"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৭ ||ডাই কন্টেস্ট: কাগজ/কাপড় দিয়ে আমার ওয়ালমেট তৈরি
আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা।
আশা করি সবাই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমার আজকের পোস্ট হচ্ছে আমাদের এই প্রতিযোগিতার বিষয়বস্তু নিয়ে। আমি ওয়ালমেট নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদাকে এবং আমাদের সকল এডমিন মডারেটদের যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই কমিউনিটিকে টিকিয়ে রেখেছে সুউচ্চ স্থানে। এমনকি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই কমিউনিটিকে জাকজমকপূর্ণ ভাবে মাতিয়ে রেখেছে।
আমরা বাংলাভাষিরা সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে নিজের মাতৃভাষায় লেখালেখি করতে পারছি। নিজের মাতৃভাষায় লেখালেখি করা তৃপ্তি দায়ক একটি ব্যাপার। আর এখানে আমাদের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার একটি মাধ্যম খুঁজে পেয়েছি। আমি যে কখনো রান্না করবো, আর্ট বা পেইন্টিং করব তা আমি নিজেও ভাবতে পারিনি। কবিতা রচনা থেকে শুরু করে হাতের কাজ সবকিছুই নিজের মধ্যে শুপ্ত ভাবে লুকিয়ে ছিল। যখন কমিউনিটিতে কাজ শুরু করলাম আস্তে আস্তে সবকিছুতেই মোটামুটি ভালোই জ্ঞান অর্জন করলাম।
যাই হোক এবার আসি মূল পর্বে। একটি ফুলের চারিপাশে প্রজাপতির ভিড় এমন একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। বন্ধুরা আর কথাটা বাড়িয়ে চলুন আমার আজকের এই ওয়ালমেটটি তৈরি পদ্ধতি দেখে নেয়া যাক।আমি নিচে তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি।
- বেগুনি রঙের কাগজ
- হলুদ রঙের কাগজ
- কাঁচি
- আঠা
- ছোট কার্ডবোর্ড/ যে কোন শক্ত কাগজ
- প্রথমে আমি বেগুনি রঙের কাগজটিকে তিন সেন্টিমিটার ও ৫ সেন্টিমিটার লম্বা করে কেটে নিলাম । তারপর ভাজ করলাম। তারপর নিজের ছবির মত সেফ দিয়ে কেটে নিলাম। এভাবে প্রায় ২০-২৫ টি ছোট টুকরো তৈরি করলাম।
- এখন একটি বৃত্তের অর্ধেক সমান করে একটি কার্ডবোর্ড কেটে নিলাম। তারপর বোর্ডের মধ্যে আঠা লাগিয়ে নিলাম। তারপর ফুলের পাপড়ি গুলো নিজের ছবির মত করে একটি সাথে আরেকটি লাগিয়ে নিলাম।
- এভাবে একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে পুরো বোর্ডের মধ্যেও পাপড়ি গুলো লাগিয়ে নিলাম।
- তারপর আরো কিছু পাপরি বোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম।
- এখন আমি একটি হলুদ রঙের কাগজ ১০ সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার করে কেটে নিলাম ।
- এখন কাজে দিয়ে হলুদ অংশটিকে নিজের ছবির মত করে কেটে নিলাম।
- এখন আঠার সাহায্যে ফুলটির রাউন্ড করে তৈরি করে ফেললাম।
- এখন ফুলটির মাঝখানের অংশে হলুদ ফুলের অংশটি আঠার সাহায্যে লাগিয়ে নিলাম।
- এখন কাগজের মধ্যে প্রজাপতির স্কেচ একে কাঁচির সাহায্যে দাগের উপর কেটে নিলাম। তারপর প্রজাপতি দুইটি একসাথে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। কিভাবে কিছু প্রজাপতি তৈরি করে নিলাম।
- এখন আঠার সাহায্যে দেয়ালে ফুলটি লাগিয়ে নিলাম। এবং চারিপাশে কিছু প্রজাপতি বসিয়ে দিলাম।
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ডাই প্রজেক্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রথমেই প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি। তবে একটা জিনিস ব্যতিক্রম লেগেছে,আপনি ওয়ালটাকেই ফ্রেম হিসেবে ব্যবহার করেছেন। শুভ কামনা রইল আপু আপনার জন্য।
প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে।
জি আপু আমরা অনেক সুন্দর প্রতিভাকে প্রকাশ করতে পারি আমার বাংলা ব্লগের মাধ্যমে। নিজের ভিতরে সুপ্ত প্রতিভা ছিল কখনো জানতেই পারতাম না। সবকিছু জানতে পেরেছি আমার বাংলা ব্লগের কারণে এবং আপনি যে কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং ফুলটি দারুন ভাবে ফুটে উঠেছে।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আমরা আমাদের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করতে পারছি। যা আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের জন্য একটি বড় পাওয়া ।
আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বিষয়টা দেখেই আমার কাছে ভালো লেগেছে। ফুলের আশেপাশে প্রজাপতি উড়ে বেড়ানোর দারুণ একটা ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন ইউনিক চিন্তাধারার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া