মুচমুচে ও সুস্বাদু আলু পাকোড়া।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি।

আজকে সারাদিনই আবহাওয়া মেঘলা মেঘলা ও ঠান্ডা শীতল বাতাস। শীতেও বৃষ্টি হচ্ছে । মনে হচ্ছে বৃষ্টিটা কেটে গেলেই ঠান্ডা খুব জোরেশোরে পড়বে । এই ঠান্ডা দিনে গরম গরম পাকোড়া খেতে খুবই ভালে লাগে৷ তাই পাকোড়া রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম।

রেসিপিটি হলো মুচমুচে ও সুস্বাদু আলু পাকোড়া রেসিপি😋। এটি পারফেক্ট ভাবে তৈরি করতে পারলে রেসিপিটি টেস্ট বোঝা যায়। রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ তাই এটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20231208-WA0057.jpg

IMG-20231208-WA0055.jpg

IMG-20231208-WA0060.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • আলু- বড় ২টি
  • আটা
  • চালের গুঁড়ো
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • জিরার গুঁড়ো
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচামরিচ
  • লবন
  • তেল
প্রথম ধাপ:
  • প্রথমে আমি একটি পিলার দিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিলাম। তারপর একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিলাম ‌ ।

IMG-20231208-WA0067.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন গ্রেট করে নেওয়া আলু গুলোকে পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিলাম।

IMG-20231208-WA0065.jpg

তৃতীয় ধাপ:
  • এখন আলুর সাথে পেঁয়াজকুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো ও মরিচের গুড়ো দিয়ে দিলাম।

IMG-20231208-WA0064.jpg

চতুর্থ ধাপ:
  • এখন ডিম ভেঙে দিলাম চাউলের গুড়ো ও আটা সামান্য পরিমাণে দিলাম।

IMG-20231208-WA0066.jpg

পঞ্চম ধাপ:
  • তারপর পরিমাণ মতো লবণ ছিটিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG-20231208-WA0063.jpg

ষষ্ঠ ধাপ:
  • চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম ও পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আলুর ডো থেকে গোল গোল করে পাকোড়া সেফ করে তেলের মধ্যে দিয়ে দিলাম।

IMG-20231208-WA0062.jpg

সর্বশেষ ধাপ:
  • আলো গুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে আলাদা করে নিয়ে নিলাম।

IMG-20231208-WA0061.jpg

রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

IMG-20231208-WA0059.jpg

IMG-20231208-WA0056.jpg

IMG-20231208-WA0058.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

মুচমুচে ও সুস্বাদু আলু পাকোড়া তৈরি করার দারুণ পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শীতের দিনের বিকেলে এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। এটা আমার খুবই প্রিয় একটা জিনিস।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago (edited)

হায়রে আপু কি যে করেন না। এমন করে কেউ মজাদার খাবার মুখের সামনে ঝুলিয়ে রাখে। বেশ স্বাদও ছিল মনে হয় আপনার তৈরি করা পাকোড়া গুলো। আপনার উপস্থাপনা দেখে তো আরও বেশী বেশী খেতে মনে চাচ্ছে। সব মিলিয়ে দারুন ছিল আপনার রেসিপিটি।

 3 years ago 

ঠিকানা দিন আপু আমি পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য একটি পার্সেল।
কেমন হয়েছে রিভিউ দিবেন আমাকে।

 3 years ago 

আসলে আপু এমন রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। সত্যি আপু এই পাকোড়া গুলো সকাল বা বিকেলের নাস্তা হিসেবে খেতে অনেক মজার। আপনি পাকোড়া তৈরি করেছেন আগে বললে চলে যেতাম হা হা হা। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও আপু মুচমুচে করে আলু পাকোড়া করেছেন দেখছি অনেক লোভনীয় লাগছে। ফাস্টফুড খাবার আমি এমনিতেই অনেক বেশি পছন্দ করি দেখে তো খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে এ রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খেতে ইচ্ছে করলে অবশ্যই ঝটপট তৈরি করে ফেলুন ভাইয়া।

 3 years ago 

আবহাওয়া মেঘলা হওয়ায় কিন্তু এই রেসিপিগুলো খেতে ভীষণ মজা লাগে। আপনি তো আজকে দেখছি ঠান্ডা দিনে গরম গরম পাঁকুড়া তৈরি করেছেন। আপনার তৈরির মাধ্যমটি অনেক সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই এমন ঠান্ডা আর বৃষ্টিময় দিনে গরম গরম আলুর পাকোড়ার স্বাদ পুরোই অন্যরকম হবে ৷ এমন ওয়েদারে এসব খাবার খেতে ভীষন ভালো লাগে ৷ দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন ৷ এমন ঠান্ডা আর বৃষ্টিময় ওয়েদারের সাথে বেশ মানিয়েছে ৷ আপনার তৈরি রেসিপি দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

এমন ঠান্ডা আর বৃষ্টিময় দিনে গরম গরম আলুর পাকোড়ার স্বাদ পুরোই অন্যরকম হবে ৷ এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এসব খাবার খেতে ভীষন ভালো লাগে ৷

 3 years ago (edited)

আজকে কয়েকদিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে এ ধরনের রেসিপি দেখে লোভ লাগিয়ে দিয়েছেন। ঠান্ডা আবহাওয়ার মধ্যে এই ধরনের আলুর পকোড়া খেতে খুবই ভালো লাগে। তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 years ago 

বৃষ্টিতে এমন মুচমুচে পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

মুচমুচে ও সুস্বাদু আলু পাকোড়া অনেক সুন্দর করে পরিবেশন করেছেন। দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। তেলে ভাজা খাবার গুলো আমার ভীষণ পছন্দের। আপনার রেসিপি পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার আলুর পাকোড়া গুলো দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছে। দেখে খেতে ইচ্ছে করছে।পরিবেশটাও খুবই সুন্দর ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.06
ETH 1932.55
USDT 1.00
SBD 0.38