রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটি ডাই প্রজেক্ট।

  • আমি আর্ট করতে, রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে,ফটোগ্রাফি করতে ও রান্না করতে খুবই ভালোবাসি। তবে সময়ের অভাবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয়না। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি শেয়ার করবো তা হলো রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর ঝুড়ি তৈরি
  • আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক

GridArt_20230424_155203053.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • পুঁতি

20230318_224410.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি কিছু সাদা ও বেগুনি রংয়ের কাগজ ২০ সে.মিও ২সে. মি করে কেটে নিলাম।

GridArt_20230106_082104946.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর ৫ সে.মি করে গোল করে একটি কাগজ কেটে নিলাম।

GridArt_20230106_082115795.jpg

তৃতীয় ধাপঃ
  • তারপর গোল করে কেটে নেওয়া কাগজটির চারপাশে সাদা কাগজগুলো আটার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম।

GridArt_20230106_082138099.jpg

চতুর্থ ধাপঃ
  • তারপর বেগুনি রংয়ের কাগজগুলোকে আটার সাহায্যে গোল করে লাগিয়ে নিলাম।

GridArt_20230106_082228368.jpg

পঞ্চম ধাপ
  • তারপর নিজের ছবির মত করে একটি ঝুড়ি তৈরি করলাম।

GridArt_20230106_082248339.jpg

GridArt_20230106_082313751.jpg

ষষ্ঠ ধাপ
  • তারপর ফুলগুলো ঝুড়ির হ্যান্ডেলের চারপাশে লাগিয়ে নিলাম।

GridArt_20230106_082342532.jpg

GridArt_20230106_082408517.jpg

সর্বশেষ ধাপ

GridArt_20230106_082434436.jpg

  • ঝুড়িতে তৈরি করার পর দুর্ভাগ্যবশত আমার বোনের মেয়ে ঝুড়িটি ছিঁড়ে ফেলেছে। অনেকক্ষণ বসে ঝুড়িটি তৈরি করার পর যখন একটু বিরক্তি আসলো একটু হাঁটার জন্য বাহিরে গেলাম। তারপর আর কি এসেই দেখি,,,,,, 🥴
আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ঝুড়ি তৈরি করার ক্ষেত্রে আপনি দারুন কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। খারাপ লাগলো যে ঝুড়ি তৈরি করার পরে আপনার বোনের মেয়ে সেটা ছিড়ে ফেলেছে এটা জানতে পেরে।

 3 years ago 

আমার বোনের মেয়েটি ভারী দুষ্টু। যাইহোক ভাইয়া ধন্যবাদ এই অসাধারণ মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আর দেখতে ভালো লাগে। আপু আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ঝুড়ি তৈরির পদ্ধতি দেখে আমিও শিখে নিলাম। অবশ্যই বাসায় ট্রাই করবো আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল।

 3 years ago 

বাসায় ট্রাই করলে অবশ্যই আমাদের সাথে তা শেয়ার করবেন ‌‌। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এই উৎসাহ মূলক মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন।দেখতে খুব চমৎকার লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর
একটি ঝুড়ি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে কোন কাজ করতে ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা হলো এগুলো ঘরে সাজিয়ে রাখা যায়। যাইহোক আপনাকেও ধন্যবাদ ও আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি যে কোন জিনিসই আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। আপনার তৈরি ঝুরিটি দেখতে অত্যন্ত চমৎকার হয়েছে। এত সুন্দর একটি ঝুড়ি আপনি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমি ঝুড়ি তৈরি প্রক্রিয়াটি ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন আপনারা সকলে বুঝতে পারেন ।আপনার কাছে আমার এই কাজটি ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাহ,বেশ চমৎকার করে রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করেছেন।রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো জিনিস দেখতে বেশ আকর্ষণীয় হয়।তাছাড়া আপনার বোনের মেয়ে এটি ছিড়ে ফেলেছে জেনে খারাপ লাগলো।যদিও বাচ্চাদের কাছে এটি একটি খেলনা।যাইহোক ধন্যবাদ আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তা বেশ আকর্ষণীয় হয় এবং কি ঘরে সাজিয়ে রাখলেও বেশ আকর্ষণীয় লাগে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন আপু। ফুলের মাঝখানে পুঁতি দেওয়ার কারনে দেখতে অসাধারন লাগতেছে। এধরনের হাতের কাজ গুলো দেখলে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও, অসাধারণ একটা কাজ সম্পূর্ণ করেছেন আপনি। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ভাবে অসাধারণ একটা ঝুড়ি তৈরি করেছেন। রঙিন কাগজ ব্যবহার করে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এটি তৈরি করেছেন দেখে ভালো লেগেছে। উপরে ছোট ছোট ফুলগুলো দেওয়ার কারনে আরো বেশি ভালো লেগেছে দেখতে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 3 years ago 

নিজের দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে তৈরি করেছি ঝুড়িটি। এমন সুন্দর মন্তব্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য৷

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুলের ঝুড়ি তৈরি করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এমনিতেও রঙ্গিন কাগজের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো আমারো অনেক ভালো লাগে। আপনার মন্তব্যটি দেখে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37