লেবুর কিছু বিচিত্র ফটোগ্রাফি।
আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আপনাররা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।
আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন কোন পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি করে থাকি আমি। যদি ওই কমিউনিটিতে অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছে। তাদের ফটোগ্রাফি গুলো আসলেই মনোমুগ্ধকর।প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। আমি সুযোগ ফেলেই আকাশের,ফুলের ও সবুজ গাছপালার ইত্যাদির ফটোগ্রাফি করি।
কিন্তু আমি আপনাদের সাথে আজকে একটিভ ভিন্নধর্মী ফটোগ্রাফি শেয়ার করব। আমাদের লেবু গাছে এ বছর মাশাল্লাহ, প্রচুর পরিমাণে লেবু ধরেছে। আমার আম্মু প্রায় অর্ধেক লেবু পাড়াপ্রতিবেশিদেরকে দিয়েছে। তারপর আমি ভাবলাম কিছু লেবু ছিঁড়ে নিলাম রস সংরক্ষণ করা যাক। এর পাশাপাশি আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম । তাই আজকে আমি আপনার সাথে লেবুর বিচিত্র কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফি গুলো দেখা যাক।
- নিচের ফটোগ্রাফি ২টি হলো আমাদের লেবু গাছের ফটোগ্রাফি। পুরো গাছে প্রচুর পরিমাণে লেবু ধরেছে। আমি লেবু গাছের দৃশ্য ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।
- মাঝখানে কেটে নেওয়া লেবুর ফটোগ্রাফি। লেবুগুলোর রস সংরক্ষণের জন্য আমি লেবুগুলোর মাঝখানে কেটে নিলাম।
- লেবুর রসের ফটোগ্রাফি। সবগুলো লেবুর রস আমি একটি চায়ের কাপে নিয়ে নিলাম।
- লেবুর রস সংরক্ষণের ফটোগ্রাফি। লেবুর রসগুলো আমি আইস এর কেস এ নিয়ে ফ্রিজে রেখে আইস করে সংরক্ষণ করলাম।
- লেবুর রস পরিবেশনের ফটোগ্রাফি । এই লেবু বরফের সাথে শুকনো মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে পরিবেশন করার পর বোঝা যায় এটি আসলেই কতটা মজার।
ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung Galaxy F23
ফটোগ্রাফারঃ
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা |
|---|
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু আপনি দারুন একটি ফটোগ্রাফ শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি দিয়ে দারুন কিছু জানতে পারলাম। লেবুর রস আইস করে এভাবে শুকনা মরিচ গুঁড়া আর লবণ দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার এই পদ্ধতি আমার কাছে অনেক ভালো লেগেছে। একদিন বাসায় চেষ্টা করে দেখবো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
লেবুর রস আজ করে শুকনো মরিচের গুড়ো ও লবণ দিয়ে খেতে আসলেই ভীষণ টেস্টি। আমার খেতে বেশ ভালো লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।
আপনি বলতে গেলে একদম ইউনিক ফটোগ্রাফি শেয়ার করলেন অসাধারণ আপু। লেবুর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি সত্যি একদম ভিন্ন এবং ইউনিক ছিল।।অনেক ভাল লেগেছে অনেক ধন্যবাদ আপু প্রতিটি ফটো দারণ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার উৎসাহিত করার জন্য।
কাঁচায় সবুজ পাকলে হলুদ লেবু যে নাম তার আচার ও শরবতে এর জুড়ি মেলা ভার।লেবু আমার মেয়ের খুবই পছন্দ প্রতিদিন আমার বাসায় গোটা কয়েক লেবুর প্রয়োজন পড়ে। কিন্তু কখনো ভেবে দেখিনি যে লেবু দিয়ে এতো সুন্দর করে ফটোগ্রাফি করা যায়।সাধারণ একটি জিনিস কে অসাধারণ করে উপস্থাপন করেছেন আপু যা দেখে খুবই ভালো লাগলো।প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে।অনেক অনেক ধন্যবাদ আপু।
মেয়ের যেহেতু লেবু অনেক পছন্দ এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তাছাড়া এভাবে খেতে খুব টেস্টি। আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লাগায় খুব ভালো লাগলো।
লেবুর বিভিন্ন স্টাইলে ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বিশেষ করে লেবুর গাছে অনেক লেবু ধরেছে তারপর লেবুগুলো নিয়ে এসে কেটে খুব সুন্দর করে বরফে পরিণত করেছেন। খেতে মনে হয় দারুন লাগে আগে কখনো এভাবে খাওয়া হয়নি ভালো লাগলো ফটোগ্রাফি দেখে।
জি ভাইয়া আসলে অনেক টেস্টি এভাবে লেবু খেতে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপু লেবুর কিছু বিচিত্র ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।বিশেষ করে শেষ ফটোগ্রাফিটি দেখে।মনে মনে মুখের মধ্যে নিয়ে, ইস জিভে পানি চলে এলো। কিন্তু আসলে মুখে কিছুই নেই।😂 ধন্যবাদ আপু জিভে জল এনে দেয়ার জন্য।
আমার এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আপনাকে মুগ্ধ করাতে পেরে আমি অনেক খুশি হলাম।
লেবুর এত সুন্দর বিচিত্র দেখে আমার তো জিভে জল চলে এসেছে। এখন খুবই ইচ্ছে করতেছে লেবু খেতে। লেবু আমার খুবই পছন্দের। আর যদি হয় এরকম পদ্ধতিতে খাওয়া তাহলে তো কোন কথাই নেই। আমি বেশিরভাগ সময় এভাবে লেবু তৈরি করে খেয়ে থাকি। বেশ লবণীয় ছিল আপনার লেবুর এই বিচিত্রগুলো।
লেবু এবং সাথে লবণ ও মরিচের গুঁড়া দেখলে জিভে জল আসা বাধ্যতামূলক। যাইহোক আমার করা এই বিচিত্র ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে শুনে আসলে বেশ ভালো লাগছে আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য।
বাহ্! লেবুর ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ সামলাতে পারছি না আপু। বিশেষ করে শেষের ফটোগ্রাফিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। দেখে তো জিভে পানি চলে এলো। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আমি তো ভাতের সাথে লেবু না থাকলে, খাবারই খেতে পারি না। যাইহোক এমন মুখরোচক কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।