টক ঝাল মিষ্টি পেয়ারা মাখার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি পেয়ারা মাখার মজাদার রেসিপি😋। এটি পারফেক্ট ভাবে তৈরি করতে পারলে রেসিপিটি টেস্ট বোঝা যায়। আমি টক ঝাল এবং মিষ্টি সবগুলো ব্যবহার করেছি। যারা মিষ্টি দিতে চান না তারা চিনি পরিহার করতে পারেন। আমসত্ত্ব অনেক টক ছিল। আর ঝালে পরিমানটাও বেশি দিয়েছি। এতে বেশ ভালো লেগেছিল।

রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ তাই এটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20231211-WA0048.jpg

IMG-20231211-WA0052.jpg

IMG-20231211-WA0049.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • পেয়ারা
    *আমসত্ত্ব
  • মরিচের গুঁড়ো
  • শুকনো মরিচ
  • বিলাতী ধনিয়া
  • লেবু
  • লবন
  • চিনি

IMG-20231211-WA0046.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি পেয়ারাগুলোর ঝাল ছাড়িয়ে নিলাম এবং ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।

IMG-20231211-WA0057.jpg

দ্বিতীয় ধাপঃ
  • আমি দুই থেকে তিন ঘণ্টা আগে আমসত্ত্ব ভিজিয়ে রেখেছিলাম। তারপর পেয়ারা গুলোর সাথে ভিজিয়ে রাখা আমসত্ত্ব দিয়ে দিলাম।

IMG-20231211-WA0056.jpg

তৃতীয় ধাপ:
  • এখন মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম।

IMG-20231211-WA0055.jpg

চতুর্থ ধাপ:
  • তারপর পরিমাণ মতো চিনি শুকনো মরিচ ও এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম।

IMG-20231211-WA0054.jpg

সর্বশেষ ধাপ:
  • তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম । তারপর হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG-20231211-WA0053.jpg

ব্যস তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি পেয়ারা মাখার রেসিপি।

IMG-20231211-WA0045.jpg

IMG-20231211-WA0051.jpg

IMG-20231211-WA0050.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

টক ঝাল মিষ্টি পেয়ারা মাখার রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব লোভনীয় লাগছে। খেতে ইচ্ছে করছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি একদম পারফেক্ট ভাবে পেয়ারা মাখার রেসিপিটি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, প্রয়োজনীয় উপকরণগুলি সঠিকভাবে তুলে ধরেছেন। এইভাবে পেয়ারা যদি সঠিকভাবে মসলাগুলো দেওয়া হয়ে থাকে তাহলে ভীষণ ভালো লাগে খেতে। শুভেচ্ছা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আহা এরকম টক ঝাল মিষ্টি পেয়ারা মাখার রেসিপি যদি খেতে পারতাম তাহলে শান্তি লাগতো। ক্যারাতে বেশ ভিটামিন সি রয়েছে আমাদের দেহের জন্য বেশ উপকারী। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি কি গানটা দিন আমি পাঠিয়ে দিচ্ছি।

 3 years ago 

পেয়ারা পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুব কম। আর আপনি যেভাবে টক ঝাল মিষ্টি পেয়ারা মাখিয়েছেন তাতে দেখেইতো জিভে জল চলে আসছে। এভাবে মাসে খেতে খুবই সুস্বাদু লাগে। এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন পেয়ারা পছন্দ করো না এমন লোকের সংখ্যা খুবই কম।

 3 years ago 

ব্যক্তিগতভাবে আমি পেয়ারা মাখা রেসিপি অনেক বেশি পছন্দ করি। আরে শীতের সময় কি পেয়ারা পাওয়া যায়..?? এখনতো পেয়ারায় সবেমাত্র কড়ি এসেছে। যাই হোক আপনার এই টক ঝাল মিষ্টি পেয়ারা মাখা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল এ ধরনের রেসিপি আগে মাঝে মাঝে বাহির থেকে খাওয়া হত। ধন্যবাদ আপনাকে মজাদার এই পেয়ারা মাখা রেসিপি আমাদের মাঝে চমৎকার ভাবে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি জানিনা বাজার থেকে আম্মু মনে হয় কিনে এনেছিল। পেয়ারাগুলো কয়েকদিন থেকেই ফ্রিজে পড়েছিল তাই এভাবে মাখিয়ে রেসিপি তৈরি করে ফেললাম।

 3 years ago (edited)

ইস্ দেখেইতো জিভে জল চলে এলো। আমি পেয়ারা মাখানো অনেক পছন্দ করি। মাঝে মাঝে বাসায় কাসন্দি দিয়ে বানিয়ে খাই। কিন্তু আপনার মত এইভাবে করা হয় না। তবে আপনার পেয়ারা মাখানো দেখেই বোঝা যাচ্ছে যে খেতে অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ইউনিক রেসিপি খুব সুন্দর করে আমাদের কাছে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

পেয়ারা মাখা রেসিপি আপনারও পছন্দ জেনে খুব ভালো লাগলো। জি রেসিপিটি ভীষণ সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

টক ঝাল মিষ্টি খেতে বড় টেস্টি। সেটাই আজকে আপনি তৈরি করে হাজির হয়েছেন । পেয়ারা মাখানো খাওয়াটা অনেকদিন হলো খাওয়া হয়না। আসলে বাড়িতে কখনো এভাবে মাখানো হয়নি । বাজারে গেলে বন্ধুদের সাথে খাওয়া হয় ।খুবই ভালো লাগে । আপনার টক ঝাল মিষ্টি পেয়ারা মাখা দেখে খেতে মন চাইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ছেলেরা এভাবেই খায় বেশিরভাগ সময়। বাহিরে আড্ডা দেওয়ার সময় বন্ধুদেরকে নিয়েই এমন খাবারগুলো খেয়ে থাকে।

 3 years ago 

আমসত্ত্ব দিয়ে কখনো পেয়ারা মাখা খাওয়া হয়নি। আপু আপনি এত সুন্দর করে এই লোভনীয় রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। টক ঝাল মিষ্টি পেয়ারা মাখা দেখেই খেতে ইচ্ছা করছে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এভাবে টক-ঝাল পেয়ারা মাখা হলে খেতে খুবই টেস্ট লাগে। তবে আমার কাছে একটু ঝাল বেশি হলে খেতে অনেক মজা হয়। মাঝে মাঝে এই ধরনের মুখরচু খাবার খেতে ভালোই লাগে। অনেক সুন্দর ভাবে বিভিন্ন উপকরণ দিয়ে আপনি পেয়ারা মাখিয়েছেন যা দেখতে খুবই লোভনীয় লাগছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মাঝে মাঝে এভাবেই মুখরোচক খাবার খেতে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65890.31
ETH 1937.26
USDT 1.00
SBD 0.39