চেরি ফল ও আমের ম্যান্ডেলা আর্ট।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ম্যান্ডেলা আর্ট গুলো করতে আমার ভীষণ ভালো লাগে। এগুলো যদিও অনেক সময় সাপেক্ষ কিন্তু সত্যি বলতে গান শুনতে শুনতে ভিতরের ছোট ছোট কারো কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আনমনা হয়ে ডিজাইন গুলো করি।
আজকে আমি আপনাদের মাঝে যে আর্ট শেয়ার করবো তা হলো **চেরি ফল ও আমের ম্যান্ডেলা আর্ট **আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂
| আমি নিচে আর্টটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের বুজতে সহজ হবে |
|---|
- সাদা কাগজ
- পেন্সিল
- কালো মার্কার
- প্রথমে আমি চেরি ফলের দুটো ডাট পেন্সিলের সাহায্যে কিনএঁকে নিলাম।
- এখন একটি পাতা ও ফল ২টি এঁকে নিলাম।
- তারপর নিচে একটি আমের চিত্র আঁকলাম ও মার্কার দিয়ে কালো করে নিলাম।
- এখন আমটির মধ্যে ছোটো ছোটো কাজ করে ডিজাইন করলাম।
- তারপর চেরি ফলগুলোর মধ্যে ছোট ছোট ডিজাইন করলাম।
- ডিজাইনগুলো সম্পূর্ণ করার পর নিচে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
চেরি ফল এবং আমের অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলে আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকের টাও খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার তৈরি কৃত আর্টটি আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো আপু। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
গান শুনতে শুনতে আর্ট করতে অনেক ভালো লাগে। আমিও যখন আর্ট করি তখন গান শোনার চেষ্টা করি। আপু আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। দুটি ফলের চিত্র অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। মাঝখানের ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করে পাশে থাকার জন্য।
ম্যান্ডালা আর্ট করতে আমিও বেশ পছন্দ করি। ছোট ছোট ডিজাইনগুলো আকঁতে বেশ ভালো ।যদিও বেশ সময় লাগে। আপনার চেরি ফল ও আমে আকঁ ম্যান্ডালা আর্টটি বেশ সুন্দর হয়েছে। সুন্দর একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ
ঠিক বলেছেন প্রচুর সময় লাগে এই আর্ট গুলো করতে। তাইতো আউটলুক বেশ সুন্দর হয়।
আপু আপনার আর্ট দেখে প্রথমে ভেবেছিলাম ডিজিটাল আর্ট। এত সুন্দর আর্ট করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভালোই লেগেছে আপনার মন্তব্যটি পড়ে। চমৎকার মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
বাহ্ চমৎকার আইডিয়া তো গান শুনতে শুনতে আর্ট। কোথায় যেন একটু রোমান্টিকতার গন্ধ পাচ্ছি। চেরি ফল আর আমের বেশ সুন্দর আর্ট করেছেন আপু। আবার আর্ট করার প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন সুন্দরভাবে। এত সুন্দর করে আটটি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটির জন্য।
আমি তো বুঝতে পারছি না কোন ম্যান্ডেলাটাকে আমি বেশি ভালো বলবো, একটা অ্যাঙ্গেল থেকে চেরি ফলকে খুব চমৎকার লাগছে, অপরদিকে কিন্তু আবার আমকেও খুব মানিয়েছে আপনার কারুকাজে।
সংলগ্নতার জন্য অসংখ্য ধন্যবাদ , ভাল থাকবেন শুভকামনা রইল।
আপু ছোট্ট করে হলেও চেরি ফল ও আমের ম্যান্ডেলা আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে ।তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চেরি ফলটির আর্ট। দারুন এঁকেছেন আপনি । একদম মুগ্ধ হওয়ার মতো। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু এই অসাধারণ মন্তব্যটির জন্য।
বেশ ভালই তো গান শুনতে শুনতে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। চেরি ফল এবং আমের ম্যান্ডেলা আর্ট টি দেখতে খুব সুন্দর লাগছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশা করছি সব সময় এমন চমৎকার মন্তব্য উপহার দিয়ে যাবেন।
আপনার তো গান শুনতে শুনতে মেন্ডেলা আর্ট করতে ভালো লাগে, কিন্তু আমার তো আর ধৈর্যতে কুলায় না। এজন্য আমি করতে পারি না। তবে আপনি আজকে যে মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন সত্যি কথা বলতে এটা প্রশংসা করলেও হয়তো কম হয়ে যাবে। কারণ ভেতরে এত নিখুঁতভাবে আপনি কাজ করেছেন, যার জন্য দেখতে অসাধারণ সুন্দর লাগছে।
আপনাদের মন থাকে বাহিরে কোথায় ঘুরতে যাবেন কোথায় খেলতে যাবেন। আমরা কি করব ঘরেই তো বন্দী হয়ে থাকতে হয়। তাই এমন টুকটাক কাজে সময় দিই।