আমার মনোনয়ন : The Steemit Awards 2023

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম।Steemit Awards 2023 নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম।

RNFetchBlobTmp_cmol86ihk4mjgihxn9ig49.jpg
ছবিটি হাফিজ ভাইয়ার পোস্ট থেকে নেওয়া হয়েছে৷

স্টিমিট প্লাটফর্মে সেরা অবদানকারীঃ @rme

@rme দাদা এই প্লাটফর্ম কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে অবদান অনেক। স্টিমিটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। যে সকল সদস্যরা এবিউজ ও স্প্যামিং করছে তাদের তিনি শনাক্ত করার জন্য যথাউপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ইউজারদের হাসি আনন্দে মাতিয়ে রাখার জন্য @abb-fun ফান চালু। নতুন ইউজারদের জন্য পাঠদানের ব্যবস্থা করেছেন। বলা যায় স্টিমিক প্লাটফর্মের পরিবেশ দূষণ থেকে বাঁচতে তিনি পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করছে। আর তিনি বাঙালিদের জন্য উপহার দিয়েছ। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে আমরা আমাদের মাতৃভাষায় নিজের মনের ভাবগুলো ফুটিয়ে তুলতে পারি। আর এই কমিউনিটির সেরা অবদানকারী হিসেবে আমি কমিউনিটির ফাউন্ডার দাদাকেই নির্বাচন করছি।শুধু আমার ব্লগ কমিউনিটি নয় এই প্লাটফর্মে এমনভাবে নিজেকে বাস্তবায়ন করেছেন যাতে তিনি এই প্লাটফর্ম ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যায় সকল ধরনের পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করেছেন। শুধু বাংলাবাসি মানুষের জন্যই নয় তিনি আরো বিভিন্ন ধরনের কমিউনিটির উদ্যোক্তা যেমনঃ

  • Beauty of Creativity
  • Steem Alliance
  • Tron Fan Club
  • Steem Dev
  • STEEM WATCHER

স্টিমিট প্লাটফর্মে সেরা কমিউনিটি

স্টিমিট প্ল্যাটফর্মে সেরা কমিউনিটি হলঃ আমার বাংলা ব্লগ (hive-129948)। নিঃসন্দেহে বলা যায় আমার বাংলা ব্লগ কমিউনিটি বাঙ্গালী স্টিমিট ইউজারদের জন্য একটি শ্রেষ্ঠ উপহার। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে আমরা আমাদের মাতৃভাষায় নিজের মনের ভাবগুলো ফুটিয়ে তুলতে পারি। আর এই কমিউনিটিতে রয়েছে খুব সুন্দর ও সুষ্ঠু পরিবেশ। যাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা কম আছে অর্থাৎ নতুন ইউজারদের জন্য পাঠদানের ব্যবস্থা রয়েছে। @abb-school এর মাধ্যমে নতুনদের কে সকল বিষয় অবগত করা হয়। আমার বাংলা ব্লগের সকল ধরনের কাজ সুগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। সকল এডমিন ও মডারেটরের অক্লান্ত পরিশ্রমের জন্য কমিউনিটি শ্রেষ্ঠ বলে আমি মনে করি। তাছাড়া এই কমিউনিটিতে সকল মেম্বারদেরকে যথার্থ সাপোর্ট দেওয়া হয়। এখানে পরিশ্রম অনুযায়ী সাপোর্ট পাওয়া হয়। সবকিছুই নিয়ম অনুযায়ী চলে। এখানে প্রতি সপ্তাহে হ্যাংআউটের ব্যবস্থা রয়েছে। পুরো সপ্তাহে একজন ইউজারের সকল বিষয়ে মনিটরিং করে হ্যাং আউটে আলোচনা করা হয। এখানে কমেন্ট মনিটরিং রিপোর্ট তৈরি করা হয়, চৌর্যবৃত্তি ,এক্টিভ ও সুপার অ্যাক্টিভ লিস্ট তৈরি করা হয়, এবং ব্লগার অফ দ্য উইক নির্বাচন করা হয়। আর সব থেকে বড় কথা সাপোর্ট বিহীন ইউজারদেরকে মনিটরিং করে সাপোর্ট এর আওতায় আনা হয় । আর সব থেকে বড় কথা এই কমিউনিটির অনেক বড় একটি অংশ অসহায় মানুষদের জন্য রাখা হয়েছে । @abb-charity এর মাধ্যমে অসহায় মানুষদেরকে ডোনেশন করা হয় । তাই এ কমিউনিটি আজ শীর্ষস্থানে পৌঁছাতে পেরেছে।

