বট বৃক্ষ।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

image.png

ছবিটি এখানে হতে নেওয়া হয়েছে

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি,সামান্য শারীরিক অসুস্থতা লেগেই থাকবে। শুধু আমি না চারিদিকে সবাই অসুস্থ হচ্ছে। সুস্থ থাকো কত বড় নেয়ামত অসুস্থ না হলে বোঝা যায় না। যাইহোক আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম।

পৃথিবীতে যারা নিঃস্বার্থভাবে ভালবাসে তারা হচ্ছে মা বাবা। সব সময় আমরা মায়ের ভালোবাসাটা একটু বেশি প্রকাশ করি। হ্যাঁ মারা ঘরে আমাদের জন্য অনেক কিছুই করে, মায়ের আঁচলে ঘিরেই বড় হই। কিন্তু দেয়ালের বাহিরে যে ব্যক্তিটি আমাদের জন্য রাত দিন নির্ঘুম পরিশ্রম করে তার কথা কয়জনেই বা ভাবি। তিনি হলেন বাবা। পৃথিবীর সকল বাবা-ই রাত দিন পরিশ্রম করে যাচ্ছে শুধু সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমরা মায়ের ভালোবাসাটা সবসময় প্রকাশ করি কিন্তু বাবার ভালোবাসা?

বাবার রাগটাই সব সময় দেখি আমরা। কিন্তু বাবারা সব সময় আমাদেরকে বটগাছের ছায়ায় বড় করে তুলছেন। যখন যেই আবদার তখন সেই আবদার শত কষ্টের পরেও পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নিজের কষ্টটা হাসিমুখের আড়াল করে দিচ্ছে। শুধু পরিবারের সকল সদস্যের ভার বহন করতেই তারা পরিবার থেকে দূরে কর্মস্থলে পরিশ্রম করে যাচ্ছেন। বাবার ভালোবাসাটা বোঝা অনেক কঠিন। জীবনে বহুৎ ত্যাগ স্বীকার করে ও বিসর্জন দিয়ে সন্তানদেরকে আগলে রাখছে বট গাছের ছায়ার মত। বাবা মানে শাসন কিন্তু শাসনের পিছনে রয়েছে বুক ভরা ভালোবাসা।

আমি বলব পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বাবা। বাবার চোখের পানি কেউ দেখেনা। বাহিরের সব প্যারা, ঝামেলা,বসের গালি, প্রবাসী হলে প্রাবাসীর না খেয়ে খেটে যাওয়া সব কিছু এই বাবারাই সহ্য করে আসে। মায়ের জন্য আমাদের জন্য অর্থ উপার্জন করে। কত কষ্ট করে তা কয়জন মন থেকে ভাবি? যারা বাবা হারা সন্তারই এর মূল্য বুঝে। বাবা থাকা মানে কত বড় সাপোর্ট পাশে থাকা। বাবা মানে পৃথিবী বাবা মানে বট বৃক্ষ। তাই বাবার ভালোবাসা টাকে আমাদের উপলব্ধি করা উচিত। কিন্তু না কিছু নির্লজ্জ সন্তান বড় হয়ে এই বাবা মাকেই বৃদ্ধাশ্রমে পাঠায়। একদিন তার কপালেও বৃদ্ধাশ্রমে জুটবে। 🙂

বাবা মানে বটবৃক্ষ,
বাবা মানে পৃথিবী শূন্য।

আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু,বাবাদের বটবৃক্ষই বলা যায়।যার আশ্রয়ে আমরা সবাই বড় হই।বাবাদের ত্যাগ তিতিক্ষা কখনো ভোলার মত নয়,আর তা দৃশ্যমানও নয়।আপনার লেখা পড়ে খুব ভালো লাগছে আজ।বাবাকে নিয়ে আবেগমাখা দারুণ কথা লিখেছেন।

 3 years ago 

বাবা মানেই বটবৃক্ষ। বাবারা শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তান দেন জন্য লড়াই করে যায়।

 3 years ago 

বাবা সত্যি বটবৃক্ষ। বাবাদের রাগের পিছনে যে কি পরিমান দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসা থাকে তা লুকায়িত । আসলে বর্তমান সময়ে সুস্থ থাকাটা সৃষ্টিকর্তার আশির্বাদ।মায়ের ভালোবাসার কোন তুলনা হয় না আসলে মায়ের হাত ধরে,মায়ের আচল ধরে বড়ো হওয়া তাই মনে হয় মা আমাদের জিবনে সব কিন্তুু মায়ের পিছনে নিস্পাপ একটি ভালোবাসার নাম বাবার ভালোবাসা।

