওয়ার সময় খুব সচেতন থাকতে হয়। একটু ভুল হলে একদমই নষ্ট হয়ে যায়। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
রঙিন কাগজের জিনিস গুলো অনেক ভালো লাগে। আপনার রঙিন কাগজের ওয়ালমেট চমৎকার হয়েছে। আসলে এধরণের কাজ গুলো করতে ও দেখতে অনেক ভালো লাগে। তবে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। যাইহোক আপনি অনেক সুন্দর করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন, যা দেখে আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাদের কাছ থেকে উৎসাহমূলক সুন্দর মন্তব্য ফেলে ভীষণ ভালো লাগে। এভাবে পাশে থাকবেন না ধন্যবাদ
ভাইয়া আসলে আপনাকে যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। কি সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেন আপনি। আজকে আবার রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন। বেশ ভাল লাগলো আমার কাছে।
আপনার মন্তব্য পেলে অনেক আনন্দিত হই। অনেক ভালো লাগে আপনার মন্তব্যগুলো করতে। মনের অন্তস্থল থেকে ধন্যবাদ
ছেলেবেলা কাগজ দিয়ে এভাবে হাত পাখা বানাতাম। আজ আপনার পোস্ট দেখে তা মনে পরে গেল।আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট করে দেখালেন খুব সুন্দর হয়েছে ভাইয়া। আপনি প্রতিনিয়ত ডাই পোস্টের মাধ্যমে আমাদের অনেক কিছু শেয়ার করে যাচ্ছেন খুব ভাল লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে।
মাঝে মাঝে আমারও ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আপনার মন্তব্য করে আমারও কিছু স্মৃতি মনে পড়ে গেল। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
রঙিন কাগজের তৈরি ওয়ালমেট। দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার ক্রাফ্টিং করতে ভীষণ ভালো লাগে। আর আপনার বানানো ওয়ালমেটটি. ও আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের মন্তব্যগুলো আমার অনুপ্রেরণা। মন্তব্য গুলো পড়ে পড়ে অনেক অনুপ্রাণিত হই।
ভাইয়া আপনার ডাই পোস্ট গুলো বরাবরই অনেক সুন্দর হয়।আজকের ওয়ালমেট ডাই পোস্টটিও দেখতে চৎকার লাগছে।আপনার ডাই এর কালার সুন্দর লাগছে।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আপনার মত আমার সবসময় অনেক ভালো লাগে।