খাসির মাংসের মজাদার রেসিপি \\১০% লাজুক-খ্যাক এর জন্য
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো খাসির মাংসের মজাদার রেসিপি। আমার এটি খুবই প্রিয় একটি খাবার।
আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণঃ
- খাসির মাংস
- পেঁয়াজ কুচি
- মরিচ কুচি
- রসুন বাটা
- আদা বাটা
- হলুদের গুড়োঁ
- মরিচের গুঁড়ো
- জিরার গুঁড়ো
- দারুচিনি, এলাচি, তেজপাতা, লং
- লবণ ও সয়াবিন তেল
প্রথম ধাপঃ
- প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম।
দ্বিতীয় ধাপঃ
- পাতিলটি গরম হয়ে আসলেন মধ্যে পরিমান মত সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে আসলে এরমধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
তৃতীয় ধাপঃ
- তারপর পেয়াজ কুচি এর সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম
চতুর্থ ধাপঃ
- তারপর মসলার সবগুলো উপকরণ দিয়ে দিলাম।
পঞ্চম ধাপঃ
- তারপরের মধ্যে কিছুটা পানি এড করলাম।
ষষ্ঠ ধাপ
- তারপর পাতিলের মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম ও ভালোভাবে মসলা সাথে মিশিয়ে নিলাম। ও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম।
সপ্তম ধাপ
- তারপর আমি আরেকটু পানি এড করলাম।
অষ্টম ধাপ
- তারপর ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম।
শেষ ধাপ
- সর্বশেষ মাংস ভালোভাবে রান্না হয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে নিলাম।
- আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার রান্নার চাইতে আপনার তোলা ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে হাত দিলেই ছুতে পারব। অবশ্য আপনার রান্না টাও দেখে অনেক মজাদার মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য
আপনি খুবই মজা করে খাসির মাংস রান্না করেছেন।
অনেক লোভনীয় লাগছে। রান্নার কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
খাসির মাংস রেসিপি মানে সুস্বাদু খাবার। আপনি খুবই সুন্দর ভাবে এই খাসির মাংস রেসিপি তৈরি করেছেন। দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে পরিবেশন করেছেন। আপনার পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ও সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🙂
খাসির মাংস রেসিপি টি দেখতে বেশ লোভনীয় লাগছে । আমি খাসির মাংস খেতে অনেক পছন্দ করি । এটি আমার প্রিয় একটি খাবার। আপনি খাসির মাংস রেসিপি টি অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেই সাথে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। ধন্যবাদ আপনাকে এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।আমাদের বাসায় এসে খেয়ে যাবেন। সবসময় সাপোর্ট করবেন তাহলে আর নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে আগ্রহী হব।😊
খাসির মাংস আমার খুবই পছন্দের। আপনার খাসির মাংসটি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। তাছাড়া আপনি মসলাটি খুব সুন্দর ভাবে কষিয়েছেন।আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। যার ফলে আপনার রেসিপিটি আরো বেশি সুস্বাদু হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপু, আসলে অনেক মজা হয়েছিল।
একবার চেষ্টা করে দেখবেন। আর আপনার দাওয়াত রইল
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
ওয়াও আপু,খুব সুস্বাদু রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার রান্না করা রেসিপি দেখে আমার জিভে জল এসে যাচ্ছে। সত্যি কথা বলতে কি আমি খাসির, মহিষের মাংস খেতে খুবই পছন্দ করি। আপনার রান্না করা হাসির মাংসের রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। হাসির মাংস রান্নাটি আপনি খুব যত্ন সহকারে করেছেন। হাসির মাংস রান্না করা প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এতো সুস্বাদু রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। এটা খেতে অনেক সুস্বাদু ছিল। আমাদের বাসার সবাইকে অনেক পছন্দ করেছে। সবার কাছে এটি খুব ভাল লেগেছিল।আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।