টমেটো দিয়ে ছোটমাছ ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো টমেটো দিয়ে ছোটমাছ ভুনা মজাদার রেসিপি😋। এটি পারফেক্ট ভাবে তৈরি করতে পারলে রেসিপিটি টেস্ট বোঝা যায়। আর তা ছাড়া এটি আমাদের দেহের জন্য খুবই উপকারী। শীতকালে টমেটো ও ধনিয়াপাতা দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে ভালোই লাগে। যাইহোক রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ তাই এটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20240206-WA0039.jpg

IMG-20240206-WA0043.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • ছোট মাছ
  • টমেটো
  • হলুদের গুড়োঁ
  • মরিচের গুঁড়ো
  • জিরার গুঁড়ো
  • রসুন বাটা
  • ধনিয়াপাতা
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচামরিচ
  • লবন
  • তেল
IMG-20240206-WA0055.jpgIMG-20240206-WA0049.jpg
প্রথম ধাপ:
  • প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম ও এর মধ্যে পরিমান মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর এতে পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ কুঁচি দিয়ে দিলাম।

IMG-20240206-WA0041.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন পাতিলে টমেটো কুঁচি ও পরিমান মতো লবন দিয়ে দিলাম।
IMG-20240206-WA0056.jpgIMG-20240206-WA0053.jpg
তৃতীয় ধাপ:
  • এখন রসূন কুঁচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
IMG-20240206-WA0054(1).jpgIMG-20240206-WA0052.jpg
চতুর্থ ধাপ:
  • এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।

IMG-20240206-WA0051.jpg

পঞ্চম ধাপ:
  • এখন মসলাগুলোর সাথে ছোট মাছ গুলো দিয়ে দিলাম।
IMG-20240206-WA0050.jpgIMG-20240206-WA0048.jpg
ষষ্ঠ ধাপ:
  • এখন সমান্য পানি দিয়ে দিলাম। তারপর ৮ থেকে ১০ মিনিট রান্না করলাম।
IMG-20240206-WA0046.jpgIMG-20240206-WA0047.jpg
সর্বশেষ ধাপ:
  • সর্বশেষ এতে ধনিয়াপাতা কুঁচি দিয়ে দিলাম ও ভালোভাবে মিশিয়ে নিলাম।
IMG-20240206-WA0045.jpgIMG-20240206-WA0042.jpg

রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

IMG-20240206-WA0040.jpg

IMG-20240206-WA0038.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি জান্নাতুল নাঈম। আমার ইউজার আইডির নাম @naimuu. আমি একজন বাংলাদেশী। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। বাংলায় লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। ব্লগিং করতে আমার বেশ ভালো লাগে। বাংলায় লেখালেখি পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে ভালো লাগে। ভিন্ন ভিন্ন রেসিপি অর্থাৎ ইউনিক রেসিপি তৈরি করতে আমার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের হাতের কাজ অর্থাৎ আঁকাআকি করতেও ভালো লাগে। ফটোগ্রাফি আমার অনেক বড় একটি সখ। আমি পড়াতে বেশ ভালোবাসি। স্টুডেন্টদের সাথে বেশ ভালো সম্পর্ক আমার। নিজের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার জন্যই মূলত ব্লগিং করি।

Sort:  
 2 years ago 

টমেটো দিয়ে ছোট মাছ ভুনা তৈরীর চমৎকার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের রেসিপি গুলো খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে আমার সব থেকে বেশি ভালো লাগবে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

টমেটো দেওয়ায় খেতে ভালো লেগেছিল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

টমেটো দিয়ে ছোট মাছের ভুনা দেখেইতো লোভ সামলানো মুস্কিল হয়ে যাচ্ছে। এধরনের ছোট মাছের ভুনা রেসিপি খেতে আমি ভীষণ পছন্দ করি। আপনার রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে। টমেটো দেওয়াতে মনে হয় খেতে আরো বেশি সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া টমেটো দেওয়াতে মনে হয় খেতে আরো বেশি সুস্বাদু হয়েছিলো। একটু টক টক হয়েছিল তাই খেতেও দরুন লেগেছিল।

