হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️ |
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।
- আমরা সকলেই রমজান মাসে বিভিন্ন ধরনের শরবত বা ফলের জুস তৈরি করে থাকি। সারাদিন রোজা রেখে ইফতারের শরবত বা জুস খেতে পারলে ভিতরে প্রশান্তি কাজ করে। আমার বাংলা ব্লগে প্রতিযোগিতা-১৫এ আমি আমার বাননো ফ্রুট জুস এর মাধ্যমে অংশগ্রহণ করেছি। এই প্রতিযোগিতাটি স্পন্সরকারী সকল এডমিন ও মডারেটর বৃন্দকে আমার অনেক অনেক ধন্যবাদ এমন ভিন্নধর্মী একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য । তো চলুন দেখা যাক আমার আজকের ফলের শরবত রেসিপিটি।
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |


- বেল
- লবন
- চিনি
- পানি
- বরফের টুকরো

- প্রথমে আমি বেলের মাঝখানে ফাটিয়ে আলাদা করে নিলাম।

- এখন আমি বেলের ভিতরের অংশ একটি চামচের সাহায্যে আলাদা করে নিলাম। একটি ব্লেন্ডারের মগের মধ্যে নিয়ে নিলাম ।

- এখন মগের মধ্যে পরিমাণমতো চিনি ও লবণ দিয়ে দিলাম।

- তারপর মগের মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম।


- তারপর ব্লেন্ডারের মগের ঢাকনা দিয়ে দু-মিনিট ভালো করে ব্লেন্ড করে নিলাম।

- দুই মিনিট পর ব্লেন্ডার এর মগের ঢাকনা সরিয়ে নিলাম। এবং আরেকটু পানি দিয়ে দিলাম।


- সর্বশেষ একটা ছাকনির সাহায্যে শরবত গুলোকে ছেকে অমসৃণ অংশগুলকে আলাদা করে নিলাম। এবং বরফের টুকরো গুলো দিয়ে দিলাম।


মজাদার ফলের শরবতটি এখন সম্পূর্ণ তৈরি🍸🍸। |


| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ফলের শরবত রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা |
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️ |
দারুন একটি শরবতের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই বেলের শরবত তৈরির প্রসেসিং দেখে খুবই ভালো লাগলো ।তবে বেলের শরবত আমি একদমই খাইনা। আপনার উপস্থাপনা বেশ দারুন ছিল ।প্রতিযোগিতার মাধ্যমে নতুনভাবে কিছু শরবত এর রেসিপি শিখতে পারবো, আশায় থাকলাম।
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু শুভকামনা রইল
প্রথমেই আপনাকে আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা১৫। আমার বানানো মজাদার ফলের শরবত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান মাসে রোজা রাখার পরে আমাদের শরীর যেন অনেকটাই দুর্বল হয়ে পড়ে। আর সেই মুহূর্তে আপনার তৈরি সুস্বাদু ফলের শরবত খেতে পারলে শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে। আপনার তৈরি ফলের শরবত দেখেই বুঝতে পারছি খেতে অনেক অনেক মজাদার হয়েছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে ভাইয়া গঠন মূলক মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য ও আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া
খুবই সুস্বাদু একটি শরবত এর রেসিপি শেয়ার করেছেন আপনি। কয়েকদিন আগেও খেয়েছিলাম এই শরবত টি। খেতে যেমন সুস্বাদু তেমনি খুব উপকারী। আপনাকে ধন্যবাদ সুস্বাদু একটি শরবতের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
এবারের প্রতিযোগিতায় আপনি মনে হয় সবার আগে আপনার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। যাইহোক ভালোই লাগলো আর শরবত টিও কিন্তু জোষ ছিল মনে হচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য প্রতিযোগিতায়।
ধন্যবাদ আপনাকে
খাইতে পারি আর না পারি দেখেই শান্তি ব্যাচেলর বলে কথা।অনেক দিন হলো কোন শরবত খাওয়া হয় না অফিস ছুটি হয় তারাতাড়ি বসায় চলে আসি জুস বানানোর আর সময় কই।মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।শুভ কামনা রইল
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া
বেলের শরবত খেতে খুবই সুস্বাদু। এ রকম ঠাণ্ডা ঠাণ্ডা বেলের শরবত খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি আজ খুবই সহজ ভাবে আমাদের মাঝে বেলের শরবত তৈরি করার পদ্ধতি দেখিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া
বাহ্ আপু, অনেক সুন্দর করে বেলের শরবত তৈরি করেছেন, আপনার শরবত দেখে খুব ত্রিশ না লেগে গেলো আপু, আমি বুঝতে পারতেছি শরবতটি কতটা মজাদার হয়েছে, কারণ প্রায় সময় আমি বেলের শরবত তৈরি করে থাকি, ধন্যবাদ আপু এত সুন্দর করে শরবত তৈরি করে উপস্থাপনা করার জন্য, শুভকামনা রইলো আপু।
মতামত প্রকাশ করে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ
ছবি দেখে বুঝতেই পারিনি এটা বেলের শরবত। মনে হচ্ছিল কোন একটা দামী ফলের জুস। বেল যেমন পুষ্টিকর তেমনি গরমের দিনে খুব উপকারী। এই রমজান মাসে বেলের শরবত শরীরের জন্য খুবই উপাদেয় একটি খাবার। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য
মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া
এই রমজানে বেলের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনি খুব সুন্দর ভাবে এই বেলের শরবত বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে তো আমার তৃষ্ণা লেগে গেল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর এই প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপনার জন্য শুভকামনা রইল
ওয়াও আপু আপনি তো এই গরমে অসাধারণ একটি ফলের জুস বানিয়ে ফেললেন।আমারতো দেখেই সব খেয়ে ফেলতে ইচ্ছে করছে। বেলের শরবত আমার কাছে খুবই ভালো লাগে।আমি ও মাঝে মাঝে এটি বানাই।যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ।বেলের শরবত এর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার মন্তব্য দেখে খুশি হলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল