মাছ ও আলু দিয়ে সজনে পাতার মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো সজনে পাতার মজাদার রেসিপি😋। এটি পারফেক্ট ভাবে তৈরি করতে পারলে রেসিপিটি টেস্ট বোঝা যায়। শুকনা মরিচ ব্যবহার করা হলে ঘ্রাণ খুব ভালোবাসে ও ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে। আর মাছ ব্যবহার করার টেস্ট আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। যারা সরিষার তেল খেতে পারেন তারা ব্যবহার করলে খেতে আরো ভালো লাগবে। সজিনা পাতা এভাবে তৈরি করলে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আর তাছাড়া এটি আমাদের দেহের জন্য খুবই উপকারী।

রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ তাই এটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20231231-WA0010.jpg

IMG-20231231-WA0007.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • সজনে পাতা
  • মাছ
  • সিদ্ধ আলু
  • শুকনো মরিচ
  • পেঁয়াজ কুঁচি
  • লবন
  • তেল

IMG-20231231-WA0016.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি মাছের টুকরোটির মধ্যে সামান্য মতো লবণ দিয়ে মেখে নিলাম।

IMG-20231231-WA0019.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম ও পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মাছের টুকরোটি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম।

IMG-20231231-WA0020.jpg

IMG-20231231-WA0018.jpg

তৃতীয় ধাপ:
  • তারপর পাতিল এর মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দিলাম। সামান্য তেল হলেই হয়। পাঁচ থেকে ছয় মিনিট পাতাগুলোকে ভেজে নিলাম। তারপর আলাদা পাত্রে নিয়ে নিলাম।

IMG-20231231-WA0017.jpg

চতুর্থ ধাপ:
  • এখন পেঁয়াজকুচি ও শুকনো মরিচ একসাথে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

IMG-20231231-WA0015.jpg

IMG-20231231-WA0014.jpg

পঞ্চম ধাপ:
  • এখন মাছে কাটা সরিয়ে নিলাম ও ভালোভাবে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিলাম।

IMG-20231231-WA0013.jpg

ষষ্ঠ ধাপ:
  • এখন এই মসলার উপকরণ গুলো সজনে পাতার সাথে দিয়ে দিলাম।

IMG-20231231-WA0012.jpg

সর্বশেষ ধাপ:
  • সর্বশেষ সিদ্ধ করে নেওয়া আলুটি পাতার সাথে দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG-20231231-WA0011.jpg

রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

IMG-20231231-WA0008.jpg

IMG-20231231-WA0009.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

আপনার রেসিপিটা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রেসিপিটা দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মাছ ও আলু দিয়ে সজনে পাতার মজাদার রেসিপি তৈরি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আসলে গ্রামের মানুষ সজনে পাতার রেসিপি বেশ খেতে পছন্দ করে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া গ্রামে সজনে পাতা খুব সহজেই পাওয়া যায় তাই গ্রামের মানুষ এটি একটু বেশি পছন্দ করে।

 3 years ago 

সজনে পাতার দারুণ একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের রেসিপি কখনো খাইনি আমি। সজনে পাতার রেসিপিতে মাছ দেওয়ার বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু ছিল।

 3 years ago 

রেসিপিটিতে মাছ ভাজা দেওয়ায় খেতে খুবই টেস্টি হয়েছিল।

 3 years ago 

আজকে আপনি মাছ ও আলু দিয়ে সজনে পাতার মজাদার রেসিপিটি সম্পূর্ণ করেছেন এবং এটি তো অত্যন্ত সুস্বাদু এবং আপনি এত সুন্দর রান্না করতে পারেন আগে থেকেই জানি। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিকভাবে তুলে ধরেছেন। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

সজনে পাতা মাছও আলু দিয়ে এভাবে ভর্তা করলে খেতে খুবই টেস্ট পাওয়া যায়।

 3 years ago 

আলু ও মাছ দিয়ে সজনে পাতার মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।ভীষণ লোভনীয় লাগছে রেসিপিটি। সজনে পাতা খুব পুষ্টিকর। এই পুষ্টিকর এই পাতাটির সাথে মাছ দিয়ে এমন মুখরোচক রেসিপি করলে ভীষণ ভালো লাগে খেতে।ধন্যবাদ আপু লোভনীয় রেসিপি ধাপে ধাপে খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন সজনের পাতা আমাদের দেহের জন্য খুবই উপকারী এটিতে পুষ্টিগুণে ভরপুর।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। সজনে পাতা কখনো খাওয়া হয়নি তবে দেখে মনে হচ্ছে আপনার রেসিপিটা বেশ সুস্বাদু হয়েছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও প্রথম প্রথম সজনে পাতা খেতেই পারতাম না৷ কিন্তু একদিন টেস্ট করার পর দেখলাম মোটেও খারাপ না।

 3 years ago 

আমি মনে করি কোন রেসিপি কে যদি পারফেক্ট ভাবে তৈরি করা যায় তাহলে সেই রেসিপিটি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। মাছ ও আলু দিয়ে সজনে পাতার মজাদার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। তবে আপনার মত করে এরকম ভাবে কখনো খাওয়া হয়নি, রেসিপিটি দেখে অনেক বেশি ইউনিক মনে হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যেকোনো রেসিপি যদি পারফেক্ট ভাবে তৈরি করা যায় খেতে অবশ্যই ভালো লাগে।

 3 years ago 

কিছুদিন আগে সাজনা পাতা দিয়ে একটি ভর্তা রেসিপি তৈরি করে খাওয়া হয়েছিল৷ আজকে আবার সাজনার পাতার মজাদার রেসিপি যখন আপনার কাছ থেকে দেখতে পেলাম তখন খুব ভালো লাগলো৷ মাছ ও আলু দিয়ে এরকম মজাদার একটি রেসিপি দেখে খুবই খুশি হলাম৷ খুবই সুন্দর দেখাচ্ছে এই রেসিপি৷ অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

রেসিপিটি দেখে আপনি খুশি হয়েছেন যেন খুব ভালো লাগলো ভাইয়া

 3 years ago 

আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে মাছ ও আলু দিয়ে সজনে পাতার ভর্তা বানিয়েছেন। আমি শুধু সজনে পাতার ভর্তা খেয়েছি কিন্তু এর সাথে মাছ ও আলু দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনার এই রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। একদিন বাসায় তৈরি করে দেখব। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু এ অসাধারণ মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63913.01
ETH 1840.96
USDT 1.00
SBD 0.39