প্রকৃতির ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা❣️❣️

আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আপনাররা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।

আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন কোন পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের চারিপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। শুধু একটু উপভোগ করা প্রয়োজন। আর গ্রামীণ পরিবেশে তো আর প্রাকৃতিক সৌন্দর্যের কোন অভাব নেই। তাই খুব কাছে থেকেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি। এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই প্রকৃতির সম্পূর্ণ কাছে গিয়ে উপভোগ করতে হবে। আর তাছাড়া যেখানেই যাই আমি সুন্দর সুন্দর দৃশ্য গুলো ক্যামেরা বন্দী করি। আমার ক্যাপচার করা তেমনি কিছু সৌন্দর্যের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।ফটোগ্রাফি গুলো বিভিন্ন লোকেশনের তোলা। ফটোগ্রাফি গুলোর নিচে আমি লোকেশন এড করে দিয়েছি। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি । আশা করি আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি নংঃ ১
  • নদী তীরের সূর্যাস্তের ফটোগ্রাফি।

এই ছবিটি মেঘনা ব্রিজের উপর থেকে ক্যাপচার করেছি। ছবিটিতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য স্পষ্ট ফুটে উঠছে।হলদে-সোনালি কিরণের অসাধারণ একটি দৃশ্য। নদীর পানিগুলো ঝিকমিক করছিলো, সাথে ছোট বড় নৌকা জাহাজ। ঢাকায় যাওয়ার পথেই গাড়ি থেকে ফটোগ্রাফি করেছিলাম।

IMG-20240110-WA0007.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ২
  • সবুজ লতাপাতা ও সূর্যের ফটোগ্রাফি।

এই শীতে সূর্যকিরণে এর জন্য সবাই আপ্লুত হয়ে থাকে। আমিও অপেক্ষায় থাকি কখন তার দেখা পাওয়া যাবে। যথারীতি তার দেখাপেলাম দুপুর ১টায়। সবুজ লতাপাতার পিছনে উঁকি দিচ্ছে। লতাপাতাটি হচ্ছে সিম গাছের।

IMG-20240110-WA0003.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ৩
  • এক গুচ্ছ ফুল এর ফটোগ্রাফি।

এটি বেশ কিছুদিন আগের ক্যাপচার করা। মূলত শীতকালীন প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য তুলে ছিলাম। ফুলপর সৌন্দর্য সবাইকেই খুব সহজেই আকৃষ্ট করে৷ সকালের লালছে আভা পিছনে রেখে ফুলগুলোর ফটোগ্রাফি করি। এখানে কয়েক ধরনের ফুল ছিলো। এগুলোর নাম সম্পর্কে আমি অবগত নই।

IMG-20240110-WA0005.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৪
  • এক গুচ্ছ ফুলের ফটোগ্রাফি।

IMG-20240110-WA0006.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৫
  • জবা ফুলের ফটোগ্রাফি।

বিভিন্ন রংয়ের জবা ফুল থাকে কিন্তু রক্ষা জবার সৌন্দর্য অনেক। রক্তিম এই ফুল আমার বেশ পছন্দের। আমাদের গাছের ফুল। বাড়ির সামনেই। চারিদিকে সবুজ পাতা আর মাঝখানে এই লাল ফুল। বলাযায় সবুজের বুকে লাল।
IMG-20240110-WA0004.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৬
  • মেঘলাচ্ছন্ন আকাশের ফটোগ্রাফি।
    কয়েক মাস আগের ফটোগ্রাফি। মেঘলা দিনের ফটোগ্রাফিও বলা যায় এটিকে। রদ্দূরকে মেঘে আচ্ছন্ন করে রেখেছে। আসলেই খুবই মেঘলা দিন ছিলো। চারিদিকে ভালো অন্ধকার ধেয়ে আসছে। আর ঝড়ো হাওয়ায় গাছপালা ধুলছে। ফটোগ্রাফিটির মধ্যে মেঘলা দিনের সৌন্দর্য উপভোগ করা যায়

IMG-20240110-WA0008.jpg

অবস্থান

ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung Galaxy F23

ফটোগ্রাফারঃ

@naimuu

এই ছিল আজমার আজকের ফটোগ্রাফি গুলো। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰❣️🥰
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago (edited)

আপু খুব সুন্দর প্রাকৃতিক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো করতে ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার করা প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে ১ নং ফটোগ্রাফি ও ২ নং ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারলে অনেক আনন্দ পাওয়া।