 3 years ago 

জও বাবাদের রাগের পিছনে যে কি পরিমান দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসা থাকে তা লুকিয়ে থাকে। বাাবা একটি বড় ভরসার যায়গা ।

 3 years ago 

আসলে বাবা হচ্ছে সন্তানের জন্য শেষ আশ্রয়স্থল ভালবাসার শেষ ঠিকানা। বাবার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। যার বাবা আছে তারই এই পৃথিবীর সবকিছুই আছে। বাবাকে নিয়ে লেখা আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

পিতা মাতা সন্তানের জন্য সব কিছুই করে কিন্তু সন্তানরা তাদের ভুলে যায়। তাদের শাসন টাকে বড় করে দেখে।

 3 years ago 

আপু আপনার টাইটেলের কথাটি বাবার জন্য ই ঠিক আছে।বাবা আমাদের জন্য বট বৃক্ষের মতোই।বাবা ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার। বাবা আছে বলেই ভরসার হাতটি মাথার উপরে আছে। আপনি খুব সুন্দর ভাবে বাবাকে নিয়ে পোস্ট শেয়ার করলেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বাবার আশ্রয়ে আমরা সবাই বড় হই।। বাবা না থাকলে সব সন্তানরা মনে হয় একেবারে অসহায়। তাই বাবা আসলেই বট বৃক্ষ সন্তানের জন্য।

 3 years ago 

হয়তো সব সন্তান বাবার প্রতি ভালোবাসাটা প্রকাশ করে না, তবে প্রত্যেকটা সন্তান বাবাকে অনেক বেশি ভালোবাসে। বাবা এমন একজন মানুষ যে আমাদের বাড়ির ছাদের মত আগলে রাখে। বাবা নিজের সন্তানদের উজ্জল ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করে। বাবা না থাকলে সব সন্তানরা মনে হয় একেবারে অসহায়। বাবাকে আমরা যতই ভালোবাসি না কেন, কখনো এটা মুখ ফুটে বলতে পারিনা। এটা কিন্তু ঠিক একসময় যে সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সেই সন্তানরাই অন্য সময় বৃদ্ধাশ্রমে যায়।

 3 years ago 

একদম ঠিক বলেছেন বাবা এমন একজন মানুষ যে আমাদের বাড়ির ছাদের মত আগলে রাখে। বাবা নিজের সন্তানদের উজ্জল ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করে। আর আমরাই সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দি।

 3 years ago 

বাবার ভালোবাসা হয়তো কেউই প্রকাশ করে না, তবে বাবার প্রতি ভালোবাসাটা অনেক বেশি থাকে। বাবা আসলেই বট বৃক্ষ, যে আমাদেরকে আগলে রাখে সারা জীবন। বাবার কখনোই তুলনা হয় না। প্রত্যেকটা বাবা-মা সন্তানের জন্য সবকিছুই করে। তবে অনেক সন্তানকে দেখা যায় বাবা-মায়ের বৃদ্ধ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু দেখা যায় শেষ পর্যায়ে তাদের কপালেও বৃদ্ধাশ্রম জুটে। আমরা যদি বাবা-মায়ের খেয়াল রাখি এবং বাবা মায়ের সেবা করি, তাহলে বাবা-মা এটা বলতে পারবে তারা এত কষ্ট করে নিজের সন্তানকে মানুষের মত মানুষ করতে পেরেছে।

 3 years ago 

বাবার কখনোই তুলনা হয় না,বাবার তুলনা বাবাই।আর প্রত্যেকটা বাবা-মা সন্তানের জন্য সবকিছুই করে। কিন্তু আমরাই সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। কি নিষ্ঠুর আমরা।

 3 years ago 

প্রতিটি বাবা নিজের সন্তানদের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যায়। নিজে নতুন জামাকাপড় না কিনে, ভালো ভালো খাবার না খেয়ে, সন্তানদেরকে খাওয়ায়। মোটকথা প্রতিটি বাবা আমাদের মাথার উপর ছায়ার মতো করে থাকে। যার বাবা নেই একমাত্র সে ই বুঝে বাবা কি জিনিস। তাই সবার উচিত বৃদ্ধ বয়সে মায়ের সাথে সাথে বাবার ও যত্ন করা এবং সবসময় খেয়াল রাখা। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাবারা নিজেদের ভালোর দিক দেখেনা শুধু সন্তানের কি প্রয়োজন তা নিয়ে ব্যাস্ত।
ভালো থাকুক সকল বাবারা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38