| হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️ |
- শুভ সকাল, সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। কিন্তু এই কনকনে ঠান্ডায় কাঁপছি। দিনদিন তাপমাত্রা শুধু কমছে৷ এত বড় রাত, আর কত ঘুমোতে পারি, কিন্তু এই দিকে ঠান্ডার জন্য কম্বলের নিচ থেকেও বের হওয়া অসম্ভব। ১১ টায়ও সূর্যের দেখা পাচ্ছি না গ্রামে। তার উপর ঠান্ডা বাতাস।
যাইহোক আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পেয়ারা মাখার মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। বিভিন্ন ধরনের ফল এখাবে সুন্দর করে মাখিয়ে খাওয়া যায়। বিভিন্ন আচার ও আমসত্ত্ব দিয়ে। কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক।
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |


- পেয়ারা
- আমসত্ত্ব
- লবন
- লেবু
- শুনকো মরিচ
- প্রথমে আমি পেয়ারে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।

- এখন একটি শুকনো মরিচ গুড়ো করে নিলাম। তারপর পেয়ারার সাথে এড করে দিলাম।

- আমি রেসিপি তৈরি করার আগেই আমসত্ত্ব সরিষার তেলের মধ্যে ভিজিয়ে রাখিছলাম। এখন হাত দিয়ে আমসত্ত্ব কে একটু পেস্ট করে নিলাম।

- এখন সেই আমসত্ত্ব ও পরিমাণ মতো লবন ও সরিষার তেল দিয়ে তৈরি। এবং এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম।

- এখন সবগুলো উপকরণ হাতদিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।

| মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি। |


| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
| সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা |
| ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰 |
আমিও ভাল আছি। আর আমিও আপনার মত এই কনকনে ঠান্ডায় কাঁপছি। এভাবে আমসত্ত্বের সাথে পেয়ারা মাখা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে অনেকদিন ধরেই পেয়ারা মাখা খাওয়া হচ্ছে না। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলেই আপু গ্রামে এত পরিমানে ঠান্ডা বাতাস সেটা বলার না আর এই ঠান্ডা বাতাসের কারণেই শীতটা আরো বেশি লাগছে। আজকে আপনি পেয়ারা মাখা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না আর আজকে আপনার এই আমসত্ত্বের স্বাদে পেয়ারা মাখা রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। অনেক লোভনীয় ছিল আপু।
আপনার পেয়ারা আমসত্তা আর শুকনো মরিচ দিয়ে মাখানো দেখে আমার তো আপু জিভে জল চলে আসলো। সকাল সকাল এত সুন্দর একটি রেসিপি দেখলাম। এমনিতেই ঝাল আমার খুব প্রিয় একটি খাবার। কি আর করার বানিয়েছেন যেহেতু একা একা খান। সুন্দর ছিল রেসিপিটি আজকের।
আমার ও তো কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছে করে না,ঢাকাতেও বেশ ভালোই ঠান্ডা কাল রোদ উঠেছিলো মনে হয় ১১ টার দিকে।যাই হোক আমসত্ত্ব দিয়ে কখনও পেয়ারা মাখা খাওয়া হয়নি।মাখা গুলো দেখেই জিভে জল এসে গেলো।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
বর্তমান সময়ে সকালবেলা সূর্য দেখাটা যেন সোনার হরিণ দেখার মত এক অবস্থা তাকে কোথাও খুঁজেই পাওয়া যায় না। সত্যিই এখন অনেকটাই শীত পড়ছে গ্রাম এবং শহর দু জায়গাতেই বিশেষ করে গ্রাম অঞ্চলে শীতের পরিমাণটা একটু বেশি। যাই হোক খুবই মজাদার এবং লোভনীয় একটি পেয়ারা মাখা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু ছিল।
আসলে এদিকেও প্রচুর শীত ৷ ঠান্ডার জন্য কম্বলের নিচে থেকে বের হওয়া ও বেশ কষ্টের ৷ যাই হোক শীতের দিনে শীতের বেশ সুন্দর একটি ফলের রেসিপি শেয়ার করেছেন ৷ পেয়ারা এমনিতেই খুবই মজার একটি ফল ৷ আপনি অনেক সুন্দর ভাবে পেয়ারা মাখার রেসিপি শেয়ার করেছেন ৷ মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷
বর্তমান সময়ে পেয়ারা ফল সব সময় পাওয়া যায় যেটা খেতে দারুন মজা। বিশেষ করে এইভাবে পেয়ারা মাখালে খেতে দারুন মজা লাগে। পেয়ারা বিক্রেতারা বাজারে বাজারে বিক্রি করে অনেকবার খেয়েছি ।
ফলের মধ্যে পেয়ারা ফলটি আমার কাছে বেশ ভালো লাগে। আর এই ফলটি সারা বছরই পাওয়া যায়। পেয়ারা ছোট ছোট করে কেটে যদি ঝাল এবং সরিষার গুঁড়া দিয়ে মাখানো যায় তাহলে খেতে বেশ ভালোই লাগে।আর এই পেয়ারা যদি আমসত্ত্ব আর শুকনো মরিচ দিয়ে মাখানো যায় তাহলে তার কথাই নেই। এর স্বাদ ভুবনে বেড়ে যায়।
এখন সূর্যের দেখা পাওয়া খুবই মুশকিল। গ্রামে শহরে ঠান্ডায় খুবই খারাপ অবস্থা। যাই হোক, আপনি বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আমসত্ত্ব দিয়ে পেয়ারা মাখা কখনো খাওয়া হয়নি। সাথে আবার লেবু দিয়েছেন। আমার তো দেখে জিভে জল চলে এসেছে।