ব্রিগেড মাছ ভুনার মজাদার রেসিপি।
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।
আজ কয়েকদিন নেটে প্রচুর সমস্যা করছে৷ পোস্ট ও কমেন্ট ভালোভাবে করতেই পারছিনা। অনেক চেষ্টার পর ছবি আপডেট করেছি। আর পাশাপাশি লোডশেডিং এর যন্ত্রণা 😖😖।
যাইহোক আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ব্রিগেড মাছ ভুনার মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি। প্রায় সময় আমার আম্মু এটি করে,বাসার সবাই মজা করে খায়।
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |
|---|
- ব্রিগেড মাছ
- রসুনবাট
- পেঁয়াজ কুঁচি
- কাঁচা মরিচ
- হলুদের গুঁড়া
- মরিচেরগুঁড়ো
- জিরে গুঁড়া
- সরিষার তেল
- লবন
- প্রথমে মাছে টুকরোর মধ্যে হলুদের গুঁড়ো ও লবণ ভালোভাবে মিশিয়ে নিলেন।
- এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবং মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম।
- এখন দুপাশ ভালোভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম।
- এখন প্যানের মধ্যে পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিয়ে দিলাম।
- এখন রসুনবাটা ও মসলার সবগুলো উপকরণ দিয়ে দিলাম।
- মসলাগুলে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
- তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম ও ৬-৭ মিনিট রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিলাম।
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
আপু আমাদের এ দিকেও অনেক সমস্যা করছে নেট। আর লোডশেডিং এর যন্ত্রণা নাহয় নাই বললাম।😢😢
আপু ব্রিগেড মাছে আমার অনেক পছন্দ। আমাদের পুকুরেও এই পাওয়া যায়। রেসিপি টি সুন্দর ভাবেই উপস্থাপন করেছেন আপনি।
জি আপু আমার রিলেটিভস রা সবাই বলছে নেটে প্রচুর সমস্যা।
যাইহোক আপনাদের পুকুরে মাছ পাওয়া যায় শুনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটির জন্য।
আপু দুঃখ পেলাম আপনার নেটে সমস্যার কথা শুনে। আপনি অনেক কষ্টের পর পোস্ট করতে সক্ষম হয়েছেন।
যাইহোক আপনার রেসিপি টি দেখে বুজা যাচ্ছে অনেক পেঁয়াজ ব্যাবহার করেছেন আমার মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। রেসিপি টি দেখতে খুবই লোভনীয় হয়েছে আপু।
জ্বী আপু নেটে সমস্যার কারণে অনেক কষ্টের পর পোস্ট করতে সক্ষম হয়েছি। আর হ্যাঁ আপা রেসিপির মধ্যে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি। এতে ঝোল দিয়ে ভাত মেখে খেতে আমারও ভালো লাগে।
ব্রিগেড মাছ ভুনার রেসিপি দেখে আমার খুবই লোভ লেগে গেছে। এটি আমার ও খুবই প্রিয় একটি খাবার। এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়ে থাকে। খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। অসাধারণ ছিল আজকের রেসিপি।
জি এটি অনেক ইয়াম্মি হয়ে থাকে, খেতে দারুন এই মাছ ভুনা। আর ভালো ভাবে রেসিপি টি উপস্থাপন করার চেষ্টা করেছি সবার বুজার সুবিধার্থে।
যে কোন মাছের ভূনাই ভালো লাগে। বিগ্রেড মাছ খুব বেশি একটা খাওয়া হয় না। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুব মজাদার ই হয়েছে। সামনে থেকে খেতে হবে দেখছি। আপু আপনার বিগ্রেড মাছের রেসিপি উপস্থাপনাটা ছিল চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার রেসিপি দেখে খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন আসলেই ভালো লাগলো। যাইহোক পরের বারে নিশ্চয়ই খেয়ে দেখবেন। জানাবেন ভাইয়া কেমন হয়েছিলো।
আপনি খুব সুন্দর ভাবে ব্রিগেড মাছ ভুনার মজাদার রেসিপি বানিয়েছেন। খুব লোভনীয় পোস্ট। আপনার রেসিপি কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। তবে রেসিপিটি দেখতে মনে হচ্ছে আপনি অনেক জাল দিয়েছেন এবং মনে হয় জাল খুব পছন্দ করেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল।
ঝাল ভাইয়া আম্মুর একটু বেশিই পছন্দ। আমি মোটামুটি খাই। এই রেসিপিতে ঝাল একটু বেশিই দিয়েছি আপু।
ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি দেখে মন্তব্য করার জন্য। ভালে থাকবেন।
আপনি অনেক সুন্দরভাবে ব্রিগেট মাছের ভুনার রেসিপি তৈরি করেছেন। যেটা দেখেই জিভে জল চলে আসলো। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আপনার কাছে এই রেসিপি ভালো লেগেছে শুনে আসলেই আনার ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্য করার চেষ্টা।
আসলে আম্মুর হাতের রান্না খাবার মজাই আলাদা । ব্রিগেড মাছটি বেশ চমৎকার করে ভুনা করেছেন । সরিষার তেল ব্যবহার করায় এটি খেতে মনে হয় অন্যরকম সুস্বাদু হয়েছিল ।যদিও ব্রিগেড মাছ আমার কখনো খাওয়া হয়নি ।এটি আমার কাছে নতুন একটি মাছ । তবে দেখতে অনেকটা রুই মাছের মত লাগছে ।শেষের ছবিতে বেশ লোভনীয় লাগছে ।ধন্যবাদ আপনাকে ।
জ্বী আপু দেখতে অনেকটা রুই মাছের মতই এই ব্রিগেড মাছ। একবার এই মাছ টেস্ট করে দেখবেন আপু ভালো লাগবে আশা করি।