অরিগ্যামি : লেডিবাগ পোকার অরিগ্যামি

in আমার বাংলা ব্লগlast year

ABB অরিগ্যামি 25 জুন 2025✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000024457.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো লেডিবাগ পোকার অরিগ্যামি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে লেডিবাগ পোকার অরিগ্যামি ভালো লাগবে।

রঙ্গন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে তো আমি আরো বেশি পছন্দ করি। আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করার জন্য। অরিগ্যামি মানে হচ্ছে কাগজের ভাঁজের খেলা। বিভিন্ন রকম ভাঁজ দিয়ে তারপর এইরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে হয়। গতকালকে রাতের বেলায় হাতে একটু সময় পাওয়ায় ভাবলাম কিছু একটা তৈরি করা যাক। তখনই রঙিন কাগজ নিয়ে বসে গেলাম। আর বসে বসে কিসের অরিগ্যামি তৈরি করা যায় ভাবতে লাগলাম। এরপর এরকম লেডিবাগ পোকা দেখে এটাই তৈরি করার চিন্তা করলাম। চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপনা তুলে ধরার জন্য। আপনারাও কিন্তু চাইলে উপস্থাপনা দেখে তৈরি করতে পারবেন।

1000024455.jpg

উপকরণ

রঙিন কাগজ
কলম

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিলাম। এরপর কোনা করে ভাঁজ করে নিলাম।

IMG_20250527_135252.jpg

ধাপ 2️⃣

এরপর একপাশ থেকে একটা ভাঁজ করে নিয়ে অন্য পাশ থেকেও ভাঁজ করে নিলাম।

IMG_20250527_135309.jpg

ধাপ 3️⃣

এরপর মাঝখানের কিছু অংশ কালো কলম দিয়ে কালার করে নিলাম।

IMG_20250527_135325.jpg

ধাপ 4️⃣

এরপর কাগজটার উপরের অংশ থেকে দুইটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20250527_135342.jpg

ধাপ 5️⃣

এরপর ডানার দুই পাশে কিছু অংশ ভাঁজ করে নিলাম। এরকম ভাবে দুইটা তৈরি করে নিলাম।

IMG_20250527_135425.jpg

ধাপ 6️⃣

এরপর কলম দিয়ে উপরের কিছু অংশ কালো করে নিয়ে ডানার ভেতরে ফোঁটা ফোঁটা করে নিলাম। আর এরকম ভাবে আমি এই অরিগ্যামি তৈরি করলাম।

IMG_20250527_135506.jpg

ফাইনাল আউটপুট

1000024456.jpg

1000024457.jpg

1000024455.jpg

1000024452.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Posted using SteemPro

Sort:  
 last year 

1000313655.jpg

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর অরিগামি তৈরি করেছেন ভাইয়া।আপনার তৈরি করা অরিগামি গুলো দেখতে খুবই চমৎকার হয়েছে।খুবই নিখুঁত হাতে কাজটি করেছেন ভাইয়া। দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে।

 last year 

লেডিবাগ পোকার অরিগ্যামি দারুন হয়েছে দেখতে। এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।

 last year 

লেডিবাগ পোকার অরিগ্যামি দারুণ হয়েছে শুনে খুশি হলাম।

 last year 

এই ধরনের সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই অরিগ্যামি আমার তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর হাতের কাজ সব সময় শেয়ার করবেন।

 last year 

উপস্থাপনা করা কষ্টকর হলেও চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 last year 

লেডিবাগ পোকা দেখতে বেশ সুন্দর হয়ে থাকে আর সেই পোকার অরিগামি আপনি তৈরি করেছেন যা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। রঙিন কাগজ এবং কলম দিয়ে অনেক সুন্দর একটি অরিগামি আপনি তৈরি করেছেন। এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো।

 last year 

সুন্দর করে এই অরিগ্যামি তৈরি করতে পেরে খুব ভালো লাগছে।

 last year 

1000313654.jpg

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59973.60
ETH 1614.67
USDT 1.00
SBD 0.38