| হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️ |
- সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো দেশি কই মাছ ভুনার মজাদার রেসিপি😋। গ্রামের খালে-বিলে ,পুকুরে নালা ও ডোবায় ছোট কৈ মাছ পাওয়া যায়।
বাজারের হাইব্রিডের মাছগুলো থেকেও এই ছোট কৈ মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এগুলো আমাদের দেহের বিভিন্ন ঘাটতি পূরণ করে। অর্থাৎ এটি আমাদের দেহের জন্য খুবই উপকারী। যাইহোক কথা না বলে রেসিপিতে যাওয়া যাক।
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |

- কৈ মাছ
- লবন
- রসুন বাটা
- পেঁয়াজ কুঁচি
- কাঁচা মরিচ
- হলুদের গুঁড়া
- মরিচেরগুঁড়ো
- জিরে গুঁড়া
- সয়াবিন তেল

- প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।

- তারপর আমি মাছগুলোর মধ্যে হলুদের গুঁড়ো ও লবনের গুঁড়ো মেখে নিলাম। এবং মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এবং তেল ঝরিয়ে আলাদা পাত্রে রাখলাম।

- এখন আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিলাম এবং পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।

- এখন আমি পাতিলের মধ্যে হলুদের গুড়া মরিচের গুড়া ও জিরার গুড়া দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম।

- এখন ভেজে রাখা মাছগুলো পাতিলের মধ্যে দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।

- ঝোল শুকিয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে নিলাম।

| মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি। |


| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
| সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা |
| ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰 |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দেশি কই মাছ ভুনা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে।দেশি কই মাছ খেতে দারুন লাগে। আপনি খুব চমৎকারভাবে কই মাছগুলো ভুনা করেছেন। কালার দেখেই বুঝা যাচ্ছে খুবই মজা হয়েছে।
কই মাছের ঝোল দিয়ে অনেকগুলো ভাত আমি সাবাড় করে ফেলতে পারি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
দেশি কই মাছ ভুনা দেখে জিভে পানি চলে আসলো। দেশি কই মাছ খেতে খুব মজা লাগে। কালার কম্বিনেশনটা দারুন লাগছে দেখতে। খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
দেশি কৈই মাছ এখন খুবই কম পাওয়া যায় বর্তমান পুকুর ঘাট একদম শুকিয়ে গিয়েছে যেটা এই মাছকে বিলুপ্তির পথে নিয়ে যাবে। আপনি খুব সুন্দর করে কৈই মাছের ভুনা রেসিপি করেছেন। আসলে ভুনা রেসিপি আমার খুবই পছন্দের।
যথার্থ বলেছেন আপনি বর্তমান পুকুর ঘাটে এগুলো একদম কম পাওয়া যায় বলা যায় একদম বিলুপ্তির পথে।
দেশি কৈ মাছ তো এখন খুব কম পাওয়া যায়। দেশি কৈ মাছ ভুনা রেসিপি দেখে তো জিভে পানি চলে এলো আপু। কৈ মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি আমাদের শরীরের জন্যও খুব উপকারী। বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভুগে, তাদের বেশি বেশি কৈ মাছ এবং এই জাতীয় মাছ খাওয়া উচিত। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় চমৎকার হয়েছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন যারা রক্তশূন্যতায় ভুগে তাদের বেশি বেশি কৈ মাছ জাতীয় খাওয়া উচিত। এগুলো দেহের রক্তশূন্যতা কমায়। পাশাপাশি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার এই অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
কৈ মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমার ওয়াইফ এর রক্তশূন্যতার সমস্যা রয়েছে কিছুটা। তাই আজকে তিন কেজি দেশী কৈ মাছ কিনলাম। তবে সমস্যা হলো আমার ওয়াইফ চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ খেতে চায় না। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন হাইব্রিডের বড় বড় মাছের থেকে ছোট ছোট কৈ মাছগুলো খেতে অনেক টেস্টি হয়। তবে কৈ মাছে অনেক কাটা থাকে খেতে ভয় লাগে। যদিও আমিও আজকে কৈ মাছ রান্না করেছিলাম । আপনার কৈ মাছের ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে ভালই মজাদার হয়েছে।
হাইব্রিডের বড় বড় কই মাছগুলো থেকে দেশি ছোট কইগুলো বেশ মজার।দুজন এক দিনেই রান্না করেছি, ব্যাপারটা বেশ মজার।
কৈ মাছ ভুনা রেসিপি দেখে লোভ লেগে গেল আপু।আপনি খুব মজা করে কৈ মাছ ভুনা আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই লোভনীয় লাগছে। আপনি ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে এই মাছ ভুনার সাথে গরম ভাত খেতে বেশ ভালো লাগে।
সুস্বাদু দেশি কৈ মাছ ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। কৈ মাছ আমার খুবই প্রিয়। রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
দেশি কই মাছ আমারও খুব প্রিয়। আপনার মন্তব্যটি দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।