 2 years ago 

ছোট মাছ ভুনা পছন্দ করে না এরকম মানুষ তো খুঁজে পাওয়াই যাবে না। ছোট বড় কমবেশি সবাই ছোট মাছ খেতে অনেক পছন্দ করে। আর যদি ছোট মাছকে টমেটো দিয়ে এরকম ভাবে ভুনা করা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে খেতে। আপনি আমাদের মাঝে আজকে অনেক লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে সত্যি খুব ভালো লাগবে। শীতের সময় যে কোন রেসিপি তৈরি করতে, টমেটো এবং ধনিয়া পাতা ব্যবহার করা হলে, সেই তরকারি গুলোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।

 2 years ago 

জি ছোট মাছ ভুনা পছন্দ করে না এরকম মানুষ তো খুঁজে পাওয়াই যাবে না। আর ছোট বড় কমবেশি সবাই ছোট মাছ খেতে অনেক পছন্দ করে।

 2 years ago 

টমেটো দিয়ে ছোটমাছ ভুনা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ছোট মাছ আমার খুবি প্রিয় তাই আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে৷

 2 years ago 

টমেটো সবজি দিয়ে ছোট মাছের দারুণ ভুনা রেসিপি তৈরি করেছেন। এই ধরনের রসিপিগুলো খেতে খুবই সুস্বাদু হয়। যেটা আমার অনেক পছন্দের । আপনার আজকের ভুনা রেসিপিটি আমার খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালো লাগলো মন্তব্য টি।

 2 years ago 

ছোট মাছের রেসিপি সব সময় আমার কাছে অনেক ভালো লাগে খেতে।
আপনি শীতকালীন সবজি টমেটো দিয়ে ছোট মাছের মজার রেসিপি প্রস্তুত করেছেন নিশ্চয়ই খুব মজা হয়েছিল খেতে।

 2 years ago 

জি ভাইয়া খুব মজা হয়েছিল এটি খেতে।

 2 years ago 

টমেটো দিয়ে ছোটমাছ ভুনা রেসিপি দেখেই লোভনীয় মনে হচ্ছে৷ একইসাথে এখানে যেভাবে আপনি এটি রান্না করার পদ্ধতি শেয়ার করেছেন তা দেখে যে কেউ রান্না করে খেতে পারবে৷ আজকে এই রেসিপি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো৷ এটিকে খুব ভালোভাবে ডেকোরেশনও করেছেন৷ অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ্ চমৎকার একটি ছোট মাছের লোভনীয় রান্না আমাদের মাঝে শেয়ার করলেন। ছোট মাছ আমিও খেতে অনেক পছন্দ করি। আর তার সাথে যদি হয় শীতকালে টমেটো ও ধনেপাতা তাহলেতো খাওয়ার মজা আরও বেড়ে যায়। আর ছোট ছোট মাছগুলোতে থাকে অনেক ক্যালসিয়াম ও আয়রন যা কিনা আমাদের দেহটাকে রাখে সুস্থ ও সুন্দর।ধন্যবাদ আপু আপনাকে অনেক। খুব পছন্দনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ক্যালসিয়াম ও আয়রন বৃদ্ধিতে এটি প্রচুর সাহায্য করে।

 2 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন, শীতকালে ধনিয়া পাতা ও টমেটো দিয়ে ছোট মাছের এমন মজার ভুনা খেতে সত্যি দারুন লাগে। আর আপনার তৈরি সুস্বাদু ও মজার এই ছোট মাছের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ স্বাদের হয়েছে। আপু আপনি কিভাবে টমেটো দিয়ে ছোট মাছ ভুনা রেসিপি তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

শীতকালে সব রেসিপিতেই ধনিয়াপাতা কুঁচি দিলপ ভালো লাগে। কারন খুব সুন্দর ফ্লেভারের থাকে এতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38