জাফরান লাচ্ছা সেমাইয়ের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো জাফরান লাচ্ছা সেমাইয়ের মজাদার রেসিপি😋

মিষ্টি জাতীয় খাবার আমার তেমন একটা পছন্দ নয়। কিন্তু কিছু কিছু রেসিপি মাঝে মাঝে টেস্ট করা প্রয়োজন ‌ । সেমাই আমার সাধারণত ঈদ উপলক্ষেই তৈরি করে। মাঝে মাঝে নাস্তা হিসেবেও কাজে লাগাতে পারি। পর্যাপ্ত পরিমাণে দুধ নারিকেল দিয়ে রেসিপি তৈরি করলে খেতে মন্দ লাগে না । যাই হোক এখন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20230623_174001578.jpg

GridArt_20230623_174011610.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • জাফরান লাচ্ছা সেমাই
  • দুধের গুড়া
  • চিনি
  • কিসমিস
  • বাদাম
  • কোড়ানো নারিকেল
  • তেজপাতা,দারুচিনি, এলাচ

GridArt_20230623_174101696.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি বাদাম গুলো ভেজে নিলাম। (সুন্দর ঘ্রাণের জন্য )

GridArt_20230623_173935541.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর দুধের গুড়ো ও চিনি দিয়ে দিলাম।

GridArt_20230623_173815057.jpg

তৃতীয় ধাপ:
  • এখন দারুচিনি এলাচ ও তেজ পাতা দিয়ে দিলাম।

GridArt_20230623_173830698.jpg

চতুর্থ ধাপ:
  • তারপর সবগুলো উপকরণ মিক্স করে নিলাম। পাঁচ মিনিট হালকা আছে চুলার উপর রেখে দিলাম।

GridArt_20230623_173908859.jpg

সর্বশেষ ধাপ:
  • তারপর লাচ্ছা সেমাই ডেকোরেশনের জন্য একটি প্লেটে সামান্য পরিমাণ সেমাই নিয়ে নিলাম, এবং উপর দিয়ে বাদাম ও কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিলাম।

GridArt_20230623_194956965.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

GridArt_20230623_174030027.jpg

GridArt_20230623_174020804.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

আপু আপনার উপস্থাপনা দেখে লোভ সামলাতে পারছি না। এভাবে সেমাই খেতে আমি খুব পছন্দ করি। আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে নেই। আপনার রন্ধন প্রক্রিয়া দারুন হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রন্ধন প্রক্রিয়া আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি জাফরান লাচ্ছা সেমাইয়ের খুবই মর্যাদা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটা দেখতে অনেক বেশি মজাদার এবং সুস্বাদু মনে হচ্ছে। আসলে লাচ্ছা সেমাই খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এই লাচ্ছা সেমাই মাঝে মাঝেই আমার খাওয়া হয়। আপনার রেসিপিটার পরিবেশন দেখে আমার তো ইচ্ছে করছে নিয়ে খেয়ে নিতে। আপনার উপস্থাপনা ও অসম্ভব ভালো ছিল বলতে হচ্ছে। আর আপনার উপস্থাপনা দেখে খুব সহজে যে কেউ এটি তৈরি করতে পারবে এবং খুব মজা করে খেতে পারবে।

 3 years ago 

সেমাই এর মধ্যে লাচ্ছা সেমাই খেতে একটু টেস্টি। আমার একটু বেশি ভালো লাগে এই সেমাই৷ যাই হোক আপনার এক গঠনমূলক মন্তব্য দেখে বেশ উৎসাহ পেলাম।

 3 years ago 

আমার কাছে মিষ্টি সেমাই খেতে অনেক মজা লাগে আপু। মজাদার জাফরান লাচ্ছা সেমাই এর মজাদার রেসিপি দেখে জিভে প্রায় জল চলে এলো আপু। কিভাবে লাচ্ছা সেমাই তৈরি করেছেন তার প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

জাফরান লাচ্ছা সেমাই রেসিপিটি বেশ ভালো লাগলো । আসলে সেমাই ঈদ ছাড়া খুব একটা খাওয়া হয় না । মিষ্টি জাতীয় জিনিস আমার কাছেও খুব একটা ভালো লাগে না । তবে ঈদের সময় খেতে ভালোই লাগে । আপনার রেসিপিটি বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আমার নিজেরও ঈদ ছাড়া সেমাই মোটেও খাওয়া হয় না বলা যায়। আর হ্যাঁ মিষ্টি জাতীয় খাবার আমার একদমই পছন্দ না। কিন্তু মাঝে মাঝে টেস্ট করতে হয়।

 3 years ago 

জাফরান লাচ্ছা সেমাই এর রেসিপি টা দেখতে খুবই লোভনীয় হয়েছে। জাফরান লাচ্ছা সেমাই খেতে আমার খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য আশা করি সব সময় পাশে থাকবে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আপু।

 3 years ago 

মিষ্টি নাস্তা খেতে পছন্দ করি না। তবে মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজাদার হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একদম আপনার মত আমি মিষ্টি নাস্তা খেতে মন পছন্দ করি না। ঝাল জাতীয় খাবার গুলো একটু বেশি পছন্দ আমার। উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার মত আমিও মিষ্টি খাবার খুব একটা পছন্দ করি না। তবে মাঝে মাঝে টেস্ট করতে ভালোই লাগে। দেখতে দেখতে ঈদ এসেই গেল। ঈদের সময় এই মজার রেসিপি তৈরি করলে বেশ ভালো হবে। নতুন একটি রেসিপি শিখে বেশ ভালো লাগলো আপু।

 3 years ago 

মিষ্টি জাতীয় খাবার আমারও তেমন পছন্দ না তবে মাঝে মাঝে আসলেই আমাদের এটি টেস্ট করা প্রয়োজন। আর হ্যাঁ ঈদ
একদম নিকটে চলে এসেছে রেসিপিটি কাজে দিবে।

 3 years ago 

সেমাই খেতে খুব ভালো লাগে তবে প্রতিদিন বাসায় সেমাই তৈরি করা হয় না । বিশেষ কোনো অনুষ্ঠানে সেমাই তৈরি করা হয়ে থাকে । আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে জাফরান লাচ্ছা সেমাইয়ের মজাদার রেসিপি তৈরি করেছেন‌। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার জাফরান লাচ্ছা সেমাইয়ের রেসিপি খুবই দুর্দান্ত হয়েছে। নারিকেল এবং বাদাম দিলে খেতে বেশ ভালো লাগে। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলে সেমাই সব সময় বাসায় তৈরি করা হয় না ঈদ বা বিশেষ করে অনুষ্ঠানেই তৈরি করা হয়। সেমাই রেসিপিটি নারিকেল ও বাদাম দেওয়া খেতে একটু বেশি মজার হয়েছিল।

 3 years ago 

মিষ্টি জাতীয় জিনিস আমারও তেমন পছন্দ না। তবে মাঝে মধ্যে সেমাই খেতে দারুণ লাগে। আপনার রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। খেতেও মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমার রেসিপি দেখলে ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ‌ ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38