(DIY)-একটি ফুলের ও পাতার মান্ডালা আর্ট
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
- আমার পরীক্ষার জন্য দীর্ঘদিন আমি আপনাদের মাঝে অনুপস্থিত ছিলাম। আমার পরীক্ষা এখনও শেষ হয়নি। পরীক্ষার মাঝে দীর্ঘদিন বন্ধ দিয়েছে। তাই ভাবলাম কাজে ফিরা যাক।
যাই হোক আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রেসিপি, আর্ট, ফটোগ্রাফি ও বিভিন্ন ডাই প্রজেক্ট শেয়ার করতে। আমি আর্ট বা পেইন্টিং করতে খুবই ভালোবাসি। আমার প্রিয় শখের মধ্যে অন্যতম একটি হলো আর্ট। তাই আমি সময় পেলেই আর্ট করতে বসে যাই।
আজকে আমি আপনাদের মাঝে যে আর্ট শেয়ার করবো তা হলো একটি ফুলসহ পাতার মান্ডালা আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂
| আমি নিচে আর্টটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের বুজতে সহজ হবে |
|---|
- সাদা কাগজ
- পেন্সিল
- কালে মার্কার
- কালো কলম
- প্রথমে পেন্সিল দিয়ে একটি ফুল ও নিচে পাতা এঁকে নিলাম।
- এখন পেন্সিলের দাগের উপর কালো মার্কআর দিয়ে কালো করে নিলাম সম্পূর্ণ ফুলটি।
- এখন ফুলটির ভিতরে কালো কলম দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করা শুরু করলাম।
- এভাবে পুরো ফুলটি ও পাতাটির ডিজাইন সম্পূর্ণ করলাম।
- ফুলটির আর্ট সম্পূর্ণ করার পর নিচে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
আপনার আজকের ফুলের মেন্ডেলা আর্ট আমার খুবই ভালো লেগেছে। এই ম্যান্ডেলাটি আমি সিস্টেম করে রাখলাম। সময় পেলে আমি অবশ্যই এটি আর্ট করব। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্ট করার জন্য প্রচুর পরিমাণে ধৈর্য এবং পরিশ্রম প্রয়োজন। আপনি আর্ট করতে ভালোবাসেন আর আমি ফটোগ্রাফি করতে। এরপরও আমি ড্রাই আর্ট ফটোগ্রাফি বিভিন্ন ধরনের পোস্ট নিয়মিত করে থাকি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে ভাইয়া। কিছু কিছু মন্তব্য আরো অনুপ্রাণিত করে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু অনেকদিন পর আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। বেশ চমৎকার একটি ফুল নিয়ে হাজির হয়েছেন আপনি আমাদের মাঝে ।তাছাড়া ফুলের মাঝে মান্ডালা আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর ভাবে নিখুঁতভাবে প্রতিটি পাপড়ি অঙ্কন করেছেন। কলি এবং পাতা আমার কাছে অনেক ভালো লাগছে।
প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমার এই চিত্রাংকন আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
এই মেন্ডেলা আর্টটি দেখে আমি তো একদমই অবাক হয়ে গেলাম। কারণ এটি খুব সুন্দর হয়েছে। এটি একদম একটি কলমী ফুলের মত দেখাচ্ছে। আমি যে জায়গায় বসে আছি তার সামনে একটি কলমী ফুলের গাছ আছে।সেখানে একটি ফুলও রয়েছে। আপনার এই পোস্ট দেখার সাথে সাথে আমি সেই ফুলটির দিকে তাকিয়ে আছি। খুব সুন্দর করে ধাপে ধাপে এটি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
বাহ বেশ ভালো লাগলো তো ব্যাপারটি। কলমি ফুলের আর্ট দেখছেন এবং পাশে কলমি ফুলের গাছ রয়েছে। আসলেই বেশ ভালো লাগলো বিষয়টি৷ শুভকামনা জানাই আপু।
আপনার পরিক্ষা এখনো শেষ হয়নি, দীর্ঘ দিন বন্ধ থাকার জন্য আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন জেনে অনেক ভালো লাগল। একটি ফুলে ও পাতার মান্ডালা আর্ট চমৎকার হয়েছে। আর্টের প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
উৎসহ মুলুক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা জানাই।
বাকি পরিক্ষাগুলোর জন্য প্রথমেই জানাই শুভ কামনা 😊।
আপনার আর্টটি দৃষ্টিনন্দন হয়েছে,যা স্বীকার করতেই হবে।একটা চমক নিয়েই অনেকদিন পর হাজির হয়েছেন।
উপস্থাপনা ভালো ছিল, শুভ কামনা জানাই 💖
ভাইয়া দোয়া করবেন পরবর্তী পরীক্ষা যেন ভালো হয়। এই সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু অনেক দিন পর আপনার আর্ট দেখলাম।আপু আপনি কি পোস্ট করেন না,নাকি আমিই দেখিনা।যাই হোক আপনার ফুলসহ পাতার ম্যান্ডেলা বেশ সুন্দর হয়েছে।এই রকম ছোট ছোট ডিজাইন আমার কাছে বেশ ভালো লাগে।আর কালো কালার হওয়াতে দেখতে বেশ সুন্দর লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
যে আপু অনেকদিন ছিলাম না। যাইহোক আপনার মন্তব্য দেখে বেশ ভালো লাগলো।
এভাবে সব মিলিয়ে যদি পোস্ট শেয়ার করা হয় তাহলে পোস্টের মান অনেক বৃদ্ধি পাই।আপনি খুব সুন্দর করে একটা মেন্ডেলা আর্ট করেছেন ফুল ও ফুলের পাতা সহ।দেখতে খুব সুন্দর দেখাচ্ছে মেন্ডেলা আর্ট ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
একটি ফুলের ও পাতার মান্ডালা আর্ট করেছেন দারুন হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে এটি কলমি শাকের ফুল। এই ফুলটি দেখতে অসাধারন লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনি সব সময়ই সুন্দর আর্ট করেন।
জি ভাইয়া এই ফুলটি কলমি ফুলের মতোই দেখতে। আর খুবই নিঁখুত ভাবে কাজটি সম্পন্ন করার চেষ্টা করেছি যেন আর্ট টি সুন্দর হয়। আপনার এই সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
পরীক্ষা এখনো যদিও শেষ হয়নি তবে ছুটি থাকার কারণে আপনি কাজে ফিরে এসেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর অংকন শেয়ার করে থাকেন আপনার অংকন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজ যে অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সময় নিয়ে এটা অংকন করেছেন। শুভকামনা রইল আপনার প্রতি।
জ্বি ভাইয়া পরীক্ষার মাঝখানে অনেকদিন ছুটি দিয়েছে। এমনিতেই পরিক্ষার প্রস্তুতির জন্য অনেক আগেই ছুটি নিয়েছি তাই ভাবলাম এই ছুটিতে কাজে ফিরাযাক। যাইহোক ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।