একটি পরিবারের সাদা-কালো আর্ট।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছুদিন প্রচুর বৃষ্টি হয়েছিল আর এখন আজকে গরম পড়ছে অনেক। আজকের গরমে জীবন অতিষ্ঠ হয়ে গেছে।এখন আবার বিদ্যুৎ এর দেখা নেই। সামান্য গরম পড়লেই বিদ্যুৎ এর লুকোচুরি শুরু হয়ে যায়।আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটি কাজ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে করবো একটি সাদা কালো আর্ট। এই আর্ট গুলো করতে ভীষণ ভালো লাগে। আর্ট গুলো সতর্কতার সাথেই সম্পূর্ণ করতে হয় । আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂
- কাগজ
- পেন্সিল ও স্কেল
- কালো কলম
- কালো মার্কার
- প্রথমে একটি পেন্সিলের সাহায্যে মহিলা ও একটি শিশুর স্কেচ আঁকা শুরু করলাম।
- তারপর পাশেই একটি পুরুষের স্কেচ এঁকে নিলাম পেন্সিলের সাহায্যে।
- এখন আরেকটি পাশে আরেকটি শিশুর স্কেচ এঁকে নিলাম।
- এখন কালো মার্কেটের সাহায্যে চিত্রটি কালো করা শুরু করলাম।
- পুরো দৃশ্যটি কালো মার্কার দিয়ে সম্পূর্ণ কালো করে নিলাম।
- আর্ট সম্পন্ন করার পর নিচে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
গরম পড়লেই যেন আমাদের দেশে বিদ্যুৎ টা বেশি বিরক্ত করে আফসোস। আমাদের সবারই আশা থাকে স্বয়ংসম্পূর্ণ একটা পরিবারের। আপনার করা সাদা কালো পরিবারের আর্ট টা চমৎকার হয়েছে আপু। দেখতেই ভালো লাগছে। অনেক সুন্দর করেছেন আর্ট টা। পরিবার সবসময়ই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সাদা কালো আর্ট গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। একটি পরিবারের খুব সুন্দর সাদা কালো আর্ট করেছেন আপনি। আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
সুন্দর একটি সাদা কালো আর্ট করেছেন আপু। দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ সুখী পরিবার মনে হচ্ছে। আকাঁর ধাপগুলো বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।
ভালো লাগলো মন্তব্যটি পড়ে।
আপু আপনি ছোট একটি পরিবারের সাদা-কালো আর্ট শেয়ার করেছেন। পরিবারের ছোট ছোট বাচ্চা গুলো কে দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনার হাতের কাজ গুলো বেশ নিখুঁত হয়ে থাকে। অনেক সময় এবং ধৈর্য্য সহকারে কাজটি সম্পুর্ন করেছেন। দেখে অনেক ভালো লাগলো।
অসাধারণ মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই ভাইয়া।
বেশ সুন্দর আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। এই ধরনের আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে একটি পরিবারের সাদা-কালো আর্ট করেছেন। সাদা-কালো আর্ট বেশ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সাদা-কালো আর্ট বেশ সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যেন আপনার ভালো লাগে।
আসলে আপু আপনি ঠিকই বলেছেন কয়েক দিন বেশ টানা বৃষ্টি গিয়েছে। আর এখন আবার সেই গরম পড়া শুরু হয়েছে ।এর মধ্যে লোডশেডিং হলে সত্যি খুবই খারাপ হয়। যাই হোক আপনার আজকের সাদা কালো আর্ট টি কিন্তু চমৎকার হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ ধরনের আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে।
আহা এখনে কারেন্ট নাই। গরমে শুয়ে আছি আপু। 🥺
একটি পরিবারকে সম্পূর্ণ করলেন মনে হচ্ছে আপু। পরিবারের আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার তৈরি করা আর্ট দেখে মনে হচ্ছে পরিবারটি বেশ খুশি। তবে এটা ঠিক বলেছেন এই সাদা কালো আর্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি সাদা কালো আর্ট তৈরি করতে সতর্কতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।
পরিবারের সাদা-কালো আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে মুগ্ধ করাতে পেরে আমি আনন্দিত।
গত দুদিন আমাদের এখানেও খুব গরম গিয়েছে। আজকে আবার ওয়েদার খুব ভালো। মনে হয় বৃষ্টি আসবে। যাইহোক আপু আপনার পরিবারের আর্টটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি জেনারেল রাইটিং লিখেছেন। পড়ে দেখলাম যে এটি আপনি আর্ট করেছেন। খুব চমৎকার আর্ট হয়েছে। এত নিখুঁত হয়েছে যে বোঝার উপায় নাই এটি হাতে আঁকা।
আমাদের এই বৃষ্টি হলে একটু ভালোই হতো।