কাতল মাছের মাথার স্বাদে লাউয়ের শাক রেসিপি
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আসলে এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই চারিদিকে সবাই অসুস্থ। ছোট বড় সবাই জ্বরে পুড়ছে। আমিও বেশকিছু দিন জ্বরে আক্রান্ত ছিলাম। এখন মোটামুটি সুস্থ আছি৷
যাইহোক আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো কাতল মাছের মাথার স্বাদে লাউয়ের শাক রেসিপি 😋। রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ রেসিপি ভুনা ভুনা হলে বেশ ভালো লাগে আমার। আর শাক আমারে অনেক পছন্দ। রিসিপিটিই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |
|---|
- কাতল মাছের মাথা
- লাউয়ের শাক
- হলুদের গুড়োঁ
- মরিচের গুঁড়ো
- জিরার গুঁড়ো
- রসুন বাটা
- পেঁয়াজ কুঁচি
- কাঁচামরিচ
- লবন
- তেল
- প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। তারপর পাতিল এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
- তেল গরম হয়ে আসলে পাতিলের মধ্যে মাছের মাথাগুলোতে হলুদের গুঁড়ো ও লবণ মেখে দিয়ে দিলাম।
- মাথাগুলো ভালোভাবে ভেজে নিলাম ভালো করে। পরবর্তীতে আলাদা পাত্রে নিয়ে নিলাম। তারপর পাতিলে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, লবন ও রসুন বাটা দিয়ে দিলাম।
- তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো ভাবে উপকরণ গুলো মিক্স করে নিলাম ও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম৷
- তারপর ভেজে নেওয়া মাথাগুলো ও শাক দিয়ে দিলাম।
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
লাউশাক দিয়ে কাতলা মাছের মুড়ো অসাধারণ রকমের রেসিপি।কথায় আছে কাতলা মাছের মুড়ো বড়ো আর এই কাতলা মাছের মুড়ো দিয়ে অসাধার একটি রেসিপি করেছেন আপনি।খুব ভালো লাগলো আমার আপনার রেসিপিটি। এভাবে লাউশাক দিয়ে কখনো খেয়ে দেখিনি।তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছিল খেতে।সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে রেসিপিটি।
এভাবে তৈরি করলে খেতে খুবই টেস্ট পাওয়া যায়।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এত বড় কাতল মাছের মাথা দেখে তো লোভ লেগে গেলো আপু। কাতল মাছের মাথা দিয়ে লাউয়ের পাতার বেশ দুর্দান্ত একটি রেসিপি তৈরি করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপ।
ভালো লাগলো মন্তব্য পড়ে।
কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না বেশ মজার হয়েছে আপু মনে হচ্ছে। দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে। তবে আমার কাছে বড় কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করলে খেতে বেশি ভালো লাগে। আপনার আজকের রেসিপি পোস্টটা দারুন হয়েছে আপু ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আপু।
অনেকদিন পর আপনার পোস্টটি পড়লাম এবং মাঝখানে হয়তো আপনি কাজ বাদ দিয়েছিলেন। আবারো আপনাকে ফিরে পেয়ে বেশ ভালো লাগছে। আজকে আপনি কাতল মাছের মাথার সাথে লাউয়ের শাক এটা আমাদের বেশ ভালোই লাগছে আর শীতকাল চলে আসলে। আস্তে আস্তে শীতের রেসিপিগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য।
লাউ শাক আমি তেমন একটা খাই না লাস্ট কবে খেয়েছি সেটাও মনে নাই । তবে আপনি কাতল মাছের মাথা দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করেছেন এভাবে কখনো খাওয়া হয়নি । জানিনা কেমন লাগে খেতে তবে আপনার রেসিপিটি দেখতে কিন্তু ভালোই লাগছে ।
সুযোগ পেলেই এভাবে তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে।
আপু প্রথমেই সুস্বাস্থ্য কামনা করছি। আপনি সুস্থ হয়েছেন জেনে ভালো লাগলো। চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। কাতল মাছের মাথার স্বাদে লাউয়ের শাক রেসিপি এর আগে কখনো খাইনি। দেখেই বোঝা যাচ্ছে সুস্বাদু রেসিপি। তবে আমিও শিখে নিলাম বাসায় তৈরি করবো।
জি ভাইয়া রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল আপনার মন্তব্য পরিবেশ ভালো লাগলো। আর তাছাড়া বাসায় তৈরি করবেন শুনে খুবই ভালো লাগছে।
লাউ শাক আমার খুবই পছন্দের । আর মাছের মাথা দিয়ে রান্না করলে তো কথাই নেই। আপনার রেসিপিটা দেখে খেতে ইচ্ছে করছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমারো বেশ পছন্দের এই শাক। ধন্যবাদ আপনাকে।
গরম ভাতের সাথে লাউয়ের শাকের ভর্তা খেতে আমার কাছে দারুন লাগে। আপনি দেখছি লাউয়ের শাকের কাতলা মাছের মাথা দিয়ে দারুন একটা রেসিপি করেছেন। অনেক সুন্দর একটি রেসিপি দেখতে পেলাম ভালো লাগলো।
ভালো লাগলো মন্তব্য পড়ে।
আপু, আপনি অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়েছেন জেনে খুব ভালো লাগলো। আর আপনার তৈরি কাতলা মাছের মাথার স্বাদে লাউয়ের শাক রেসিপি দেখে তো আমার খাবার খুবই ইচ্ছে হচ্ছে। কেননা লাউ শাক আমার খুব পছন্দের শাক। আর এই শাক দিয়ে আপনি কাতলা মাছের মাথা দিয়ে মজার রেসিপি তৈরি করেছেন। খেতে নিশ্চয়ই খুব খুব স্বাদ হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ আপু, সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।