শ্রেষ্ঠ লেখক@hafizulla

শ্রেষ্ঠ লেখক হিসেবে আমি @hafizullah দাদাকে নির্বাচন করছি।

উনারর লেখাগুলো সব সময় মন ছুয়ে যাওয়ার মত। পরিপাটি ও গোছালো । উনার লেখার মাঝে থাকে ভিন্নতা। তিনি সবসময় সৃজনশীলতমূলক পোস্ট তৈরি করেন। উনার দেওয়া বর্ণনা গুলো পড়তে ভালোই লাগে।অনু কবিতা ও কবিতা শেয়ার করে থাকেন। যিনি ওনার কবিতা পড়বে সেই ওনার কবিতার প্রেমে পড়তে বাধ্য হবে। কবিতাগুলোর মর্মার্থ অনেক । প্রত্যেকটি লেখাই খুবই গোছালো থাকে। তাছাড়া তিনি বিভিন্ন ধরনের অনুভূতি শেয়ার করে থাকেন।

IMG-20231208-WA0092.jpg

আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

আসলেই সেরা কমিউনিটি বলতে গেলে আমার বাংলা ব্লগ নিঃসন্দেহে। আমার বাংলা ব্লগ এত সুন্দর একটি কমিউনিটি আর এই কমিউনিটির নিয়ম-কানুন এবং কমিউনিটির ইউজাররা সত্যি খুবই সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। তাই আমার বাংলা ব্লগ বেস্ট কমিউনিটি এবং @rme দাদার কথা না বললেই নয়। দাদার অনুপ্রেরণায় যেন এই কমিউনিটি আরও সৌন্দর্যময় হয়েছে। আর দাদার জন্যই যেন আমরা এত সুন্দর একটি কমিউনিটি পেয়েছি।

 3 years ago 

এই কমিউনিটিতে সকল নিয়মকানুন সুগঠিত। নিয়ম ভিত্তিক হয় এই কমিউনিটি আমার একটু বেশি পছন্দ।

 3 years ago 

আমার বাংলা ব্লগের মতো এত সুন্দর কমিউনিটি আর কোনোটাই নয় তারজন্য যদি সেরা কমিউনিটি নির্বাচন করা হয় তাহলে আমার বাংলা ব্লগ কমিউনিটির নাম প্রথমে চলে আসবে। অন্যদিকে এই কমিউনিটির যিনি ফাউন্ডার আমাদের সবার প্রিয় দাদা তিনি তো আমাদের ছায়ার মতো আগলে রাখেন। দাদার জন্য আজ আমরা আমাদের মনের কথা আর প্রতিভা সবার কাছে পৌঁছাতে পারি।

 3 years ago 

অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির নাম সবার উপরে চলে আসবে। যেখানে আমরা আমাদের মাতৃভাষায় নিজের মনের ভাব তুলে ধরতে পারি।

 3 years ago 

আপনার মনোনয়ন পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে পোস্টের মাধ্যমে আপনার অনুভূতি গুলো শেয়ার করলেন। আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি সেরা। আর শ্রদ্ধেয় দাদার তো কোন তুলনা হয় নাই। যিনি মাতৃ ভাষাকে ভালোবেসে এত চমৎকার কমিউনিটি প্রতিষ্ঠা করেছেন। দাদার জন্য আমরা হৃদয়ের অনুভূতি শেয়ার করতে পারছি।

 3 years ago 

যে আমার বাংলা ব্লগ কমিউনিটি সেরা এখানে আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারি।

 3 years ago 

আপনার মনোনয়নের পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনি আমাদের প্রিয় দাদাকে মনোনয়ন করেছেন এবং আমাদের প্রিয় দাদার কল্যাণমূলক কার্যক্রম গুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। একই সাথে আমাদের হাফিজুল্লাহ ভাইকে শ্রেষ্ঠ লেখক হিসেবে আপনার মনোনয়ন দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি মনোনয়নের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37