টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনার মজাদার রেসিপি😋। এটি পারফেক্ট ভাবে রান্না ভাত তৈরি করতে পারলে রেসিপিটি টেস্ট বোঝা যায়। চিংড়ি মাছ ভাজি করে তারপর ভুনা করলেও বেশ টেস্টি লাগে। তাছাড়া এভাবেই সিদ্ধ করে তারপর রান্না করলেও অনেক মজা হয়। রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ তাই এটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20240323-WA0079.jpg

IMG-20240323-WA0075.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • চিংড়ি মাছ
  • টমেটো
  • হলুদের গুড়োঁ
  • মরিচের গুঁড়ো
  • জিরার গুঁড়ো
  • রসুন বাটা
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচামরিচ
  • লবন
  • তেল

IMG-20240323-WA0077.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। তারপর পাতিলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছের সাথে হলুদের গুঁড়ো ও সামান্য পানি অ্যাড করে পাঁচ মিনিট কষিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবং পাতিল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ‌‌।তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।
IMG-20240323-WA0069.jpgIMG-20240323-WA0071.jpg
IMG-20240323-WA0081.jpgIMG-20240323-WA0080.jpg
দ্বিতীয় ধাপঃ
  • এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম৷ তার পর রসুন বাটাও দিয়ে দিলাম।
IMG-20240323-WA0082.jpgIMG-20240323-WA0083.jpg
তৃতীয় ধাপ:
  • এখন মসলার উপকরণগুলোর সাথে টমেটো কুচি দিয়ে দিলাম।
IMG-20240323-WA0084.jpg20240309_071358.jpg
চতুর্থ ধাপ:
  • তারপর মসলাগুলোর সাথে সামান্য পানি দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিলাম।
20240309_071801.jpg20240309_072633.jpg
পঞ্চম ধাপ:
  • এখন মসলাগুলোর সাথে সিদ্ধ করে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিলাম।
20240309_072643.jpg20240309_072725.jpg
সর্বশেষ ধাপ:
  • প্রায় ১০ মিনিট রান্না করার পর এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ও ঝোল শুকিয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে নিলাম।
20240309_073413.jpg20240309_073626.jpg

রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

IMG-20240323-WA0078.jpgIMG-20240323-WA0076.jpg
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 2 years ago 

টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনার একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছিল। চিংড়ি মাছ এমনিতেও বেশ পছন্দ আমার আর সেটা যদি টমেটো দিয়ে ভুনা করা হয় তাহলে তো আর কথাই নেই, এরকম রেসিপি দিয়ে যেন খাওয়া শেষ করা যায়। আপনার রেসিপিটি দেখে অনেক বেশি খাওয়ার ইচ্ছা করছিল আপু এত বেশি ভালো লাগছিল আমার। এরকম রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আর সেই সাথে আপনার রেসিপিটি তৈরি করার প্রতিটি ধাপ উপস্থাপন করার পদ্ধতি বেশ ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

চিংড়ি মাছ এমনিতেই বেশ পছন্দ আমার আর তার উপট সেটা যদি টমেটো দিয়ে ভুনা করা হয় তাহলে তো আর কথাই নেই, এরকম রেসিপি দিয়ে যেন গরম গরম খাওয়া শেষ করা যায়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

মাছের মধ্যে চিংড়ি মাছ আমার পছন্দের একটি মাছ। চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক তা কেন খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি আজ খুবই সুস্বাদু চিংড়ি মাছের ভুনা রেসিপি করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। রেসিপি ধাপগুলো উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক তা কেন খেতে আমার কাছেও খুব ভালো লাগে। দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে।

 2 years ago 

চিংড়ি মাছ আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে। আপনার রেসিপি পোষ্ট দেখে লোভ সামলাতে পারছিনা। বিশেষ করে ফাইনাল লুকটা ভীষণ লোভনীয় দেখাচ্ছে। আর রান্নার ধাপগুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন। আমার তো ইচ্ছে করছে দু এক পিস ছবি থেকে তুলে খাওয়া শুরু করে দেই 😋
অনেক ধন্যবাদ আপু চমৎকার রেসিপি পোষ্ট উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ছবি থেকে তুলে খেতে পারলে আমার মতো পেটুক এর জন্য অন্য কেউ খাবার পেত না🤣🤣

 2 years ago 

টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি দেখে অনেক মজার মনে হচ্ছে। আসলে টমেটো দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে সেই রেসিপি খেতে খুবি মজাদার হয়।আপনার রেসিপি পরিবেশে অসাধারণ ছিলো।

 2 years ago 

ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

যেকোনো রান্নাই পারফেক্ট ভাবে না করতে পারলে সেটার টেস্ট আসলেই বাযে হয়।তো রান্না যেহেতু আগুন পানির কাজ তাই আমাদের অবশ্যই খেয়াল করে করা লাগে খুব সুন্দর হয়েছে কালার টা অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে টেস্ট টাও সুন্দর ছিল।ধন্যবাদ গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যেকোনো রান্নাই পারফেক্ট ভাবে না করতে পারলে সেটার টেস্ট আসলেই খারাপ হয়।

 2 years ago 

চিংড়ি মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে অনেকেই এলার্জির কারণে চিংড়ি মাছ খায় না। আপু আপনি আজকে টমেটো দিয়ে অনেক সুন্দর ভাবে চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছেন। রেসিপি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।দেখে ভালো লাগলো ধন্যবাদ আপু।

 2 years ago 

এলার্জির কারণে আমাকে ওটি খেতে পারেনা। আসলেই তারা খুব বড় একটি জিনিস মিস করে।

 2 years ago 

টমেটো দিয়ে চিংড়ি মাছের বেশ মজাদার একটি ভুনা রেসিপি শেয়ার করেছেন ৷ আসলে চিংড়ি মাছ আমার অনেক পছন্দের ৷ আর চিংড়ি মাছের সাথে এভাবে টমেটো ভুনা করলে খেতে অসম্ভব ভালো লাগে ৷ আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে ৷ দেখতেও চমৎকার এবং লোভনীয় লাগছে ৷ ধন্যবাদ আপনাকে এমন মজাদার একটি রেসিপি সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিংড়ি মাছের সাথে এভাবে টমেটো ভুনা করলে খেতে অসম্ভব ভালো লাগে ঠিক বলেছেন।

 2 years ago 

চিংড়ি ভুনা এমনিতেই ভীষণ মজার হয়।আর আপনি সাথে টমেটো দিয়ে ভুনা করে নিলেন।খেতে খুবই সুস্বাদু হয়েছিল বেশ বুঝতে পারছি। ধন্যবাদ আপু আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি জি এটি ভীষণ মজা হয়েছিলো। ভালো লাগলো আপু।

 2 years ago 

চিংড়ি মাছ এমন একটি মাছ এটি ভাজি করলে ভুনা করলে যেভাবেই করা হোক না কোন খেতে ভালই লাগে । আর এরকম করে টমেটো দিয়ে মজা করে ভুনা করলে সেটা পোলাও দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে ।আপনার চিংড়ি মাছ গুলোর কালার কিন্তু দারুন এসেছে দেখে মনে হচ্ছে এক একটা নিয়ে খেয়ে ফেলি । অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু ।

 2 years ago 

পোলাও দিয়ে রোস্ট যেমন ভালো লাগে তেমনি চিংড়ি ভুনাও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39