ড্রিংকস রেসিপি: গরমে তৃপ্তিদায়ক মাল্টার জুস।
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।
গরমে আমাদের সকলের উচিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। বিশুদ্ধ পানি, লেবু পানি, মালটার জুস,পাকা আমের জুস,কাঁচা আমের শরবত, আপেলের জুস বা পেঁপেঁ ও আনারের জুস। এতে আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে পানি পাবে ওর শরীর সতেজ হবে।যাইহোক রেসিপিটি বেশ কিছুদিন আগেই তৈরি করেছিলা। তাই ভাবলাম রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। রৌদ্রময় দিনে ঠান্ডা ড্রিংকস কে না পছন্দ করে। তাই আজকে আমি আপনাদের সাথে গরমে তৃপ্তিদায়ক মাল্টার জুস তৈরি রেসিপি শেয়ার করব।
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |
|---|
- মাল্টা
- বিট লবণ
- লেবু
- লবণ
- চিনি
- প্রথমে মাল্টার ছাল একদম ছাড়িয়ে নিলাম। তারপর কেটে টুকরো টুকরো করে নিলাম।
- এখন একটি পরিষ্কার ব্লেন্ডারের মগে কেটে নেওয়া মালটার টুকরোগুলো দিয়ে দিলাম।
- এখন পরিমান মতো চিনি দিয়ে দিলাম।
- এখন পরিমাণ মতো লবণ ও বিট লবণ দিয়ে দিলাম।
- এখন আমি লেবুর রস দিয়ে দিলাম। আমি লবুর রস আইস করে রেখেছিলাম।
- এখন ২ মিনিট সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেড করে নিলাম। ও একটি ছাঁকনির সাহায্যে ছেকে নিলাম।
- পরিশেষে আমি শরবতটি পরিবেশন এর জন্য প্রস্তুত করলাম।
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেতে পারলে আর কিছুই লাগবে না। আপনার মাল্টার শরবত দেখেই খেতে ইচ্ছে করছে। মাল্টাদিয়ে এভাবে শরবত তৈরি করে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে মজাদার একটি শরবতের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলেই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেতে পারলে আর কিছুই লাগবে না যেহেতু কখনো এভাবে শরবত খাওয়া হয়নি আশা করি আপনি তৈরি করবেন এভাবে।
প্রচুর সি ভিটামিন যুক্ত ড্রিংস। আর এই গরমের জন্য একটি পারফেক্ট ড্রিংস। লেবু ও বিট লবন দেয়ায় জুসটি খেতে বেশি মজা হয়েছে মনে হয়। এ গরমেএ রকম এক গ্লাস জুস শরীর শীতল করার জন্য যথেস্ট। অনেক ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।
কি বলবো আপু এই যে বৃষ্টি হচ্ছে তবে একটুও গরম কমেনি। গরমে তৃপ্তিদায়ক মাল্টার জুস হলে তো কোন কথাই নেই। এক গ্লাস খেলে জেনো পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। আপনার পরিবেশন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।
প্রচন্ড গরমে প্রাণটা যখন বেরিয়ে যায় যায় ঠিক এরকম অবস্থায় যদি বরফ কুচি দেয়া ঠান্ডা ঠান্ডা মাল্টার জুস খাওয়া যায় তাহলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে। বর্তমানে গরমের প্রভাবটা একটু বেশি তাই মাল্টার জুস আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী হবে। আর আপনার তৈরি তৃপ্তির দায়ক মাল্টা জুস দেখে মনে হচ্ছে খেয়ে সত্যিই তৃপ্তি পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ আপু, মাল্টার জুস রেসিপিটি শেয়ার করার জন্য।
জ্বী ভাইয়া বর্তমানে গরমে প্রভাবটা একটু বেশি। প্রাণটা যেন একদম বেরিয়েই যায়। আর এই গরমে তৃপ্তিদায়ক শরবত খেলে প্রাণ ফিরে পাওয়া যায়।
এই গরমে এমন মালটার জুস পেলে কলিজা একেবারে ঠান্ডা হয়ে যায়। আপনার পোস্টটি দেখে ছবির ভিতরে গিয়ে খেয়ে ফেলতে ইচ্ছা করছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
হ্যাঁ হ্যাঁ বেশ ভালো বলেছেন এই গরমে মালটার জুস পেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে একদম।
আপু আপনার মাল্টার জুস রেসিপি দেখে গলা শুকিয়ে যাচ্ছে। আমার খুব খেতে ইচ্ছে করছে। অনেক আগে বানিয়েছিলাম আর আমার কাছে এই জুস অনেক ভালো লাগে। বাহির থেকে কিনে না খেয়ে ঘরে তৈরি করে খেলে বেশি স্বাস্থ্যসম্মত হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
ঝটপট বানিয়ে ফেলুন মালটা জুস । আশা করি তৃপ্তি পাবেন। কিনে না খেয়ে ঘরোয়াভাবে তৈরি করে খেলে স্বাস্থ্যসম্মতাও হবে।
কয়দিন বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ছিল আবহাওয়া। আবারো শুরু হয়ে গেছে সে আগের মত গরম আর এই গরমে মালটার জুস গুলো খেতে ভীষণ ভালো লাগে। আপু আপনি আজকে খুব সুন্দর করে মালটার জুস তৈরি করেছেন। জুস তৈরি প্রত্যেকটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
এত গরম তাই তো জুস নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আপনার মন্তব্য ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
মাল্টার জুস তৈরির রেসিপি অসাধারণ হয়েছে আপু । এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাল্টার জুস খেলে শরীর যেমন সতেজ হয় তেমন শরীরের পানির চাহিদাও অনেকটা পূর্ণ হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাল্টার জুস তৈরির দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
বেশ ভালো বলেছেন এই গরমে মালটার জুস শরীর শীতল করার জন্য যথেষ্ট। আর এই গরমে আমাদের শরীরে পানির চাহিদা একটু বেশি থাকে যা পূরণ করতে সক্ষম হয়।
এই গরমে মাল্টার জুস দেখে তো খুব ভালো লাগলো আপু।আপনি বেশকিছু উপকরন দিয়ে জুস টি তৈরি করলেন।এতে প্রচুর পরিমানে ভিটামিন সি আছে।এই জুস শরীরকে চাঙ্গা করে তুলবে।মজার ও উপকারী এই জুস রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
প্রচন্ড গরম পড়ছে। এই গরমে মালটার জুস আমাদের কি চাঙ্গা করতে সাহায্য করবে। আপনার এই অসাধারণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।