রাধুনী মসলার সাথে মুরগির রোস্টের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো মুরগির রোস্টের মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি।

পোলাও এর সাথে মুরগির রোস্ট হলে একদম জমে যায়। এই দুটোই একসাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। বিয়ে অনুষ্ঠানে রোস্ট এখন একদম কমন একটি খাবার। তাছাড়া এমনিতেও অনেকেই বাসায় এটি তৈরি করে। বিশেষ করে অতিথি আপ্যায়নে আমার এটি তৈরি করা হয়। যাইহোক মুরগির রোস্ট রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20230726-WA0077.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • মুরগির মাংস
  • রাধুনী রোস্ট মসলা
  • টক দই
  • রসুন পেস্ট
  • আদা পেস্ট
  • লবন
  • পেঁয়াজ কুঁচি
  • আস্ত কাঁচা মরিচ
  • সয়াবিন তেল

IMG-20230726-WA0084.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি মুরগীর টুকরো ছুরি দিয়ে এঁকে নিলাম। তারপর সবগুলো টুকরোর মধ্যে লবন মেখে নিলাম।

দ্বিতীয় ধাপঃ
  • এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং পাতিল এর মধ্যে পরিমাণ মতো ভোজ্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দিলাম। তারপর সামান্য ভেজে আলাদা পাত্রে উঠিয়ে নিলাম ।

তৃতীয় ধাপ:
  • তারপর অবশিষ্ট পাতিল এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম ও পেঁয়াজকুচি দিয়ে দিলাম। তারপর সাথে সামান্য আদা পেস্ট ও রসুন পেস্ট দিয়ে দিলাম।

চতুর্থ ধাপ:
  • এখন রাধুনী রোস্ট মসলা, লবন ও টক দই দিয়ে দিলাম।

পঞ্চম ধাপ:
  • এখন সামান্য পানি দিয়ে দিলাম ও ভেজে রাখা মাংসের টুকরো গুলো দিয়ে দিলাম। তারপর আস্ত কাঁচামরিচ গুলো দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম। এভাবে হালকা আছে ৩০ মিনিট চুলার উপর রেখে দিলাম।

সর্বশেষ ধাপ:
  • ঝোল ঘন বা শুকিয়ে আসলে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর পরিবেশন এর জন্য প্রস্তুত করলাম।

GridArt_20230726_194407505.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

রোস্ট কথাটা শুনলেই যেন কোনভাবেই লোভ সামলাতে পারেনা। রাঁধুনি মসলা দিয়ে রোস্ট তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। রোস্ট গুলো দেখেই লোভ লেগে গিয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।

 3 years ago 

রোস্ট দেখে খুব খেতে ইচ্ছে করছে। পোলাও রোস্ট আমার খুবই পছন্দের। দেখে লোভ সামলানো যাচ্ছে না। আমিও ঠিক একই ভাবে মুরগির রোস্ট রান্না করি খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে লোভনীয় রোস্ট রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপিটি আপনারও পছন্দ শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

মুরগির রোস্ট এবং পোলাও দুটোই আমার খুবই পছন্দের। আপনার রোস্ট গুলো দেখে খেতে ইচ্ছে করছে। রাধুনী মসলা দিয়ে খুব সুন্দরভাবে রোস্ট তৈরি করেছেন। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। লোভনীয় ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার এই চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মুরগির রোস্ট রেসিপির কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আপু।রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু ছিল।আপনি রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।রেসিপি পরিবেশন দুর্দান্ত হয়েছে।ধন্যবাদ সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপিটি আপনাদের সাথে ধাপে ধাপে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি ।

 3 years ago 

বিয়ে বাড়িতে গেলেই চিকেন রোস্ট খাওয়া হয়।
আর বাসায়ও আজকাল সবাই বিয়ে বাড়ির মতো রোস্ট তৈরি করার চেষ্টা করে। চিকেন রোস্ট দারুন হয়েছে আপু। খুবই লোভনীয় লাগছে। চিকেন রোস্ট খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই কমবেশি চিকেন রোস্ট খেতে পছন্দ করি। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলেই কমবেশি সবাই চিকেন পছন্দ করে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ঠিক বলেছেন পোলাও এর সাথে রোস্ট না হলে চলেই না। রোস্ট খেতে আমার ভীষণ ভালো লাগে। মাঝেমধ্যেই বাসায় রান্না করা হয়। আজকাল বিয়ে বাড়িতে গেলে রোস্ট দেখতে পাওয়া যায়। আপনি খুবই সুন্দর করে রোস্ট রান্না করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

পোলাওয়ের সাথে রোস্ট না হলে কখনোই হয় না। রোস্ট খেতে আমারও ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে বাসায় রান্না করলে বেশ ভালো লাগে। আর ঠিক বলেছেন আজকাল বিয়ে বাড়িতেও রোস্ট দেখা যায় একটু বেশি ‌

 3 years ago 

চমৎকার এবং লোভনীয় একটি মুরগির মাংসের রোস্ট তৈরি করেছেন আপনি অনেক ভালো লাগলো রেসিপিটি। আমি তো যেকোনো মাংসে রাঁধুনী মাংসের মসলা ইউজ করি। রাঁধুনী মসলা না দিলে মনে হয় যে আমার তরকারির মধ্যে অনেক কিছু গ্যাপ গেছে। এ ধরনের মুরগির মাংস রোস্ট করে গেস্টেদের আপ্যায়ন বা বিয়ের বাড়িতে অনেক বেশি তৈরি দেখা হয়। সেই মাজাদার রেসিপিটি আপনি আমাদের সাথে শেয়ার করলেন ধন্যবাদ।

 3 years ago 

আসলে এটা আধুনিক মসলার ফ্লেভারটা অনেক সুন্দর তাই রান্নায় দিতে বেশ ভালো লাগে। অতিথি আপ্যায়নে মুরগির মাংসের রোস্ট করলে একটু বেশি তৃপ্তি লাগে মনে হয়।

 3 years ago 

আপু আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার উপস্থাপনা দেখতে লোভনীয় দেখাচ্ছে। এভাবে মুরগির রোস্ট খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বী আপু রেসিপিটি আসলেই অনেক মজাদার হয়েছিল। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

ওয়াও আপনি খুব চমৎকারভাবে মুরগির রোস্টের মজাদার রেসিপি করেছেন। এই ধরনের মুরগির মাংসের রোস্ট গুলো পোলাও এর সাথে খেতে অনেক মজা লাগে। যদি আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজায় হয়েছে। সত্যি বলতে আমার মন চাইতেছে রেসিপিটি খাওয়ার জন্য। খুব সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুরগির মাংসের রোস্ট পোলাওয়ের সাথে খেতে আমার একটু বেশিই ভালো লাগে। জাইকা পর অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42