অরিগ্যামি : পিকাচুর বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20250620-WA0009.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পিকাচুর বুকমার্ক তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে পিকাচুর বুকমার্ক তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে এই ধরনের কিছু তৈরি করতে খুব ভালো লাগে। যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে, তাদের জন্য এই ধরনের বুকমার্ক গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। পিকাচু আমি অনেক বেশি পছন্দ করি। এই জন্য যখন এই পিকাচুর বুকমার্ক দেখেছিলাম, ভাবলাম আমিও এই বুকমার্ক তৈরি করবো। যদিও আমার মেয়ে এগুলো তৈরি করার পর নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছিল। তবুও আমি একটা নিজের জন্য রেখে আরেকটা তাকে দিয়ে দিয়েছিলাম। কেউ চাইলে খুব সহজে উপস্থাপনা দেখে এই বুকমার্ক গুলো তৈরি করতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক উপস্থাপনা গুলো।

IMG-20250620-WA0011.jpg

উপকরণ

রঙিন কাগজ
কলম

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে উপরের অংশ থেকে ভাঁজ করে নিলাম। এরপর কাগজগুলো ভেতরে দিয়ে ভাঁজ করে নিলাম।

IMG_20250620_115326.jpg

ধাপ 2️⃣

এরপর কাগজটা উল্টো করে ভাঁজ করে ঠিক করে নিলাম।

IMG_20250620_115347.jpg

ধাপ 3️⃣

এরপর কাগজটা উল্টো করে একপাশ থেকে আরো একটা ভাঁজ করে আবারো ঠিক করে নিলাম।

IMG_20250620_115405.jpg

ধাপ 4️⃣

একই রকম ভাবে আরো একবার ভাঁজ করলাম। এরপর উপরের অংশ থেকে ভাঁজ করে কানের মত তৈরি করলাম।

IMG_20250620_115425.jpg

ধাপ 5️⃣

এরপর কালো কলমের সাহায্যে চোখ মুখ এগুলো এঁকে কানের কিছু অংশ কালো কালার করলাম।

IMG_20250620_115444.jpg

ধাপ 6️⃣

এরকম ভাবে দুইটা বুকমার্ক তৈরি করে নিলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

IMG_20250620_120355.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250620-WA0013.jpg

IMG-20250620-WA0008.jpg

IMG-20250620-WA0007.jpg

IMG-20250620-WA0012.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। খুব চমৎকার একটি বুক মার্ক তৈরি করেছেন ভাইয়া।আপনার তৈরি বুক মার্ক টি দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার কাছে অনেক ভালো লাগে রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে।

 last year 

আপনার তৈরি করা অরিগ্যামি দেখতে তো বেশ কিউট লাগছে। বিশেষ করে এরকম অরিগ্যামি গুলো অনেক সুন্দর লাগে। এই অরিগ্যামি আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এই অরিগ্যামি টা আমার তো খুবই পছন্দ হয়েছে। দক্ষতার সাথে যদি অরিগ্যামি গুলো তৈরি করা হয় তাহলে অনেক সুন্দর লাগে। সত্যি আপনার প্রশংসা করা লাগছে এই অরিগ্যামি দেখে।

 last year 

এই অরিগ্যামি সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে ভালো লাগলো।

 last year 

ওয়াও পিকাচুর এত সুন্দর বুকমার্ক দেখে কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না। ভীষণ সুন্দর লাগছে দেখতে এবং পিকাচু দুটি ভীষণ সুন্দর করে তৈরি করেছেন। একটা দুষ্টু আরেকটি মিষ্টি বেশ সুন্দর লাগছে দেখতে।

 last year 

পিকাচুর বুকমার্ক দেখতে সুন্দর লাগছে শুনে ভালো লাগলো।

 last year 

পিকাচুর বুকমার্ক তৈরি দেখে ভীষণ ভালো লাগলো। কারণ পিকাচু কাটুন আমার বেশ পছন্দের। আছি আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন সেটা দেখে আরো ভালো লাগলো। এ ধরনের যেকোনো জিনিস ভাঁজ দিয়ে তৈরি করতে একটু বেশি সময় লাগে। তাছাড়া আপনার ছবি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে বুকমার্ক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

পিকাচুর আপনার পছন্দের কার্টুন শুনে ভালো লাগলো।

 last year 

রঙিন কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে পিকাচুর বুকমার্ক তৈরি করেছেন। সত্যি আপনার পিকাচুর বুকমার্ক অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পিকাচুর বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আমি চেষ্টা করেছি সুন্দর করে ভাঁজে ভাঁজে এই বুকমার্ক তৈরি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59522.21
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42