 3 years ago 

প্রকৃতির মাঝ থেকে বেশ চমৎকার ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভাল লেগেছে। যেখানে দেখার মত ছিল অনেকগুলো প্রাকৃতিক দৃশ্য, ফুলসহ গাছপালার দারুন সব সৌন্দর্য ফুটে উঠেছে এই পোস্টের মাঝে।

 3 years ago 

প্রকৃতির এই দৃশ্যগুলো আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্য দেখতে আমি বরাবরই ভালোবাসি।তবে আপনিও কিন্তু দারুণ ফটোগ্রাফি করেছেন আপু।প্রথম ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।মনে হচ্ছে হলুদ রঙের আভা জলে ঠিকরে পড়ছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার এই দারুণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একদম অসাধারণ দেখতে কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ সবগুলো ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷ এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আপনার ফটোগ্রাফির দক্ষতার বহিঃপ্রকাশ খুবই ভালোভাবেই বুঝতে পেরেছি। প্রথমে আপনি যে যমুনা ব্রিজ থেকে ছবিটি তুলেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷

 3 years ago 

প্রথম ফটোগ্রাফিটি আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম ভাইয়া ধন্যবাদ।

 3 years ago 

আপনার তোলা প্রাকৃতিক দৃশ্যের এবং ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনাগুলো আপনি গুছিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। জবা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবগুলো ফটোগ্রাফার বর্ণনা সুন্দরভাবে করার চেষ্টা করেছি।

 3 years ago 

আমাদের চারপাশে থাকা এরকম প্রকৃতির সৌন্দর্য দেখতে এবং উপভোগ করতে যেমন পছন্দ করি। তেমনি এরকম সৌন্দর্যের ফটোগ্রাফি দেখলেও খুবই ভালো লাগে। ঠিক তেমনি আমি এরকম সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুব ভালোবাসি। আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ ফেরাতে পারছিলাম না, কারণ সবগুলো ফটোগ্রাফি অসম্ভব ভালো ছিল। আর এরকম সৌন্দর্যময় ফটোগ্রাফি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। সত্যি আপু আপনি কিন্তু খুবই সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আর এটা আগে জানা ছিল না

 3 years ago 

সৌন্দর্য দেখে উপভোগ করতে বেশ ভালো লাগে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সবার মন কেড়ে নেবে।

 3 years ago 

প্রকৃতির সৌন্দর্য মানুষকে বেশি মুগ্ধ করে। আজকে আপনি খুব সুন্দর করে প্রকৃতির এবং কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। জবা ফুলের ফটোগ্রাফিও বেশ চমৎকার হয়েছে। তবে সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভিন্ন কিছুই ফটোগ্রাফি করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে উপস্থিত করেছি। ‌ জবা ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 years ago 

আপনি তো বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। তবে আপনার প্রথম ফটোগ্রাফিটি মেঘলা ব্রিজের উপর থেকে করা ফটোগ্রাফিটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার ফুলের ফটোগ্রাফি জবা ফুল ও অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মেঘলা নদীর পাশের সূর্যাস্তের থেকে ক্যাপচার করা ফটোগ্রাফিতে আমার নিজের কাছেও একটু বেশি ভালো লেগেছিল।

 3 years ago 

প্রকৃতির অপরূপ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো আমার নজর কেড়ে নিয়েছে একেবারে। নজর কাড়ানো এরকম সুন্দর মনোমুগ্ধকর ফটোগ্রাফি দেখলেই ভালো লাগে অনেক বেশি। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সেগুলোর সৌন্দর্য দারুন ভাবে ফুটে উঠেছে। নদীর তীরে সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত যেমন অনেক বেশি ভালো লাগে। তেমনি সেটার ফটোগ্রাফি করতে আর দেখতেও খুব ভালো লাগে। সবুজ লতা পাতার মাঝে সূর্য টাকে দেখতেও খুব সুন্দর লাগছে। ঠিক তেমনি একগুচ্ছ ফুল, জবা ফুল, এবং মেঘলাচ্ছন্ন আকাশের ফটোগ্রাফি ও ভালো লেগেছে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আপনার নজর কাড়াতে পেরেছি এতে আমি খুবই আনন্দিত। ‌ আসলে আপু সবগুলো ফটোগ্রাফি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39