ইন্টারনেট বিড়ম্বনা এবং কর্মময় জীবন

in আমার বাংলা ব্লগ4 years ago

শুভ অপরাহ্ন। নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই???? আমি ভালোই আছি কিন্তু গতকাল থেকে ইন্টারনেটের কানেকশন নিয়ে বেশ ঝামেলায় ছিলাম।অনিবার্য কারণবশত গতকাল থেকে নেট ছিলনা বাড়িতে। আর তাই কাল একবারের জন্য আমার বাংলা ব্লগে এ আসতে পারিনি আর নতুন বন্ধুদের খবর গুলো জানতে পারিনি।

IMG_20221102_165842.jpg

গতকাল অবশ্য ব্যস্ততাও ছিল। আমার পরিচয় পর্বে বলেছিলাম আমি একজন দন্ত চিকিৎসক। আর ছোট্ট করে হলেও একটি চেম্বার রয়েছে। যেখানে আমি প্র্যাকটিস করি।

received_5527239027390043.jpeg

received_430842502557766.jpeg

নিজের কর্মস্থল নিজের কাছে মন্দিরের মতন। চেম্বারটি মাঝেসাজেই ডেকোরেশন করতে ভালো লাগে । যেহেতু আমার দিনের অর্ধেক সময়টা চেম্বারে চলে যায় তাই চেম্বারটি মনের মতন করে সাজিয়ে রাখি। যাতে রোগীরা আসলে তাদের ভালো লাগে।

received_514193233908412.jpeg

received_2044590935733192.jpeg

দেয়ালগুলোতে কিছু পোস্টার লাগিয়ে দিলাম। আর আপনাদের সাথে শেয়ার করবো দেখে কিছু ফটোগ্রাফিও করে ফেললাম। তারপর শুরু হয়ে গেল ব্যস্ততা। বেশ কয়েকটি রোগী দেখে খুব ক্লান্ত লাগছিল। তাই বেশি সময় না নিয়ে চেম্বার থেকে বেরিয়ে একটি অটো নিয়ে নীড়ে ফিরে এলাম। আর বাড়ি ফিরে ছোট্ট মেয়েটির মুখ দেখে সব ক্লান্তি যেন নিমেষে কোথায় হারিয়ে গেল।

যাই হোক আজ এ পর্যন্তই রাখছি। আপনাদের কেমন কাটলো কালকের দিনটি?? জানাবেন। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।আর সবাই নিজের দাঁতের যত্ন নিবেন।

Sort:  
 4 years ago 

আচ্ছা রোগীটার কি সমস্যা ছিল দাঁতে । কি ডায়াগনোসিস করলেন আর কি বা টিট্রমেন্ট দিলেন । বেশ জানতে ইচ্ছা করছে । বেশ ভালো লাগল, দাঁতের ডাক্তার কে কমিউনিটিতে দেখে । এবার দাঁতের কোন সমস্যা হলে ট্রিটমেন্ট নিতে পারবো ।

তবে যাই বলুন, আপনার চেম্বারটা বেশ সাজানো গোছানো ।

 4 years ago 

রোগী টার মাড়ি তে অনেক দাগ ছিল এবং পিছনের মাড়ি একটা দাঁত ভেঙে গেছিল। অনেক অযত্ন করতো দাঁতগুলোকে।খেতে অনেক কষ্ট পাচ্ছিল। ধন্যবাদ আপনাকে।চেম্বার টা চেষ্টা করি সবসময় ঘুছিয়ে রাখতে।

 4 years ago 

বাহ্, দাঁতটা কি extraction করেছিলেন নাকি root canal treatment দিয়েছিলেন । যাইহোক আমি মনেকরি আপনি অভিজ্ঞ ডেন্টিস্ট , যা করেছেন রোগীর ভালোর জন্যই করেছেন । বিস্তারিত শুনবো , শুক্রবার লেভেল ওয়ানের ক্লাসে । ধন্যবাদ

 4 years ago 

না দাঁত তুলি নি।রুট ক্যানেল ট্রিটমেন্ট চলছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 63963.67
ETH 1925.08
USDT 1.00
SBD 0.37